1. admin@jtv.news : admin :
  2. fansporosh@gmail.com : Raja Saleh : Raja Saleh
বাংলাদেশের নির্বাচন, ভারতের ৭ রাজ্যের সীমান্তে কড়া নজরদারি - JTV
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৫ অপরাহ্ন
শিরোনাম :
চার শর্ত পূরণ না করলে প্রকল্প অনুমোদন দেওয়া হবে না : অর্থমন্ত্রী নারায়ণগঞ্জে বিএনপির র‍্যালিতে হাতাহাতি অতীতে আটকে থাকলে উন্নয়নের কাজ এগিয়ে নেয়া সম্ভব হবে না: দীনেশ ত্রিবেদী মন্ত্রিসভায় আজ উঠতে পারে নতুন পে-স্কেল ইরান-যুক্তরাষ্ট্র পাল্টাপাল্টি হামলায় বিশ্ববাজারে ফের বাড়ল তেলের দাম স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না: রাষ্ট্রপতি নেপালে আকস্মিক বন্যায় মৃত বেড়ে ৭৩৪, জীবিত উদ্ধার ৮১৮৬ জন স্থানীয় সরকার নির্বাচনে ৬ হাজার কোটি টাকা বরাদ্দ: মীর শাহে আলম বঙ্গোপসাগরে লঘুচাপ, দেশের সব সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত বিদ্যুৎ ও জ্বালানিসংকট : প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক হলেই মিলবে সমাধান নারায়ণগঞ্জের উন্নয়ন দায়িত্ব পাওয়ায় প্রতিমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়েছেন ব্যবসায়ী নেতা সোহাগ ‘গত ছয় মাসে সংঘটিত প্রতিটি অপরাধে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনা হয়েছে’ পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে নারায়ণগঞ্জে জশনে জুলুস র‍্যালী ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন মোহাম্মদ সোহাগ জাপানি ভাষা শিখে বিনা খরচে বিদেশে চাকরির সুযোগ ডিপ্লোমা প্রকৌশলীদের: মাহ্‌দী আমিন

বাংলাদেশের নির্বাচন, ভারতের ৭ রাজ্যের সীমান্তে কড়া নজরদারি

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১০৬ বার পঠিত

বাংলাদেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ভারতের ৭ রাজ্যের সীমান্তে কড়া নজরদারি করছে ভারত সরকার। বিএসএফ ও পুলিশের যৌথ উদ্যোগে তৈরি করা হয়েছে নিশ্ছিদ্র নিরাপত্তা বলয়।

নির্বাচনকে ঘিরে বাংলাদেশে চলমান রাজনৈতিক উত্তাপ যেন কোনোভাবে ভারতের অভ্যন্তরে ছড়িয়ে না পড়ে সেই লক্ষ্যেই বিএসএফ ও পুলিশ প্রশাসন তৎপরতা চালাচ্ছে।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকাল থেকেই আসাম, ত্রিপুরা, নাগাল্যান্ড, মিজোরাম, অরুণাচল প্রদেশ ও পশ্চিমবঙ্গের ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী জেলাতে হোটেল ও জনবহুল স্থানে তল্লাশি অভিযান পরিচালনা করা হচ্ছে। সন্দেহজনকদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাট মহকুমার স্বরূপনগর ব্লকের বিভিন্ন এলাকায় তল্লাশি অভিযান পরিচালনা করেছে স্থানীয় পুলিশ। স্বরূপনগর থানার পুলিশ তেঁতুলিয়া কংক্রিট ব্রিজ এলাকায় বিশেষ চেকপোস্ট বসিয়ে যানবাহনে তল্লাশি চালানো হয়েছে। বাংলাদেশে ভোটের দিন অর্থাৎ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) পর্যন্ত এই তল্লাশি অভিযান চলবে বলে পুলিশ জানিয়েছে।

ভারত-নেপাল আন্তর্জাতিক সীমান্তের পশুপতি ফটকেও বাড়ানো হয়েছে নিরাপত্তা। দুই দেশের নাগরিক এবং পর্যটকদের ক্ষেত্রে পরিচয় পত্র হিসেবে ভোটার কার্ড বাধ্যতামূলক করা হয়েছে। যদিও আগে এই সীমান্ত দিয়ে ভারতীয় আধার কার্ড এবং প্যান কার্ড সাথে নিয়েও আসা যাওয়া চলতো। এই আন্তর্জাতিক সীমান্তে প্রহরার দায়িত্বে থাকে ‘সশস্ত্র সীমা বল’ (এসএসবি) এর জওয়ানরা।

বাংলাদেশের নির্বাচনকে কেন্দ্র করে তিন দিন পশ্চিমবঙ্গের বসিরহাট মহকুমার ঘোজাডাঙ্গা স্থলবন্দর দিয়ে বাংলাদেশে পণ্য আমদানি-রপ্তানি বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই বন্দর দিয়ে প্রতিদিন কয়েক হাজার গাড়ি আমদানি রপ্তানি কাজে যাতায়াত করে। ফলে বৃহস্পতিবার বাংলাদেশে নির্বাচনকে কেন্দ্র করে বুধ, বৃহস্পতি ও শুক্র তিন দিন আমদানি-রপ্তানি বন্ধ থাকবে।

এ বিষয়ে ঘোজাডাঙ্গা সীমান্তের ক্লিয়ারিং এন্ড ফরওয়ার্ডিং এজেন্ট যুধিষ্ঠির সরকার জানান, বাংলাদেশের নির্বাচন উপলক্ষে্য বুধ এবং বৃহস্পতিবার ছুটি থাকবে। এছাড়া শুক্রবার সাপ্তাহিক ছুটি। সব মিলিয়ে মোট তিন দিন ছুটি থাকবে। শনিবার ফের বন্দর খুলে স্বাভাবিকভাবেই পণ্য আমদানি রপ্তানি চলবে। সুতরাং ব্যবসা-বাণিজ্য বন্ধ থাকায় কার্যত বনধের চেহারা নিয়েছে ব্যস্ততম সীমান্ত স্থলবন্দরগুলো।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© Jeba Television  স্বত্ব সংরক্ষিত ২০২৬ Jeba Television ©
Theme Customized By JTV