1. admin@jtv.news : admin :
  2. fansporosh@gmail.com : Raja Saleh : Raja Saleh
মার্কিন ‘আগ্রাসন’র জবাব কূটনীতির মাধ্যমে দেবে ভেনেজুয়েলা: রদ্রিগেজ - JTV
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৩:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জ আটা-ময়দা মিল মালিক সমিতির সভাপতি সোহাগ, সাধারণ সম্পাদক ইকবাল আলী নির্বাচিত পরিচ্ছন্নতা ও সবুজায়নে সিটি কর্পোরেশনের সঙ্গে কাজ করবে বিডি ক্লিন: মীর শাহে আলম মধ্যপ্রাচ্যের ৩ দেশে মার্কিন ঘাঁটিতে নতুন করে ইরানের হামলা আর্জেন্টিনা-স্পেনের মুখোমুখি পরিসংখ্যান কী, সবশেষ দেখায় জিতেছিল কোন দল? শেষের ম্যাজিকে ইংল্যান্ডকে বিদায় করে ফাইনালে আর্জেন্টিনা বর্জ্য ব্যবস্থাপনায় নাগরিক অংশগ্রহণই সফলতার চাবিকাঠি: স্থানীয় সরকার মন্ত্রী সবুজ বাংলাদেশ গড়ে তুলতে শিশুদের অংশগ্রহণের আহ্বান প্রধানমন্ত্রীর আর্জেন্টিনা ম্যাচের আগে আবহাওয়া নিয়ে স্বস্তিতে ইংল্যান্ড প্রাথমিক শিক্ষা পদক প্রদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ফ্রান্সকে উড়িয়ে দিয়ে ফাইনালে দুরন্ত স্পেন স্টার্টআপে ৫ লাখ থেকে ৫ কোটি টাকা সহায়তা দেবে সরকার: প্রধানমন্ত্রী শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে সড়ক অবরোধ শিক্ষার্থীদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মনোনীত হলেন, মীর শাহে আলম বিশ্বকাপ সেমিফাইনালে কে কার মুখোমুখি, কোথায় কখন খেলা করব কাজ, গড়বো দেশ-সবার জন্য বাংলাদেশ: তারেক রহমান

মার্কিন ‘আগ্রাসন’র জবাব কূটনীতির মাধ্যমে দেবে ভেনেজুয়েলা: রদ্রিগেজ

  • প্রকাশের সময় : শনিবার, ১০ জানুয়ারি, ২০২৬
  • ১২৫ বার পঠিত

ভেনেজুয়েলার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ যুক্তরাষ্ট্রের ‘আগ্রাসনের’ জবাব কূটনীতির মাধ্যমে দেওয়ার ঘোষণা দিয়েছেন। একই সঙ্গে তার সরকার ওয়াশিংটনের সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপনের উদ্যোগের কথাও জানিয়েছে।
শনিবার (১০ জানুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে টিআরটি ওয়ার্ল্ড।
বিবৃতিতে ডেলসি রদ্রিগেজ গত ৩ জানুয়ারি মার্কিন বাহিনীর হাতে নিকোলাস মাদুরো অপহৃত হওয়ার ঘটনাকে ‘গুরুতর, অপরাধমূলক, অবৈধ ও অবৈধভাবে সংঘটিত হামলা’ হিসেবে উল্লেখ করেছেন।
তিনি জানান, ব্রাজিল, কলম্বিয়া ও স্পেনের নেতাদের সঙ্গে একটি অনলাইন বৈঠকে তিনি এই বিষয়টি নিয়ে আলোচনা করেছেন।
তিনি বলেন, ‘আমি আবারও স্পষ্ট করেছি যে, ভেনেজুয়েলা এই আগ্রাসনের মোকাবিলা কেবল কূটনৈতিক পথেই করে যাবে।’

গত শুক্রবার শেষ রাতে ভেনেজুয়েলায় হামলা চালিয়ে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে গ্রেফতার করে নিউইয়র্কে আনে মার্কিন সেনাবাহিনী। বর্তমানে সেখানে তাদের বন্দি করে বিচার করা হচ্ছে।
মাদুরো বন্দি হওয়ার পর দেশটির অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্টের দায়িত্ব পেয়েছেন ভাইস প্রেসিডেন্ট ও তেল মন্ত্রী ডেলসি রদ্রিগেজ।
সোমবার (৫ জানুয়ারি) রাজধানী কারাকাসে ভেনেজুয়েলার ন্যাশনাল অ্যাসেম্বলিতে এক আবেগঘন পরিবেশে তিনি শপথ নেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© Jeba Television  স্বত্ব সংরক্ষিত ২০২৬ Jeba Television ©
Theme Customized By JTV