1. admin@jtv.news : admin :
  2. fansporosh@gmail.com : Raja Saleh : Raja Saleh
ঈদের ছুটিতে কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে নিরাপত্তা জোরদারের নির্দেশ - JTV
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০১:০২ অপরাহ্ন
শিরোনাম :
মন্ত্রিসভায় আজ উঠতে পারে নতুন পে-স্কেল ইরান-যুক্তরাষ্ট্র পাল্টাপাল্টি হামলায় বিশ্ববাজারে ফের বাড়ল তেলের দাম স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না: রাষ্ট্রপতি নেপালে আকস্মিক বন্যায় মৃত বেড়ে ৭৩৪, জীবিত উদ্ধার ৮১৮৬ জন স্থানীয় সরকার নির্বাচনে ৬ হাজার কোটি টাকা বরাদ্দ: মীর শাহে আলম বঙ্গোপসাগরে লঘুচাপ, দেশের সব সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত বিদ্যুৎ ও জ্বালানিসংকট : প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক হলেই মিলবে সমাধান নারায়ণগঞ্জের উন্নয়ন দায়িত্ব পাওয়ায় প্রতিমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়েছেন ব্যবসায়ী নেতা সোহাগ ‘গত ছয় মাসে সংঘটিত প্রতিটি অপরাধে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনা হয়েছে’ পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে নারায়ণগঞ্জে জশনে জুলুস র‍্যালী ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন মোহাম্মদ সোহাগ জাপানি ভাষা শিখে বিনা খরচে বিদেশে চাকরির সুযোগ ডিপ্লোমা প্রকৌশলীদের: মাহ্‌দী আমিন ইরান ও কানাডায় বড় পরীক্ষার মুখে ট্রাম্পের ‘শক্তির রাজনীতি’ রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ ভিত্তিহীন, সংবাদচর্চার প্রতিবেদনের প্রতিবাদ সোহাগের’

ঈদের ছুটিতে কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে নিরাপত্তা জোরদারের নির্দেশ

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬
  • ৯২ বার পঠিত

আসন্ন ঈদুল ফিতরের ছুটির সময়ে দেশের সব কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার নির্দেশ দিয়েছে কারিগরি শিক্ষা অধিদপ্তর।

ছুটির সময়ে প্রতিষ্ঠানের মূল্যবান ল্যাবরেটরি, ওয়ার্কশপ ও সামগ্রিক স্থাপনার সুরক্ষা নিশ্চিত করতে বলা হয়েছে।

কারিগরি শিক্ষা অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) প্রকৌশলী মো. জয়নাল আবেদীন স্বাক্ষরিত এক আদেশে গতকাল সোমবার এ নির্দেশনা জারি করা হয়।

আদেশে বলা হয়, সরকারি সিদ্ধান্ত অনুযায়ী আগামী ১৭ মার্চ থেকে ২৩ মার্চ পর্যন্ত কারিগরি অধিদপ্তরের আওতাধীন সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে।

এই ছুটিকালীন প্রতিষ্ঠানের ভবন, ওয়ার্কশপ, ল্যাবরেটরি ও অন্যান্য স্থাপনার সার্বক্ষণিক নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

 

এতে আরো বলা হয়, নিরাপত্তা কার্যক্রম পরিচালনার জন্য জনবলের সুনির্দিষ্ট ‘ডিউটি রোস্টার’ প্রস্তুত করে তা বাস্তবায়নের করতে হবে। একই সঙ্গে প্রস্তুতকৃত রোস্টার অনুযায়ী কার্যক্রম গ্রহণপূর্বক অধিদপ্তরকে দ্রুত অবহিত করার জন্য সংশ্লিষ্টদের অনুরোধ জানানো হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© Jeba Television  স্বত্ব সংরক্ষিত ২০২৬ Jeba Television ©
Theme Customized By JTV