1. admin@jtv.news : admin :
  2. fansporosh@gmail.com : Raja Saleh : Raja Saleh
জিন্নাহর ছবি কেন টাঙানো হয়েছে, ব্যাখ্যা দিলেন ডাকসু জিএস - JTV
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০১:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
ডেঙ্গু প্রতিরোধে সরকারের পাশাপাশি নাগরিকদেরও দায়িত্ব নিতে হবে: প্রধানমন্ত্রী দীর্ঘ ফ্যাসিবাদী শাসনে সবকিছু ধ্বংস হয়ে গেছে: রাষ্ট্রপতি প্রান্তিক পর্যায়ে প্রাথমিক স্বাস্থ্যসেবায় সর্বোচ্চ গুরুত্ব দেয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী ঋণের ওপর নির্ভরতা কমিয়ে বিদেশি বিনিয়োগে গুরুত্ব দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী ডিজিটাল অপরাধ মোকাবিলায় সক্ষমতা বাড়াবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ২০ ইউনিট, যোগ দিয়েছে সেনাবাহিনী সালাহউদ্দিন আহমেদের প্রথম জানাজা অনুষ্ঠিত, অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচনে প্রশাসন বিন্দুমাত্র হস্তক্ষেপ করবে না: মীর শাহে আলম পরাজিত শক্তির কালো টাকা দিয়ে দেশে অরাজকতা সৃষ্টির ষড়যন্ত্র চলছে: রিজভী প্রবাসীদের সম্পদ রক্ষায় বিশেষ আদালত গঠনের কথা ভাবছে সরকার: আইনমন্ত্রী হুতিদের ‘বাড়াবাড়ি’, ক্ষুব্ধ ট্রাম্প ঢাকা থেকে সৌদিগামী ৬১ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ৯২৬৯ যাত্রী বিএনপি সরকার আইনের শাসন ও স্থিতিশীলতায় বিশ্বাসী: রিজভী সরকার বিধবা কার্ড দিলে এমপির বউ সবার আগে এই কার্ড নেবে: হাসনাত আব্দুল্লাহ নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ

জিন্নাহর ছবি কেন টাঙানো হয়েছে, ব্যাখ্যা দিলেন ডাকসু জিএস

  • প্রকাশের সময় : সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ৭৫ বার পঠিত
পাকিস্তানের প্রতিষ্ঠাতা মোহাম্মদ আলী জিন্নাহ বাংলা ভাষার বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন, সেটি বুঝাতেই তার ছবিটি ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) সংগ্রহশালায় টাঙানো হয়েছে বলে জানিয়েছেন ডাকসুর জিএস এস এম ফরহাদ।
সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে ডাকসু সংগ্রহশালায় ভাঙচুরের পর বিকালে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা জানান।
ফরহাদ বলেন, ‘জিন্নাহ যে সরাসরি বাংলা ভাষার বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন এবং বলেছিলেন এই অঞ্চলের রাষ্ট্রভাষা হবে উর্দু। সেই বক্তব্যটি আমরা ব্যাকগ্রাউন্ড হিসেবে উল্লেখ করেছি এবং ছবির নিচে সেই ক্যাপশনটি দিয়েছি। আমরা দেখিয়েছি এটার পরেই বাংলা ভাষার প্রেক্ষাপট তৈরি হয়।’
তিনি বলেন, ‘আমরা ছবিটি না দিলে আপনারাই বলতেন যে, জিন্নাহ বাংলা ভাষার বিপক্ষে অবস্থান নিয়েছে সেটা আপনারা লুকিয়েছেন এবং তাকে দায়মুক্তি দিয়েছেন।’
ডাকসুর জিএস ফরহাদ আরও বলেন, ‘আমি মনে করি ছাত্রদল এ বিষয়ে বিবৃতি দিয়ে জিন্নাহর বিপক্ষে অবস্থান নিলেও মূলত তারা তার পক্ষেই অবস্থান নিয়েছেন এবং তাকে দায়মুক্তি দিয়েছেন। তারা জিন্নাহর ছবি সরাতে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছে, তার মানে, তারা চায় জিন্নাহ যে বাংলা ভাষার বিপক্ষে অবস্থান নিয়েছে তা লুকাতে।
তিনি বলেন, ‘আমরা আসল ইতিহাস উল্লেখ করেছিলাম। এখানে দুটি বিষয় হতে পারে- হয়ত তারা (ছাত্রদল) ইতিহাসই জানেন না অথবা পড়াশোনা করেন না অথবা তারা জেনেও জিন্নাহকে লুকাতে চান।’
এর আগে সংস্কার শেষে গতকাল রোববার সংগ্রহশালা চালু করে ডাকসু। সেখানে যুক্ত করা হয় পাকিস্তানের প্রতিষ্ঠাতা মুহাম্মদ আলী জিন্নাহর ছবি। সেখানে তারতিনটি ছবি দেখা যায়। এ নিয়ে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। এরপর আজ সোমবার দুপুরে ডাকসু সংগ্রহশালায় ভাঙচুরের ঘটনা ঘটে।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© Jeba Television  স্বত্ব সংরক্ষিত ২০২৬ Jeba Television ©
Theme Customized By JTV