1. admin@jtv.news : admin :
  2. fansporosh@gmail.com : Raja Saleh : Raja Saleh
সমঝোতা প্রত্যাখ্যান, ইরানের সম্ভাব্য সব স্তরের নেতাকে হত্যার দাবি ট্রাম্পের - JTV
বুধবার, ২৭ মে ২০২৬, ০৭:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
গাবতলী হাটে সন্তোষজনক পরিবেশ, নিরাপত্তায় কড়া নজরদারি: মীর শাহে আলম র‌্যাবের ওপর সন্ত্রাসী হামলার জবাব দেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ইরান চুক্তির সঙ্গে আব্রাহাম অ্যাকর্ডসকে যুক্ত করলেন ট্রাম্প লাব্বাইক লাব্বাইক ধ্বনিতে মুখর হবে আরাফাত ময়দান তীব্র গরম ও বজ্রঝড়ের শঙ্কা, হুমকিতে ২০২৬ বিশ্বকাপ ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ট্রাকের চাপ, বাড়ছে যানজট ও ভোগান্তি আজ পবিত্র হজ কমলাপুর রেল স্টেশনে উপচে পড়া ভিড়, পাঁচ ট্রেন বিলম্বে যাত্রী ভোগান্তি শিবগঞ্জে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের সহায়তা ও মেধাবীদের সংবর্ধনায় প্রতিমন্ত্রী কর্মস্থল থেকে বেরিয়েও ঈদে বাড়ি ফেরা হয় না সবার বিতর্কের মুখে ট্রাম্পের নাগরিক তালিকা, গড়াল আদালতে শিবগঞ্জ পৌর এলাকার জলাবদ্ধতা নিরসনে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে প্রতিমন্ত্রী মীর শাহে আলমের নির্দেশ ‘বিদ্রোহী’ কবির জন্মদিন উদ্‌যাপন ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে রডবোঝাই ট্রাক উল্টে নিহত ১৫ জাতীয় ঈদগাহে ঈদুল আজহার নামাজ আদায় করবেন প্রধানমন্ত্রী

সমঝোতা প্রত্যাখ্যান, ইরানের সম্ভাব্য সব স্তরের নেতাকে হত্যার দাবি ট্রাম্পের

  • প্রকাশের সময় : রবিবার, ৮ মার্চ, ২০২৬
  • ৬১ বার পঠিত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, এক সপ্তাহের অভিযানে ইরানের নৌবাহিনী, বিমানবাহিনী ও ক্ষেপণাস্ত্র সক্ষমতা প্রায় সম্পূর্ণ ধ্বংস করে দেওয়া হয়েছে।স্থানীয় সময় (৭ মার্চ) এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি জানান, এই যুদ্ধে মার্কিন সামরিক বাহিনী অবিশ্বাস্য সাফল্য অর্জন করেছে। ট্রাম্পের মতে, ইরানি নৌবাহিনীর ৪৪টি জাহাজ এবং প্রতিটি যুদ্ধবিমান এখন মার্কিন হামলায় নিশ্চিহ্ন।

প্রেসিডেন্ট ট্রাম্প জানিয়েছেন, হামলার কারণে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন সক্ষমতা এখন তলানিতে। যুদ্ধের প্রথম দুই দিনের তুলনায় বর্তমানে দেশটি মাত্র ৯ শতাংশ ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করতে পারছে। পাশাপাশি তাদের ৭০ শতাংশ রকেট লাঞ্চার অকেজো করে দেওয়া হয়েছে এবং ক্ষেপণাস্ত্র উৎপাদন কেন্দ্রগুলোতেও ব্যাপক ক্ষতি সাধন করা হয়েছে।

নেতৃত্বের ওপর সরাসরি আঘাতের কথা উল্লেখ করে ট্রাম্প বলেন, ইরানের সম্ভাব্য সব স্তরের নেতৃত্বকেও তারা নির্মূল করেছেন। যুদ্ধ কতদিন চলবে—এমন প্রশ্নের জবাবে তিনি জানান, চূড়ান্ত লক্ষ্য অর্জনে ‘যা প্রয়োজন’ তা-ই করা হবে। ট্রাম্প স্পষ্ট করে বলেছেন, তিনি ইরানের কাছ থেকে ‘নিঃশর্ত আত্মসমর্পণ’ চান যেন দেশটি ভবিষ্যতে আর কোনো যুদ্ধের পথে না হাঁটে।

ইরানের সঙ্গে যেকোনো ধরনের সমঝোতার প্রস্তাব প্রত্যাখ্যান করে ট্রাম্প জানান, যুক্তরাষ্ট্র এখন আলোচনার জন্য ‘সর্বোচ্চ’ সুবিধাজনক অবস্থানে থাকলেও তারা কোনো রফাদফা করতে রাজি নয়। এমনকি এই যুদ্ধে কুর্দি যোদ্ধাদের ব্যবহারের কোনো পরিকল্পনা নেই বলেও তিনি জানান। তেহরানের পানি শোধনাগারে হামলার অভিযোগ প্রসঙ্গে তিনি কিছু জানেন না বলে এড়িয়ে গেছেন।

হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল বন্ধ থাকার বিষয়ে ট্রাম্প বলেন, ওই এলাকাটি মার্কিন বাহিনী বিপদমুক্ত করেছে এবং ইরানি নৌবাহিনী এখন আর কোনো বাধা নয়। তিনি আশা প্রকাশ করেন যে, যুক্তরাষ্ট্রের কাছে বিপুল পরিমাণ তেলের মজুদ থাকায় বিশ্ববাজারে জ্বালানির দাম দ্রুতই কমে আসবে।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© Jeba Television  স্বত্ব সংরক্ষিত ২০২৬ Jeba Television ©
Theme Customized By JTV