ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের চতুর্থ দিনের কার্যক্রম শুরু হয়েছে।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বিকেল ৩টায় স্পিকার ব্যারিস্টার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে অধিবেশনের কার্যক্রম শুরু হয়। পবিত্র কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে দিনের অধিবেশন শুরু করা হয়।

এর আগে গত ২৭ আগস্ট ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন শুরু হয়। গতকাল বুধবার বিকেলে অনুষ্ঠিত অধিবেশনে ১০টি গুরুত্বপূর্ণ সংসদীয় স্থায়ী কমিটি গঠন করা হয়েছে।
ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই অধিবেশনে জাতীয় সংসদের চিফ হুইপ মো. নুরুল ইসলাম কমিটি গঠনের প্রস্তাব উত্থাপন করেন। পরে কণ্ঠভোটে সর্বসম্মতিক্রমে প্রস্তাবটি পাস হয়।
চলমান তৃতীয় অধিবেশনে সংসদের বিভিন্ন গুরুত্বপূর্ণ কার্যক্রম নিয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হচ্ছে।