1. admin@jtv.news : admin :
  2. fansporosh@gmail.com : Raja Saleh : Raja Saleh
তেল ও পানি শোধনাগারে হামলার প্রতিশোধ নেওয়ার ঘোষণা ইরানের - JTV
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৯ অপরাহ্ন
শিরোনাম :
জ্বালানি সংকট কাটাতে সরকারের সমন্বিত পরিকল্পনা জানালেন প্রধানমন্ত্রী নিয়মিত ড্রাগন ফল খেলে শরীরে কী ধরনের প্রভাব পড়ে? মেধাবীদের হাত ধরেই গড়ে উঠবে আগামীর বাংলাদেশ: শিক্ষামন্ত্রী কৌশলগত লক্ষ্য নিয়ে খুবই বিভ্রান্তিতে রয়েছে যুক্তরাষ্ট্র: বিশ্লেষক কয়েকমাসের মধ্যে সংসদও সোলার সিস্টেমের আওতায় আসবে: প্রধানমন্ত্রী চার শর্ত পূরণ না করলে প্রকল্প অনুমোদন দেওয়া হবে না : অর্থমন্ত্রী নারায়ণগঞ্জে বিএনপির র‍্যালিতে হাতাহাতি অতীতে আটকে থাকলে উন্নয়নের কাজ এগিয়ে নেয়া সম্ভব হবে না: দীনেশ ত্রিবেদী মন্ত্রিসভায় আজ উঠতে পারে নতুন পে-স্কেল ইরান-যুক্তরাষ্ট্র পাল্টাপাল্টি হামলায় বিশ্ববাজারে ফের বাড়ল তেলের দাম স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না: রাষ্ট্রপতি নেপালে আকস্মিক বন্যায় মৃত বেড়ে ৭৩৪, জীবিত উদ্ধার ৮১৮৬ জন স্থানীয় সরকার নির্বাচনে ৬ হাজার কোটি টাকা বরাদ্দ: মীর শাহে আলম বঙ্গোপসাগরে লঘুচাপ, দেশের সব সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত বিদ্যুৎ ও জ্বালানিসংকট : প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক হলেই মিলবে সমাধান

তেল ও পানি শোধনাগারে হামলার প্রতিশোধ নেওয়ার ঘোষণা ইরানের

  • প্রকাশের সময় : রবিবার, ৮ মার্চ, ২০২৬
  • ৯৯ বার পঠিত

ইরানের তেল শোধনাগারে ভয়াবহ হামলা চালিয়েছে ইসরাইল। পাশাপাশি পানি বিশুদ্ধকরণ কেন্দ্রেও হামলা হয়েছে। এ হামলার ভয়াবহ পরিণতি ভোগ করতে হবে বলে সতর্ক করে দিয়েছে ইরান।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি সামাজিক মাধ্যম এক্সে দেওয়া পোস্টে বলেন, ‘কেশম দ্বীপে একটি পানি বিশুদ্ধকরণ কেন্দ্রে আক্রমণ করে যুক্তরাষ্ট্র স্পষ্ট ও মারাত্মক অপরাধ করেছে। এতে ৩০টি গ্রামের জন্য পানি সরবরাহ বিঘ্নিত হচ্ছে। ইরানের অবকাঠামোতে আক্রমণ করা একটি বিপজ্জনক পদক্ষেপ, যার পরিণতি ভয়াবহ। যুক্তরাষ্ট্র এই নজির স্থাপন করেছে, ইরান নয়।’

তেহরান থেকে আল জাজিরার সংবাদদাতা মোহাম্মদ ভল বলেন, এই হামলা ইরানে ব্যাপক উদ্বেগের জন্ম দিয়েছে।

তিনি বলেন, ‘আমার মনে হয় যখন ইরান নজির স্থাপনের কথা বলে, তখন তারা একই ধরনের প্রতিক্রিয়ার কথা ভাবছে। আমরা জানি যে উপসাগরের সবচেয়ে ঝুঁকিপূর্ণ স্থানগুলোর মধ্যে একটি হলো পানি বিশুদ্ধকরণ কেন্দ্র।’

উপসাগরীয় দেশগুলোকে ইরানে আগ্রাসনের যুদ্ধে সহায়তা এবং প্ররোচনাকারী হিসেবে বিবেচনা করে থাকে তেহরান। তিনি বলেন, ‘মার্কিন যুক্তরাষ্ট্রের এই কথিত নজিরের পর, ইরান উপসাগরে পানি বিশুদ্ধকরণ স্থাপনাগুলোতে হামলা চালাবে কি না, তা নিয়ে প্রশ্নের জন্ম দিয়েছে।’

তার মতে, এমনটা হলে বিপজ্জনক পরিস্থিতি তৈরি হবে। কারণ উপসাগরীয় অঞ্চল পানি সরবরাহের ৯০ শতাংশ পানি বিশুদ্ধকরণ কেন্দ্রের ওপর নির্ভর করে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© Jeba Television  স্বত্ব সংরক্ষিত ২০২৬ Jeba Television ©
Theme Customized By JTV