1. admin@jtv.news : admin :
  2. fansporosh@gmail.com : Raja Saleh : Raja Saleh
নিজের বৈধ আগ্নেয়াস্ত্র ফেরত পাচ্ছেন ব্যবসায়ী নেতা আলহাজ্ব মোহাম্মদ সোহাগ - JTV
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০১:০৩ অপরাহ্ন
শিরোনাম :
ডেঙ্গু প্রতিরোধে সরকারের পাশাপাশি নাগরিকদেরও দায়িত্ব নিতে হবে: প্রধানমন্ত্রী দীর্ঘ ফ্যাসিবাদী শাসনে সবকিছু ধ্বংস হয়ে গেছে: রাষ্ট্রপতি প্রান্তিক পর্যায়ে প্রাথমিক স্বাস্থ্যসেবায় সর্বোচ্চ গুরুত্ব দেয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী ঋণের ওপর নির্ভরতা কমিয়ে বিদেশি বিনিয়োগে গুরুত্ব দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী ডিজিটাল অপরাধ মোকাবিলায় সক্ষমতা বাড়াবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ২০ ইউনিট, যোগ দিয়েছে সেনাবাহিনী সালাহউদ্দিন আহমেদের প্রথম জানাজা অনুষ্ঠিত, অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচনে প্রশাসন বিন্দুমাত্র হস্তক্ষেপ করবে না: মীর শাহে আলম পরাজিত শক্তির কালো টাকা দিয়ে দেশে অরাজকতা সৃষ্টির ষড়যন্ত্র চলছে: রিজভী প্রবাসীদের সম্পদ রক্ষায় বিশেষ আদালত গঠনের কথা ভাবছে সরকার: আইনমন্ত্রী হুতিদের ‘বাড়াবাড়ি’, ক্ষুব্ধ ট্রাম্প ঢাকা থেকে সৌদিগামী ৬১ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ৯২৬৯ যাত্রী বিএনপি সরকার আইনের শাসন ও স্থিতিশীলতায় বিশ্বাসী: রিজভী সরকার বিধবা কার্ড দিলে এমপির বউ সবার আগে এই কার্ড নেবে: হাসনাত আব্দুল্লাহ নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ

নিজের বৈধ আগ্নেয়াস্ত্র ফেরত পাচ্ছেন ব্যবসায়ী নেতা আলহাজ্ব মোহাম্মদ সোহাগ

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ৯৮ বার পঠিত

নারায়ণগঞ্জের স্বনামধন্য ব্যবসায়ী ও মীম শরৎ গ্রুপের কর্ণধার আলহাজ্ব মোহাম্মদ মোহাম্মদ সোহাগের বৈধ আগ্নেয়াস্ত্রের লাইসেন্সের স্থগিতাদেশ প্রত্যাহার করা হয়েছে। একই সঙ্গে ফতুল্লা থানায় জমা থাকা তাঁর পিস্তল ও শটগান হস্তান্তরের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে।

নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের সহকারী কমিশনার সুহা তাবিল স্বাক্ষরিত ২৯ সেপ্টেম্বরের এক চিঠিতে এ নির্দেশ দেওয়া হয়। চিঠিটি পুলিশ সুপার, জেলা বিশেষ শাখা, নারায়ণগঞ্জের কাছে পাঠানো হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, পুলিশ সুপার, জেলা বিশেষ শাখা, নারায়ণগঞ্জ এবং সংশ্লিষ্ট গোয়েন্দা সংস্থার তদন্ত প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে নির্দেশক্রমে হলফনামা গ্রহণ করে সোহাগের আগ্নেয়াস্ত্রের লাইসেন্সের স্থগিতাদেশ প্রত্যাহার করা হয়েছে। একই সঙ্গে ফতুল্লা থানায় জমা থাকা অস্ত্র হস্তান্তরের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ করা হয়েছে।

চিঠিতে আরও বলা হয়, লাইসেন্সধারীর জমাকৃত অস্ত্র হস্তান্তরের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে।

জেলা প্রশাসনের নথি অনুযায়ী, সোহাগের পিস্তল লাইসেন্স নম্বর ৩৬৯/২০২২ এবং শটগান লাইসেন্স নম্বর ৬৬৯/২০২২। তাঁর এনপিবি পিস্তলের নম্বর ২২২৫১৬ এবং শটগানের নম্বর ২১-এএস২০০৯৫। অস্ত্র দুটি ২০২৪ সালের ৩১ আগস্ট ফতুল্লা থানায় জমা দেওয়া হয়েছিল।

আলহাজ মোহাম্মদ সোহাগ নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক।

বৈধ অস্ত্র ফেরত পাওয়ার প্রক্রিয়ায় সন্তোষ প্রকাশ করে তিনি নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ও নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মোস্তাফিজুর রহমান দিপুর প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন। একই সঙ্গে বাংলাদেশ সরকার, নারায়ণগঞ্জের জেলা প্রশাসক ও পুলিশ সুপারের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সোহাগ বলেন, “সরকারি তদন্ত ও প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে আমার বৈধ অস্ত্রের স্থগিতাদেশ প্রত্যাহার হওয়ায় আমি সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞ। বিশেষ করে সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান দিপুসহ জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জানাই।”রায়ণগঞ্জের আলোচিত ব্যবসায়ী ও মীম শরৎ গ্রুপের কর্ণধার আলহাজ মোহাম্মদ সোহাগের বৈধ আগ্নেয়াস্ত্রের লাইসেন্সের স্থগিতাদেশ প্রত্যাহার করা হয়েছে। একই সঙ্গে ফতুল্লা থানায় জমা থাকা তাঁর পিস্তল ও শটগান হস্তান্তরের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে।
নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের সহকারী কমিশনার সুহা তাবিল স্বাক্ষরিত ২৯ সেপ্টেম্বরের এক চিঠিতে এ নির্দেশ দেওয়া হয়। চিঠিটি পুলিশ সুপার, জেলা বিশেষ শাখা, নারায়ণগঞ্জের কাছে পাঠানো হয়েছে।
চিঠিতে বলা হয়েছে, পুলিশ সুপার, জেলা বিশেষ শাখা, নারায়ণগঞ্জ এবং সংশ্লিষ্ট গোয়েন্দা সংস্থার তদন্ত প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে নির্দেশক্রমে হলফনামা গ্রহণ করে সোহাগের আগ্নেয়াস্ত্রের লাইসেন্সের স্থগিতাদেশ প্রত্যাহার করা হয়েছে। একই সঙ্গে ফতুল্লা থানায় জমা থাকা অস্ত্র হস্তান্তরের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ করা হয়েছে।
চিঠিতে আরও বলা হয়, লাইসেন্সধারীর জমাকৃত অস্ত্র হস্তান্তরের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে।
জেলা প্রশাসনের নথি অনুযায়ী, সোহাগের পিস্তল লাইসেন্স নম্বর ৩৬৯/২০২২ এবং শটগান লাইসেন্স নম্বর ৬৬৯/২০২২। তাঁর এনপিবি পিস্তলের নম্বর ২২২৫১৬ এবং শটগানের নম্বর ২১-এএস২০০৯৫। অস্ত্র দুটি ২০২৪ সালের ৩১ আগস্ট ফতুল্লা থানায় জমা দেওয়া হয়েছিল।
আলহাজ মোহাম্মদ সোহাগ নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক।
বৈধ অস্ত্র ফেরত পাওয়ার প্রক্রিয়ায় সন্তোষ প্রকাশ করে তিনি নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ও নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মোস্তাফিজুর রহমান দিপুর প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন। একই সঙ্গে বাংলাদেশ সরকার, নারায়ণগঞ্জের জেলা প্রশাসক ও পুলিশ সুপারের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
সোহাগ বলেন, “সরকারি তদন্ত ও প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে আমার বৈধ অস্ত্রের স্থগিতাদেশ প্রত্যাহার হওয়ায় আমি সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞ। বিশেষ করে সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান দিপুসহ জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জানাই।”

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© Jeba Television  স্বত্ব সংরক্ষিত ২০২৬ Jeba Television ©
Theme Customized By JTV