1. admin@jtv.news : admin :
  2. fansporosh@gmail.com : Raja Saleh : Raja Saleh
আবারও ক্রেন দুর্ঘটনা থাইল্যান্ডে, নিহত অন্তত ২ - JTV
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১০:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
দীর্ঘ ফ্যাসিবাদী শাসনে সবকিছু ধ্বংস হয়ে গেছে: রাষ্ট্রপতি প্রান্তিক পর্যায়ে প্রাথমিক স্বাস্থ্যসেবায় সর্বোচ্চ গুরুত্ব দেয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী ঋণের ওপর নির্ভরতা কমিয়ে বিদেশি বিনিয়োগে গুরুত্ব দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী ডিজিটাল অপরাধ মোকাবিলায় সক্ষমতা বাড়াবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ২০ ইউনিট, যোগ দিয়েছে সেনাবাহিনী সালাহউদ্দিন আহমেদের প্রথম জানাজা অনুষ্ঠিত, অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচনে প্রশাসন বিন্দুমাত্র হস্তক্ষেপ করবে না: মীর শাহে আলম পরাজিত শক্তির কালো টাকা দিয়ে দেশে অরাজকতা সৃষ্টির ষড়যন্ত্র চলছে: রিজভী প্রবাসীদের সম্পদ রক্ষায় বিশেষ আদালত গঠনের কথা ভাবছে সরকার: আইনমন্ত্রী হুতিদের ‘বাড়াবাড়ি’, ক্ষুব্ধ ট্রাম্প ঢাকা থেকে সৌদিগামী ৬১ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ৯২৬৯ যাত্রী বিএনপি সরকার আইনের শাসন ও স্থিতিশীলতায় বিশ্বাসী: রিজভী সরকার বিধবা কার্ড দিলে এমপির বউ সবার আগে এই কার্ড নেবে: হাসনাত আব্দুল্লাহ নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ ১০ বছর পর ১৯ অক্টোবর খুলছে ওসমানী উদ্যান; উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

আবারও ক্রেন দুর্ঘটনা থাইল্যান্ডে, নিহত অন্তত ২

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০২৬
  • ১৭০ বার পঠিত

থাইল্যান্ডে আবারও একটি নির্মাণ ক্রেন ভেঙে পড়ে ২ জনের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দেশটির রাজধানী ব্যাংককের কাছে সামুত সাখোন প্রদেশে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানিয়েছে, উড়াল সড়কের নির্মাণকাজে ব্যবহৃত একটি ক্রেন হঠাৎ ভেঙে গিয়ে নিচের সড়কের ওপর আছড়ে পড়ে। এ সময় সড়কে থাকা অন্তত দুটি যানবাহন ক্রেনটির নিচে চাপা পড়ে এবং ঘটনাস্থলেই দুই জন মারা যান।

স্থানীয় থানার সুপারিনটেনডেন্ট পুলিশ কর্নেল সিথিপর্ন কাসি জানান, দুর্ঘটনায় আরও অন্তত পাঁচ জন আহত হয়েছেন।

এর ঠিক একদিন আগেই গতকাল বুধবার (১৪ জানুয়ারি) একই ধরনের দুর্ঘটনা ঘটে থাইল্যান্ডের উত্তর-পূর্বাঞ্চলের নাখোন রাচাসিমা প্রদেশে। এদিন একটি উড়াল হাই-স্পিড রেল প্রকল্পের নির্মাণকাজে ব্যবহৃত ক্রেন ভেঙে পড়ে যাত্রীবাহী চলন্ত ট্রেনের ওপর। এ ঘটনায় এখন পর্যন্ত ৩২ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, ওই ট্রেনে থাকা ১৯৫ জন যাত্রীর মধ্যে ৬৬ জন আহত হয়েছেন। দুর্ঘটনা দুটি তদন্তাধীন রয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© Jeba Television  স্বত্ব সংরক্ষিত ২০২৬ Jeba Television ©
Theme Customized By JTV