1. admin@jtv.news : admin :
  2. fansporosh@gmail.com : Raja Saleh : Raja Saleh
২৯ জুলাইয়ের আন্দোলন স্মরণে মীর শাহে আলম: এক দফা দাবির রাজপথের লড়াইয়ের ফিরে দেখা - JTV
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৪ অপরাহ্ন
শিরোনাম :
নিয়মিত ড্রাগন ফল খেলে শরীরে কী ধরনের প্রভাব পড়ে? মেধাবীদের হাত ধরেই গড়ে উঠবে আগামীর বাংলাদেশ: শিক্ষামন্ত্রী কৌশলগত লক্ষ্য নিয়ে খুবই বিভ্রান্তিতে রয়েছে যুক্তরাষ্ট্র: বিশ্লেষক কয়েকমাসের মধ্যে সংসদও সোলার সিস্টেমের আওতায় আসবে: প্রধানমন্ত্রী চার শর্ত পূরণ না করলে প্রকল্প অনুমোদন দেওয়া হবে না : অর্থমন্ত্রী নারায়ণগঞ্জে বিএনপির র‍্যালিতে হাতাহাতি অতীতে আটকে থাকলে উন্নয়নের কাজ এগিয়ে নেয়া সম্ভব হবে না: দীনেশ ত্রিবেদী মন্ত্রিসভায় আজ উঠতে পারে নতুন পে-স্কেল ইরান-যুক্তরাষ্ট্র পাল্টাপাল্টি হামলায় বিশ্ববাজারে ফের বাড়ল তেলের দাম স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না: রাষ্ট্রপতি নেপালে আকস্মিক বন্যায় মৃত বেড়ে ৭৩৪, জীবিত উদ্ধার ৮১৮৬ জন স্থানীয় সরকার নির্বাচনে ৬ হাজার কোটি টাকা বরাদ্দ: মীর শাহে আলম বঙ্গোপসাগরে লঘুচাপ, দেশের সব সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত বিদ্যুৎ ও জ্বালানিসংকট : প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক হলেই মিলবে সমাধান নারায়ণগঞ্জের উন্নয়ন দায়িত্ব পাওয়ায় প্রতিমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়েছেন ব্যবসায়ী নেতা সোহাগ

২৯ জুলাইয়ের আন্দোলন স্মরণে মীর শাহে আলম: এক দফা দাবির রাজপথের লড়াইয়ের ফিরে দেখা

  • প্রকাশের সময় : বুধবার, ২৯ জুলাই, ২০২৬
  • ১০৭ বার পঠিত

২০২৩ সালের ২৯ জুলাই রাজধানী ঢাকার প্রবেশমুখ গাবতলিতে অনুষ্ঠিত এক দফা আন্দোলনের দিনটি স্মরণ করেছেন বিএনপির নেতাকর্মীরা। সেদিন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ এবং নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের দাবিতে রাজধানীর বিভিন্ন স্থানে কর্মসূচি পালন করা হয়।

স্মৃতিচারণে বলা হয়, গাবতলির কর্মসূচিতে বর্তমান গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, এমপি এবং সংসদ সদস্য রেজাউল করিম বাদশাসহ বগুড়া জেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী সক্রিয়ভাবে অংশ নেন। আন্দোলনের সময় আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থানের মধ্যেও তারা রাজপথে থেকে কর্মসূচি চালিয়ে যান।

বিএনপির নেতাকর্মীদের ভাষ্য অনুযায়ী, মীর শাহে আলম দীর্ঘ রাজনৈতিক জীবনে দলের আদর্শ ও কর্মসূচির প্রতি অবিচল থেকেছেন। নানা প্রতিকূলতা ও রাজনৈতিক চ্যালেঞ্জের মধ্যেও তিনি বিএনপির রাজনীতিতে সক্রিয় ভূমিকা পালন করেছেন এবং দলীয় আদর্শ থেকে বিচ্যুত হননি।

 

তারা আরও বলেন, বিএনপির চেয়ারম্যান ও বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দলের রাজনীতিতে মীর শাহে আলম একজন পরীক্ষিত নেতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। নেতাকর্মীদের মতে, তিনি বিএনপির একটি গুরুত্বপূর্ণ সম্পদ এবং দলের জন্য নিবেদিতপ্রাণ একজন রাজনীতিক।

 

নেতাকর্মীরা আশা প্রকাশ করেন, আগামী দিনেও মীর শাহে আলমের রাজনৈতিক পথচলা বিএনপি এবং দেশের গণতান্ত্রিক রাজনীতিকে আরও শক্তিশালী করতে ভূমিকা রাখবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© Jeba Television  স্বত্ব সংরক্ষিত ২০২৬ Jeba Television ©
Theme Customized By JTV