1. admin@jtv.news : admin :
  2. fansporosh@gmail.com : Raja Saleh : Raja Saleh
সোনালী সকাল সেবা সংঘের শুভেচ্ছায় সিক্ত আটা-ময়দা মিল মালিক সমিতির নবনির্বাচিত সভাপতি আলহাজ্ব মোহাম্মদ সোহাগ - JTV
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০১:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
ডেঙ্গু প্রতিরোধে সরকারের পাশাপাশি নাগরিকদেরও দায়িত্ব নিতে হবে: প্রধানমন্ত্রী দীর্ঘ ফ্যাসিবাদী শাসনে সবকিছু ধ্বংস হয়ে গেছে: রাষ্ট্রপতি প্রান্তিক পর্যায়ে প্রাথমিক স্বাস্থ্যসেবায় সর্বোচ্চ গুরুত্ব দেয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী ঋণের ওপর নির্ভরতা কমিয়ে বিদেশি বিনিয়োগে গুরুত্ব দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী ডিজিটাল অপরাধ মোকাবিলায় সক্ষমতা বাড়াবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ২০ ইউনিট, যোগ দিয়েছে সেনাবাহিনী সালাহউদ্দিন আহমেদের প্রথম জানাজা অনুষ্ঠিত, অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচনে প্রশাসন বিন্দুমাত্র হস্তক্ষেপ করবে না: মীর শাহে আলম পরাজিত শক্তির কালো টাকা দিয়ে দেশে অরাজকতা সৃষ্টির ষড়যন্ত্র চলছে: রিজভী প্রবাসীদের সম্পদ রক্ষায় বিশেষ আদালত গঠনের কথা ভাবছে সরকার: আইনমন্ত্রী হুতিদের ‘বাড়াবাড়ি’, ক্ষুব্ধ ট্রাম্প ঢাকা থেকে সৌদিগামী ৬১ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ৯২৬৯ যাত্রী বিএনপি সরকার আইনের শাসন ও স্থিতিশীলতায় বিশ্বাসী: রিজভী সরকার বিধবা কার্ড দিলে এমপির বউ সবার আগে এই কার্ড নেবে: হাসনাত আব্দুল্লাহ নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ

সোনালী সকাল সেবা সংঘের শুভেচ্ছায় সিক্ত আটা-ময়দা মিল মালিক সমিতির নবনির্বাচিত সভাপতি আলহাজ্ব মোহাম্মদ সোহাগ

  • প্রকাশের সময় : রবিবার, ২৬ জুলাই, ২০২৬
  • ১৫৩ বার পঠিত

নারায়ণগঞ্জ আটা-ময়দা মিল মালিক সমিতির নবনির্বাচিত সভাপতি ও মীম শরৎ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব মোহাম্মদ সোহাগ ও সাধারণ সম্পাদক মো. ইকবাল আলীকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন নিতাইগঞ্জের সামাজিক ও মানবিক সংগঠন সোনালী সকাল সেবা সংঘের নেতৃবৃন্দ।
শুভেচ্ছা প্রদানকালে উপস্থিত ছিলেন সোনালী সকাল সেবা সংঘের সভাপতি মুহাম্মদ বিল্লাল হোসেন, সাধারণ সম্পাদক জিয়াউদ্দিন খান এবং সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ্ব মোহাম্মদ জসীম উদ্দিন মৃধা।

এ সময় সোনালী সকাল সেবা সংঘের নেতৃবৃন্দ নবনির্বাচিত সভাপতি আলহাজ্ব মোহাম্মদ সোহাগ, সাধারণ সম্পাদক মো. ইকবাল আলীসহ নারায়ণগঞ্জ আটা-ময়দা মিল মালিক সমিতির নবনির্বাচিত কমিটির সদস্যদের আন্তরিক অভিনন্দন জানান। একই সঙ্গে তাঁরা নতুন কমিটির সফলতা, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া করেন।
শুভেচ্ছা গ্রহণ করে নারায়ণগঞ্জ আটা-ময়দা মিল মালিক সমিতির নবনির্বাচিত সভাপতি আলহাজ্ব মোহাম্মদ সোহাগ সোনালী সকাল সেবা সংঘের নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।


তিনি বলেন, “সোনালী সকাল সেবা সংঘের সঙ্গে আমি আছি। আপনাদের সুসময় ও দুঃসময়ে পাশে থাকব। সমাজের কল্যাণে আপনাদের যেকোনো মানবিক ও সেবামূলক কাজে সহযোগিতা করার চেষ্টা করব। একই সঙ্গে আমাদের নবনির্বাচিত কমিটির কার্যক্রম সফলভাবে পরিচালনার জন্য আপনাদের দোয়া ও সহযোগিতা কামনা করছি।”
আলহাজ্ব মোহাম্মদ সোহাগ আরও বলেন, ব্যবসায়ীদের স্বার্থ রক্ষা, পারস্পরিক ঐক্য সুদৃঢ় করা এবং নারায়ণগঞ্জের আটা-ময়দা শিল্পের উন্নয়নে নবনির্বাচিত কমিটি আন্তরিকভাবে কাজ করবে। ব্যবসায়ীদের যেকোনো সমস্যা সমাধানে সংশ্লিষ্ট সবার সঙ্গে আলোচনা ও সমন্বয়ের মাধ্যমে কার্যকর উদ্যোগ নেওয়া হবে।
সোনালী সকাল সেবা সংঘের নেতৃবৃন্দ বলেন, আলহাজ্ব মোহাম্মদ সোহাগ একজন পরিচিত ব্যবসায়ী ও সমাজসেবক। তাঁর নেতৃত্বে নারায়ণগঞ্জ আটা-ময়দা মিল মালিক সমিতি আরও শক্তিশালী ও গতিশীল হবে বলে তাঁরা আশাবাদী।
তাঁরা আশা প্রকাশ করেন, নবনির্বাচিত কমিটি ব্যবসায়ীদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার পাশাপাশি সামাজিক ও মানবিক কর্মকাণ্ডেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এই শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে উভয় সংগঠনের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সম্পর্ক আরও সুদৃঢ় করার প্রত্যয় ব্যক্ত করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© Jeba Television  স্বত্ব সংরক্ষিত ২০২৬ Jeba Television ©
Theme Customized By JTV