1. admin@jtv.news : admin :
  2. fansporosh@gmail.com : Raja Saleh : Raja Saleh
১০ বছর পর ১৯ অক্টোবর খুলছে ওসমানী উদ্যান; উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী - JTV
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৮:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
দীর্ঘ ফ্যাসিবাদী শাসনে সবকিছু ধ্বংস হয়ে গেছে: রাষ্ট্রপতি প্রান্তিক পর্যায়ে প্রাথমিক স্বাস্থ্যসেবায় সর্বোচ্চ গুরুত্ব দেয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী ঋণের ওপর নির্ভরতা কমিয়ে বিদেশি বিনিয়োগে গুরুত্ব দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী ডিজিটাল অপরাধ মোকাবিলায় সক্ষমতা বাড়াবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ২০ ইউনিট, যোগ দিয়েছে সেনাবাহিনী সালাহউদ্দিন আহমেদের প্রথম জানাজা অনুষ্ঠিত, অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচনে প্রশাসন বিন্দুমাত্র হস্তক্ষেপ করবে না: মীর শাহে আলম পরাজিত শক্তির কালো টাকা দিয়ে দেশে অরাজকতা সৃষ্টির ষড়যন্ত্র চলছে: রিজভী প্রবাসীদের সম্পদ রক্ষায় বিশেষ আদালত গঠনের কথা ভাবছে সরকার: আইনমন্ত্রী হুতিদের ‘বাড়াবাড়ি’, ক্ষুব্ধ ট্রাম্প ঢাকা থেকে সৌদিগামী ৬১ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ৯২৬৯ যাত্রী বিএনপি সরকার আইনের শাসন ও স্থিতিশীলতায় বিশ্বাসী: রিজভী সরকার বিধবা কার্ড দিলে এমপির বউ সবার আগে এই কার্ড নেবে: হাসনাত আব্দুল্লাহ নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ ১০ বছর পর ১৯ অক্টোবর খুলছে ওসমানী উদ্যান; উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

১০ বছর পর ১৯ অক্টোবর খুলছে ওসমানী উদ্যান; উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

  • প্রকাশের সময় : রবিবার, ১১ অক্টোবর, ২০২৬
  • ৩৭ বার পঠিত

টানা ১০ বছর বন্ধ থাকার পর আগামী ১৯ অক্টোবর জনসাধারণের জন্য খুলে দেয়া হচ্ছে রাজধানীর ওসমানী উদ্যান। ওইদিন উদ্যানের আধুনিকায়ন কার্যক্রম ও জুলাই স্মৃতিস্তম্ভ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। উদ্বোধনী কর্মসূচি শেষে উদ্যানটি সবার জন্য উন্মুক্ত করে দেয়া হবে।

আজ (রোববার, ১১ অক্টোবর) সচিবালয়ে ‘ওসমানী উদ্যান আধুনিকায়ন’ ও নবনির্মিত ‘জুলাই স্মৃতিস্তম্ভ’ উদ্বোধন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

মীর শাহে আলম বলেন, ‘ওসমানী উদ্যানের কিছু অংশের আধুনিকায়ন করা হয়েছে। সেখানে মাটির নিচে দেশের অত্যাধুনিক লাইব্রেরি, রেস্তোরাঁ ও শপিং মল নির্মাণ করা হয়েছে। এছাড়া বসার জায়গা, শিশুদের খেলার জায়গা, কৃত্রিম পানির ফোয়ারাসহ বিভিন্ন সুবিধা রাখা হয়েছে। প্রায় ৫০ কোটি টাকা ব্যয়ে এসব আধুনিকায়ন কার্যক্রম সম্পন্ন করা হয়েছে। প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকভাবে এই উন্নয়ন কার্যক্রমও উদ্বোধন করবেন।’

 

 

 

প্রতিমন্ত্রী বলেন, ‘১৯ অক্টোবর মাননীয় প্রধানমন্ত্রীর কর্মসূচি শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই আমরা ওসমানী উদ্যানটি জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেব। আবারও বলছি, প্রায় ১০ বছর পর আগামী ১৯ অক্টোবর প্রধানমন্ত্রীর কর্মসূচি শেষ হওয়ার পর আনুষ্ঠানিকভাবে উদ্যানটি জনসাধারণের জন্য খুলে দেয়া হবে।’

 

 

তিনি বলেন, ‘উদ্যানটিতে হাঁটার জায়গা থাকবে। মানুষ পরিবার-পরিজন নিয়ে সেখানে ঘুরতে পারবেন। থাকবে রেস্তোরাঁ, লাইব্রেরি, শিশুদের খেলার জায়গা, কৃত্রিম পানির ফোয়ারা ও জলধারা। পাশাপাশি জুলাই-আগস্টে শহিদদের স্মরণে নির্মিত জুলাই স্মৃতিস্তম্ভ দর্শনার্থীরা দেখতে পারবেন এবং তাদের স্মৃতিচারণ করতে পারবেন।’

 

 

 

মীর শাহে আলম বলেন, ‘উদ্যানটির সৌন্দর্য বাড়াতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের পক্ষ থেকে দিনরাত কাজ করা হচ্ছে। সচিবালয়ের সংলগ্ন এই সুন্দর জায়গাটিকে আরও মনোরম ও আকর্ষণীয় করে সাধারণ মানুষের উপভোগের উপযোগী করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হচ্ছে।’

 

 

 

প্রতিমন্ত্রী বলেন, ‘আজকের প্রস্তুতিমূলক সভার মাধ্যমে সংশ্লিষ্ট সবার সহযোগিতায় আবারও ঢাকা নগরবাসীকে জানানো হচ্ছে, টানা ১০ বছর বন্ধ থাকার পর আগামী ১৯ অক্টোবর প্রধানমন্ত্রীর উদ্বোধন ও শ্রমিক সমাবেশের কর্মসূচি শেষে জুলাই স্মৃতিস্তম্ভ এবং আধুনিকায়ন কার্যক্রমসহ পুরো ওসমানী উদ্যান জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেয়া হবে।’

 

 

 

প্রতিমন্ত্রী বলেন, ‘সুশৃঙ্খলভাবে উদ্বোধনী আয়োজনের মাধ্যমে উদ্যানটি জনসাধারণের জন্য খুলে দেয়া হবে। প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ১৯ অক্টোবর ওসমানী উদ্যানের দুটি ফলক উদ্বোধন এবং একটি শ্রমিক সমাবেশে উপস্থিত থাকার সম্মতি জানিয়েছেন।’

 

 

 

তিনি বলেন, ‘জুলাই-আগস্টের স্মৃতি ধরে রাখতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের পক্ষ থেকে ওসমানী উদ্যানে একটি জুলাই স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হয়েছে। এই স্মৃতিস্তম্ভে সারা দেশে জুলাই-আগস্টে শহিদ ও আহত এবং গেজেটভুক্ত ব্যক্তিদের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে। প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকভাবে স্মৃতিস্তম্ভটি উদ্বোধন করবেন।’

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© Jeba Television  স্বত্ব সংরক্ষিত ২০২৬ Jeba Television ©
Theme Customized By JTV