1. admin@jtv.news : admin :
  2. fansporosh@gmail.com : Raja Saleh : Raja Saleh
তুষারপাত ও ভারি বৃষ্টিতে আফগানিস্তানে ৬১ জনের মৃত্যু - JTV
বুধবার, ২৭ মে ২০২৬, ০৭:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
গাবতলী হাটে সন্তোষজনক পরিবেশ, নিরাপত্তায় কড়া নজরদারি: মীর শাহে আলম র‌্যাবের ওপর সন্ত্রাসী হামলার জবাব দেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ইরান চুক্তির সঙ্গে আব্রাহাম অ্যাকর্ডসকে যুক্ত করলেন ট্রাম্প লাব্বাইক লাব্বাইক ধ্বনিতে মুখর হবে আরাফাত ময়দান তীব্র গরম ও বজ্রঝড়ের শঙ্কা, হুমকিতে ২০২৬ বিশ্বকাপ ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ট্রাকের চাপ, বাড়ছে যানজট ও ভোগান্তি আজ পবিত্র হজ কমলাপুর রেল স্টেশনে উপচে পড়া ভিড়, পাঁচ ট্রেন বিলম্বে যাত্রী ভোগান্তি শিবগঞ্জে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের সহায়তা ও মেধাবীদের সংবর্ধনায় প্রতিমন্ত্রী কর্মস্থল থেকে বেরিয়েও ঈদে বাড়ি ফেরা হয় না সবার বিতর্কের মুখে ট্রাম্পের নাগরিক তালিকা, গড়াল আদালতে শিবগঞ্জ পৌর এলাকার জলাবদ্ধতা নিরসনে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে প্রতিমন্ত্রী মীর শাহে আলমের নির্দেশ ‘বিদ্রোহী’ কবির জন্মদিন উদ্‌যাপন ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে রডবোঝাই ট্রাক উল্টে নিহত ১৫ জাতীয় ঈদগাহে ঈদুল আজহার নামাজ আদায় করবেন প্রধানমন্ত্রী

তুষারপাত ও ভারি বৃষ্টিতে আফগানিস্তানে ৬১ জনের মৃত্যু

  • প্রকাশের সময় : শনিবার, ২৪ জানুয়ারি, ২০২৬
  • ১৩৩ বার পঠিত

আফগানিস্তানে তিন দিনে তুষারপাত ও ভারি বৃষ্টিপাতের কারণে ৬১ জনের মৃত্যু হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (এএনডিএমএ) আজ শনিবার (২৪ জানুয়ারি) এ তথ্য জানিয়েছে।
এএনডিএমএ জানায়, গত বুধবার থেকে শুক্রবারের মধ্যে আফগানিস্তানের মধ্য ও উত্তরাঞ্চলীয় প্রদেশগুলোতে এসব প্রাণহানি ঘটে।

এএনডিএমএ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে আরও জানায়, হতাহত ও ক্ষয়ক্ষতির প্রাথমিক তথ্য হলো ১১০ জন আহত এবং ৪৫৮টি বাড়ি আংশিক বা সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে।
এএনডিএমএর একজন মুখপাত্র এক ভিডিও বার্তায় বলেছেন, মোট ৩৬০টি পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি তুষারে ঢাকা রাস্তায় অপ্রয়োজনে চলাচল না করতে জনগণকে অনুরোধ করেছেন।

পারওয়ানের প্রাদেশিক প্রশাসন জানায়, আফগানিস্তানের অন্যতম প্রধান মহাসড়ক সালাং বন্ধ করে দেওয়া হয়েছে।

বামিয়ান প্রদেশের মধ্যাঞ্চলে একটি পাহাড়ি গিরিপথে আটকে পড়া পর্যটকদের মাঝে খাদ্য বিতরণ করা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© Jeba Television  স্বত্ব সংরক্ষিত ২০২৬ Jeba Television ©
Theme Customized By JTV