1. admin@jtv.news : admin :
  2. fansporosh@gmail.com : Raja Saleh : Raja Saleh
আইসিডিডিআরবি চাঁদপুরে হাসপাতালে রোগীর চাপ দ্বিগুণ - JTV
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৭ অপরাহ্ন
শিরোনাম :
মন্ত্রিসভায় আজ উঠতে পারে নতুন পে-স্কেল ইরান-যুক্তরাষ্ট্র পাল্টাপাল্টি হামলায় বিশ্ববাজারে ফের বাড়ল তেলের দাম স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না: রাষ্ট্রপতি নেপালে আকস্মিক বন্যায় মৃত বেড়ে ৭৩৪, জীবিত উদ্ধার ৮১৮৬ জন স্থানীয় সরকার নির্বাচনে ৬ হাজার কোটি টাকা বরাদ্দ: মীর শাহে আলম বঙ্গোপসাগরে লঘুচাপ, দেশের সব সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত বিদ্যুৎ ও জ্বালানিসংকট : প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক হলেই মিলবে সমাধান নারায়ণগঞ্জের উন্নয়ন দায়িত্ব পাওয়ায় প্রতিমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়েছেন ব্যবসায়ী নেতা সোহাগ ‘গত ছয় মাসে সংঘটিত প্রতিটি অপরাধে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনা হয়েছে’ পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে নারায়ণগঞ্জে জশনে জুলুস র‍্যালী ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন মোহাম্মদ সোহাগ জাপানি ভাষা শিখে বিনা খরচে বিদেশে চাকরির সুযোগ ডিপ্লোমা প্রকৌশলীদের: মাহ্‌দী আমিন ইরান ও কানাডায় বড় পরীক্ষার মুখে ট্রাম্পের ‘শক্তির রাজনীতি’ রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ ভিত্তিহীন, সংবাদচর্চার প্রতিবেদনের প্রতিবাদ সোহাগের’

আইসিডিডিআরবি চাঁদপুরে হাসপাতালে রোগীর চাপ দ্বিগুণ

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৩ জানুয়ারি, ২০২৬
  • ১৪১ বার পঠিত

শীত বাড়ার সঙ্গে সঙ্গে চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র (আইসিডিডিআরবি) ডায়রিয়া হাসপাতালে রোগীর চাপ আশঙ্কাজনকভাবে বেড়েছে। চলতি মৌসুমে প্রতিদিন গড়ে প্রায় ২২৫ জন আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হচ্ছেন, যা স্বাভাবিক সময়ের তুলনায় প্রায় দ্বিগুণ। বিশেষ বিষয় হলো, ভর্তি হওয়া এসব রোগীর প্রায় ৮৫ শতাংশই শিশু।
হাসপাতাল সূত্র জানায়, গত ১২ দিনে মোট দুই হাজার ৬৯২ জন ডায়রিয়া আক্রান্ত রোগী এখানে চিকিৎসা নিয়েছেন। রোগীর সংখ্যা এতই বেশি যে, প্রতি ঘণ্টায় গড়ে প্রায় সাতজন শিশুকে হাসপাতালে ভর্তি করতে হচ্ছে। মূলত ডায়রিয়া, বমি ও পানিশূন্যতার উপসর্গ নিয়ে উদ্বিগ্ন অভিভাবকরা চাঁদপুর ছাড়াও কুমিল্লা, ফেনী, লক্ষ্মীপুর, নোয়াখালী ও শরীয়তপুর জেলা থেকে শিশুদের নিয়ে এই হাসপাতালে ছুটে আসছেন।

চিকিৎসকদের মতে, শীত মৌসুমে শিশুদের মধ্যে ‘রোটা ভাইরাসের’ সংক্রমণ বেড়ে যাওয়ায় ডায়রিয়ার প্রকোপ বেশি দেখা দিচ্ছে। তবে সময়মতো চিকিৎসা নিলে অধিকাংশ শিশু দ্রুত সুস্থ হয়ে উঠছে।

কুমিল্লা থেকে আসা অভিভাবক নাছরিন আক্তার বলেন, ‘শীতের শুরু থেকেই আমার শিশুর ডায়রিয়া দেখা দেয়। হাসপাতালে দ্রুত নিয়ে আসায় চিকিৎসকরা সঠিক চিকিৎসা দিতে পেরেছেন, এখন সন্তান অনেকটাই সুস্থ।
তানজিনা আক্তার নামের আরেকজন বলেন, এলাকায় অনেক শিশুই এই রোগে ভুগছে। হাসপাতালে ভর্তির পর চিকিৎসকদের যত্নে আমার সন্তান দ্রুত সেরে উঠেছে।

আইসিডিডিআরবি হাসপাতালের প্রধান ডা. মো. আল ফজল খান অভিভাবকদের সতর্ক করে বলেন, ‘যদি কোনো শিশু এক ঘণ্টায় তিনবার বা তার বেশি বমি করে, পায়খানার সঙ্গে রক্ত যায়, জ্বর বা খিঁচুনি দেখা দেয় অথবা প্রস্রাব অস্বাভাবিকভাবে কমে যায়, তবে দেরি না করে দ্রুত হাসপাতালে ভর্তি করাতে হবে।’ তিনি আরও জানান, বছরের এই সময়ে রোটা ভাইরাসের ঝুঁকি থাকলেও আতঙ্কিত হওয়ার কিছু নেই। শিশুদের বাড়তি যত্ন, পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা, নিরাপদ পানি পান করানো এবং হাত ধোয়ার অভ্যাস গড়ে তুললে এই জটিলতা এড়ানো সম্ভব।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© Jeba Television  স্বত্ব সংরক্ষিত ২০২৬ Jeba Television ©
Theme Customized By JTV