1. admin@jtv.news : admin :
  2. fansporosh@gmail.com : Raja Saleh : Raja Saleh
প্রাথমিক পরীক্ষা শেষ, মন্ত্রীদের খাতা দেখছেন সরকারপ্রধান - JTV
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৩:০৮ অপরাহ্ন
শিরোনাম :
ওসমানী উদ্যানে জুলাই স্মৃতি স্তম্ভ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী পরিকল্পনা ও সদিচ্ছা থাকলে পরিচ্ছন্ন-পরিবেশবান্ধব এলাকা গড়ে তোলা সম্ভব : প্রধানমন্ত্রী সংকট মোকাবিলায় কাজ করছে সরকার: রিজভী জাতীয় পতাকার মান রক্ষা করা প্রতিটি সৈনিকের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী শিশু হাসপাতালের কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর ডেঙ্গু প্রতিরোধে সরকারের পাশাপাশি নাগরিকদেরও দায়িত্ব নিতে হবে: প্রধানমন্ত্রী দীর্ঘ ফ্যাসিবাদী শাসনে সবকিছু ধ্বংস হয়ে গেছে: রাষ্ট্রপতি প্রান্তিক পর্যায়ে প্রাথমিক স্বাস্থ্যসেবায় সর্বোচ্চ গুরুত্ব দেয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী ঋণের ওপর নির্ভরতা কমিয়ে বিদেশি বিনিয়োগে গুরুত্ব দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী ডিজিটাল অপরাধ মোকাবিলায় সক্ষমতা বাড়াবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ২০ ইউনিট, যোগ দিয়েছে সেনাবাহিনী সালাহউদ্দিন আহমেদের প্রথম জানাজা অনুষ্ঠিত, অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচনে প্রশাসন বিন্দুমাত্র হস্তক্ষেপ করবে না: মীর শাহে আলম পরাজিত শক্তির কালো টাকা দিয়ে দেশে অরাজকতা সৃষ্টির ষড়যন্ত্র চলছে: রিজভী প্রবাসীদের সম্পদ রক্ষায় বিশেষ আদালত গঠনের কথা ভাবছে সরকার: আইনমন্ত্রী

প্রাথমিক পরীক্ষা শেষ, মন্ত্রীদের খাতা দেখছেন সরকারপ্রধান

  • প্রকাশের সময় : বুধবার, ১২ আগস্ট, ২০২৬
  • ৮১ বার পঠিত
চব্বিশ পরবর্তী নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতায় জয়। সরকার গঠন ১৭ ফেব্রুয়ারি। এরপর প্রথম ১৮০ দিনের পরীক্ষা। তাতে কোন মন্ত্রী কত নম্বর পেলেন তা নিয়ে এখন নানা পর্যায়ে আলোচনা।
মন্ত্রিসভার বেশ কয়েকজনের বক্তব্য-কর্মকাণ্ডে এরই মধ্যে বিব্রত সরকার। দেশজুড়ে হয়েছে সমালোচনাও। দলের দায়িত্বশীল নেতারা বলছেন, সাফল্য-ব্যর্থতার এই খতিয়ান নিয়ে শিগগিরই বসছেন সরকারপ্রধান। এখন সবচেয়ে বড় প্রশ্ন, কারা আছেন সেই হিসাব-নিকাশের খাতায়?
বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, সবকিছু মিলিয়ে যারা যতটুকু পারফর্ম করতে পারার কথা ছিল তারা সেভাবে পারছেন কিনা এটা নিয়ে তো প্রশ্ন আছেই। একটা সময়সীমা তো প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ঠিক করে দেয়াই হয়েছে। সে সময়সীমার মধ্যে এ পরীক্ষায় কারা কারা উত্তীর্ণ হতে পারবেন সেটা দেখার জন্য একটু অপেক্ষা করতে হবে।
শুধু কি মূল্যায়নেই শেষ হবে এই প্রক্রিয়া নাকি মন্ত্রী-প্রতিমন্ত্রীদের তালিকায় আসবে রদবদলও? সে প্রশ্নও ছিল এই বিএনপি নেতার কাছে।
বিএনপির যুগ্ম মহাসচিব আব্দুস সালাম আজাদ বলেন, এই ১৮০ দিন হলো একটা প্রাইমারি পরীক্ষা। এই পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আগামী ৫ বছর আমরা সরকারকে চালাব। যারা অভিজ্ঞ ও অভিজ্ঞতা অর্জন করেছেন তারা হয়তো থাকবেন। আবার যদি মনে করেন সে রাষ্ট্রের জন্য অপরিহার্য নয়, তাহলে প্রধানমন্ত্রী চাইলে তার কাজের জন্য, দেশের জন্য, সুবিধার জন্য তাকে পরিবর্তন করতে পারেন।
তবে কে থাকবেন বা কে মন্ত্রিত্ব হারাবেন- শেষ পর্যন্ত সিদ্ধান্ত থাকবে প্রধানমন্ত্রীর হাতে।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ বিষয়ে বলেন, একটা সরকারের নির্বাহী প্রধান হচ্ছেন প্রাধানমন্ত্রী নিজেই। তিনি কখন সরকারের মন্ত্রিপরিষদ রিসাফল করবেন, রদবদল করবেন কিনা নাকি করবেন না- এটার প্রধানতম দায়িত্ব হচ্ছে তার।
১৮০ দিনের এই পরীক্ষা শুধু মন্ত্রীদের কর্মদক্ষতার মূল্যায়ন নয়- সরকারের প্রতিশ্রুতি ও জনপ্রত্যাশার যোগ-বিয়োগের হিসাব, বলছেন বিএনপি নীতি-নির্ধারকেরাও।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© Jeba Television  স্বত্ব সংরক্ষিত ২০২৬ Jeba Television ©
Theme Customized By JTV