1. admin@jtv.news : admin :
  2. fansporosh@gmail.com : Raja Saleh : Raja Saleh
বিশিষ্ট ব্যবসায়ী সোহাগ অপহরন ও হুমকি : ব্যবসায়ী নেতাদের উদ্বেগ, দৃষ্টান্তমূলক শাস্তি দাবি - JTV
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৭:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জ আটা-ময়দা মিল মালিক সমিতির সভাপতি সোহাগ, সাধারণ সম্পাদক ইকবাল আলী নির্বাচিত পরিচ্ছন্নতা ও সবুজায়নে সিটি কর্পোরেশনের সঙ্গে কাজ করবে বিডি ক্লিন: মীর শাহে আলম মধ্যপ্রাচ্যের ৩ দেশে মার্কিন ঘাঁটিতে নতুন করে ইরানের হামলা আর্জেন্টিনা-স্পেনের মুখোমুখি পরিসংখ্যান কী, সবশেষ দেখায় জিতেছিল কোন দল? শেষের ম্যাজিকে ইংল্যান্ডকে বিদায় করে ফাইনালে আর্জেন্টিনা বর্জ্য ব্যবস্থাপনায় নাগরিক অংশগ্রহণই সফলতার চাবিকাঠি: স্থানীয় সরকার মন্ত্রী সবুজ বাংলাদেশ গড়ে তুলতে শিশুদের অংশগ্রহণের আহ্বান প্রধানমন্ত্রীর আর্জেন্টিনা ম্যাচের আগে আবহাওয়া নিয়ে স্বস্তিতে ইংল্যান্ড প্রাথমিক শিক্ষা পদক প্রদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ফ্রান্সকে উড়িয়ে দিয়ে ফাইনালে দুরন্ত স্পেন স্টার্টআপে ৫ লাখ থেকে ৫ কোটি টাকা সহায়তা দেবে সরকার: প্রধানমন্ত্রী শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে সড়ক অবরোধ শিক্ষার্থীদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মনোনীত হলেন, মীর শাহে আলম বিশ্বকাপ সেমিফাইনালে কে কার মুখোমুখি, কোথায় কখন খেলা করব কাজ, গড়বো দেশ-সবার জন্য বাংলাদেশ: তারেক রহমান

বিশিষ্ট ব্যবসায়ী সোহাগ অপহরন ও হুমকি : ব্যবসায়ী নেতাদের উদ্বেগ, দৃষ্টান্তমূলক শাস্তি দাবি

  • প্রকাশের সময় : রবিবার, ২৫ জানুয়ারি, ২০২৬
  • ২১৯ বার পঠিত

নারায়ণগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্জ মোহাম্মদ সোহাগকে অপহরন এবং পরবর্তী ঘটনাগুলো নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন নারায়ণগঞ্জের অপর দুই বিশিষ্ট ব্যবসায়ী।

যোগাযোগ করা হলে নারায়ণগঞ্জ ক্লাব লি: এবং ইয়ার্ন মার্চেন্ট এসোসিয়েশনের সভাপতি এম সোলায়মান ব্যবসায়ী সোহাগকে অপহরন করার পর তার মুক্তি এবং মুক্তি পরবর্তী ঘটনা সমূহ নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন, এই ঘটনায় আমরা উদ্বিগ্ন। আমরা জানতে পেরেছি সোহাগের মতো একজন প্রথম সারির ব্যবসায়ীকে অপরহর করা হয়েছে। তিনি মুক্তি লাভ করার পর কয়েকজনকে গ্রেফতার করা হলো। গ্রেফতারের পর অভিযুক্তরা জামিনে বেরিয়ে এসে আবার তাকে হুমকি দিলো। পরে আরো দুইজনকে গ্রেফতার করা হলো। তারা এখন জেলহাজতে রয়েছে। এ বিষয়ে আমি মনে করি প্রশাসনের উচিৎ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে অপরাধীদের দমন করা। আমি এই ঘটনার কঠোর বিচারের দাবি জানাই। কেনোনা তার মতো একজন ব্যবসায়ীকে অপহরন করার পর বিচার না হলে বাংলাদেশের অন্যতম ব্যবসা কেন্দ্র নারায়ণগঞ্জের সকল ব্যবসায়ীরাই নিরাপত্তাহীনতায় ভুগবে। তাই ব্যবসায়ীদের পক্ষ্য থেকে আমি প্রশাসনের প্রতি দাবি জানাচ্ছি প্রশাসন যেনো সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এই ঘটনার তদন্ত করে এবং অপরাধীদের আইনের আওতায় নিয়ে কঠোর শাস্তির ব্যাবস্থা করে।

এ বিষয়ে নারায়ণগঞ্জের অপর বিশিষ্ট ব্যবসায়ী মডেল গ্রুপের মালিক জনাব মাসুদুজ্জামান আরো তীব্র প্রতিক্রিয়া ব্যাক্ত করেছেন। তিনি বলেন ব্যবসায়ী মো: সোহাগকে আমি ব্যাক্তিগত ভাবে চিনি। তিনি মানুষ হিসাবে খবুই ভালো একজন মানুষ। আর একজন ব্যবসায়ী হিসাবে তিনি সফল একজন উদ্যোক্তা। শুধু তাই নয় তিনি এই শহরের একজন বিশিষ্ট সমাজসেবক। সমাজের সর্বস্থরে তিনি অবধান রেখে চলেছেন। তাই তার মতো একজন ভালো সাধারন ব্যবসায়ীকে অপরহরন করা হলো। এই ঘটনার নিন্দা জানানোর ভাষা আমার জানা নেই। তবে এতোটুকু বলবো ব্যবসায়ী সোহাগকে অপহরনের ঘটনায় আমরা চিন্তিত এবং উদ্বিগ্ন। তাই আমি পরিস্কার ভাষায় বলতে চাই এই ঘটনার পেছনে কে বা কারা আছে তাদেরকে খুঁজে বের করে গ্রেফতার এবং কঠোর সাজার ব্যাবস্থা করতে হবে। এই ঘটনার বিচার করে এমন নজির স্থাপন করতে হবে যাতে আর কোনো ব্যাসায়ীর গায়ে হাত দিতে অপরাধীরা সাহস না পায়। ব্যবসায়ী মাসুদুজ্জামান আরো বলেন, অপরাধীরা হয়তো সোহাগকে দূর্বল ভেবেছে। কারন সোহাগের আচার ব্যবহার খুবই ভালো। কিন্তু আমি আজ পরিস্কার ভাষায় বলতে চাই এই ঘটনায় প্রশাসন যদি নূন্যতম কোনো গাফিলতি করে তাহলে আমরা ছেড়ে দেবোনা। সমস্ত ব্যবসায়ী সমাজ প্রতিরোধ গড়ে তুলবো ইনশাআল্লাহ। তাই প্রশাসনের প্রতি আমার আহবান থাকবে প্রশাসন যেনো সর্বোচ্চ গুরুত্ব দিয়ে যতো দ্রুত সম্ভব এই ঘটনার প্রত্যক্ষ ও পরোক্ষ সকল অপরাধীকে গ্রেফতার করে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহন করে। অন্যথায় ব্যবসায়ী সোহাগ ও তার পরিবারের সদস্যদের কোনো ক্ষতি হলে প্রশাসন দায়ী থাকবে।

প্রসঙ্গত গত বছরের ১ জুন ব্যবসায়ী সোহাগকে অপহরন করা হয়। পরের দিন ২ জুন তিনি অপহরন অবস্থা থেকে উদ্ধার হন। এই ঘটনায় ৩ জুন তিনি একটি মামলা দায়ের করেন। পরবর্তীতে আসামীদের গ্রেফতার করা হলে ৩০ ডিসেম্বর আসামীরা জামিন লাভ করে। জামিন লাভ করার পর অপরাধীরা আবারও ব্যবসায়ী সোহাগকে হুমকি দেয়। ফলে গত ১২ জানুয়ারী তিনি নিজের ও পরিবারের নিরাপত্তা চেয়ে একটি সাধারন ডায়েরী করেন। পরে পুলিশ দুই অপরাধীকে গ্রেফতার করে। গতকাল পুলিশ তাদের ৫ দিনের রিমান্ড চাইলে আদালত রিমান্ড না মঞ্জুর করে তাদেরকে জেলগেইটে জিজ্ঞাসাবাদ করার আদেশ দেন।
প্রসঙ্গ নারায়ণগঞ্জের এই বিশিষ্ট ব্যবসায়ীকে অপরহরন এবং সম্প্রতি অপরাধীরা জামিনে বেরিয়ে এসে আবারও তাকে হুমকি দেয়ার ঘটনায় এই শহরের ব্যবসায়ী সমাজে ভীতির সঞ্চার হয়েছে। সোহাগের ব্যবসা প্রতিষ্টানগুলোতে এই ঘটনার নেতিবাঁচক প্রভাব পরেছে এবং নারায়ণগঞ্জের সর্ব স্থরের সাধারন মানুষের মাঝেও নিরাপত্তাহীনতা ছড়িয়ে পরেছে। তাই ব্যবসায়ীদের পাশাপাশি সমাজের সর্ব স্থরের মানুষ এসব ঘটনার সুষ্টু তদন্ত ও ব্যবসায়ী সোহাগ যে নির্মম হয়রানীর শিকার হচ্ছেন তার প্রতিকারের দাবি জানাচ্ছে।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© Jeba Television  স্বত্ব সংরক্ষিত ২০২৬ Jeba Television ©
Theme Customized By JTV