1. admin@jtv.news : admin :
  2. fansporosh@gmail.com : Raja Saleh : Raja Saleh
পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে নারায়ণগঞ্জে জশনে জুলুস র‍্যালী - JTV
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
মন্ত্রিসভায় আজ উঠতে পারে নতুন পে-স্কেল ইরান-যুক্তরাষ্ট্র পাল্টাপাল্টি হামলায় বিশ্ববাজারে ফের বাড়ল তেলের দাম স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না: রাষ্ট্রপতি নেপালে আকস্মিক বন্যায় মৃত বেড়ে ৭৩৪, জীবিত উদ্ধার ৮১৮৬ জন স্থানীয় সরকার নির্বাচনে ৬ হাজার কোটি টাকা বরাদ্দ: মীর শাহে আলম বঙ্গোপসাগরে লঘুচাপ, দেশের সব সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত বিদ্যুৎ ও জ্বালানিসংকট : প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক হলেই মিলবে সমাধান নারায়ণগঞ্জের উন্নয়ন দায়িত্ব পাওয়ায় প্রতিমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়েছেন ব্যবসায়ী নেতা সোহাগ ‘গত ছয় মাসে সংঘটিত প্রতিটি অপরাধে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনা হয়েছে’ পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে নারায়ণগঞ্জে জশনে জুলুস র‍্যালী ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন মোহাম্মদ সোহাগ জাপানি ভাষা শিখে বিনা খরচে বিদেশে চাকরির সুযোগ ডিপ্লোমা প্রকৌশলীদের: মাহ্‌দী আমিন ইরান ও কানাডায় বড় পরীক্ষার মুখে ট্রাম্পের ‘শক্তির রাজনীতি’ রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ ভিত্তিহীন, সংবাদচর্চার প্রতিবেদনের প্রতিবাদ সোহাগের’

পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে নারায়ণগঞ্জে জশনে জুলুস র‍্যালী

  • প্রকাশের সময় : বুধবার, ২৬ আগস্ট, ২০২৬
  • ৬৪ বার পঠিত

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে নারায়ণগঞ্জে জশনে জুলুস র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল সাড়ে ১০টায় শহরের নিতাইগঞ্জ বাইতুল ইজ্জত জামে মসজিদের সামনে থেকে র‍্যালিটি শুরু হয়ে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।

নারায়ণগঞ্জ জেলা ঈদে মিলাদুন্নবী উদযাপন কমিটির সভাপতি আলহাজ্ব মোহাম্মদ সোহাগের সভাপতিত্বে র‍্যালিতে নেতৃত্ব দেন বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাতের সভাপতি ও বাংলাদেশ ইসলামিক ফ্রন্টের চেয়ারম্যান সৈয়দ বাহাদুর শাহ মোজ্জাদ্দেদী আল আবেদী।

র‍্যালিতে জেলার বিভিন্ন এলাকা থেকে বিপুলসংখ্যক ধর্মপ্রাণ মুসল্লি পায়ে হেঁটে ও বিভিন্ন যানবাহনে অংশ নেন। এ সময় মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা প্রকাশ করে বিভিন্ন স্লোগান দেওয়া হয়।

র‍্যালি শেষে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন, আদর্শ ও মানবতার শিক্ষা নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়। পরে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

অনুষ্ঠানে সৈয়দ বাহাদুর শাহ মোজ্জাদ্দেদী আল আবেদী বলেন, কুরআন ও হাদিসের আলোকে পবিত্র ঈদে মিলাদুন্নবী পালনের দলিল রয়েছে। তিনি সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা, সহিংসতা বন্ধ এবং সন্ত্রাস ও জঙ্গিবাদ নির্মূলে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

তিনি বলেন, মহানবী হযরত মুহাম্মদ (সা.) সমগ্র মানবজাতির জন্য রহমত হিসেবে প্রেরিত হয়েছেন। তাঁর জীবন ও আদর্শ অনুসরণের মাধ্যমেই একটি শান্তিপূর্ণ, মানবিক ও সুন্দর সমাজ গড়ে তোলা সম্ভব।

নারায়ণগঞ্জ জেলা ঈদে মিলাদুন্নবী উদযাপন কমিটির সভাপতি আলহাজ্ব মোহাম্মদ সোহাগ বলেন, ঈদে মিলাদুন্নবী উপলক্ষে নারায়ণগঞ্জে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। মহানবী (সা.)-এর প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© Jeba Television  স্বত্ব সংরক্ষিত ২০২৬ Jeba Television ©
Theme Customized By JTV