1. admin@jtv.news : admin :
  2. fansporosh@gmail.com : Raja Saleh : Raja Saleh
১০ বছরে বাংলাদেশ থেকে পাচার ৬৮.৩ বিলিয়ন ডলার - JTV
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ১০:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জ আটা-ময়দা মিল মালিক সমিতির সভাপতি সোহাগ, সাধারণ সম্পাদক ইকবাল আলী নির্বাচিত পরিচ্ছন্নতা ও সবুজায়নে সিটি কর্পোরেশনের সঙ্গে কাজ করবে বিডি ক্লিন: মীর শাহে আলম মধ্যপ্রাচ্যের ৩ দেশে মার্কিন ঘাঁটিতে নতুন করে ইরানের হামলা আর্জেন্টিনা-স্পেনের মুখোমুখি পরিসংখ্যান কী, সবশেষ দেখায় জিতেছিল কোন দল? শেষের ম্যাজিকে ইংল্যান্ডকে বিদায় করে ফাইনালে আর্জেন্টিনা বর্জ্য ব্যবস্থাপনায় নাগরিক অংশগ্রহণই সফলতার চাবিকাঠি: স্থানীয় সরকার মন্ত্রী সবুজ বাংলাদেশ গড়ে তুলতে শিশুদের অংশগ্রহণের আহ্বান প্রধানমন্ত্রীর আর্জেন্টিনা ম্যাচের আগে আবহাওয়া নিয়ে স্বস্তিতে ইংল্যান্ড প্রাথমিক শিক্ষা পদক প্রদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ফ্রান্সকে উড়িয়ে দিয়ে ফাইনালে দুরন্ত স্পেন স্টার্টআপে ৫ লাখ থেকে ৫ কোটি টাকা সহায়তা দেবে সরকার: প্রধানমন্ত্রী শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে সড়ক অবরোধ শিক্ষার্থীদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মনোনীত হলেন, মীর শাহে আলম বিশ্বকাপ সেমিফাইনালে কে কার মুখোমুখি, কোথায় কখন খেলা করব কাজ, গড়বো দেশ-সবার জন্য বাংলাদেশ: তারেক রহমান

১০ বছরে বাংলাদেশ থেকে পাচার ৬৮.৩ বিলিয়ন ডলার

  • প্রকাশের সময় : রবিবার, ২৯ মার্চ, ২০২৬
  • ৮০ বার পঠিত
গত দশ বছরে (২০১৩–২০২২) বাংলাদেশ থেকে প্রায় ৬ হাজার ৮৩০ কোটি ডলার অবৈধভাবে বিদেশে পাচার হয়েছে। ওয়াশিংটনভিত্তিক গবেষণা সংস্থা গ্লোবাল ফাইন্যান্সিয়াল ইন্টিগ্রিটি (জিএফআই) তাদের সর্বশেষ প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, মূলত আন্তর্জাতিক বাণিজ্যের পণ্যের মূল্য বা পরিমাণের মিথ্যা তথ্য দেখিয়ে অর্থ পাচার করা হয়েছে। অর্থাৎ, আমদানি পণ্যের ক্ষেত্রে অতিরিক্ত মূল্য (ওভার ইনভয়েসিং) দেখানো হয়েছে এবং রপ্তানিতে কম মূল্য (আন্ডার ইনভয়েসিং) দেখানো হয়েছে। এই পদ্ধতি সাধারণত কর ফাঁকি, মুনাফা স্থানান্তর ও বিদেশে পুঁজি পাচারের উদ্দেশ্যে ব্যবহৃত হয়।
জিএফআই-এর বিশ্লেষণে দেখা গেছে, এশিয়ার উন্নয়নশীল দেশগুলোর মধ্যে বাংলাদেশের বাণিজ্যমূল্যের এই বিশাল ব্যবধানের পরিমাণ শীর্ষ ১০ দেশের মধ্যে রয়েছে।
বিশেষভাবে, এই অবৈধ অর্থ প্রবাহের একটি বড় অংশ ঘটে উন্নত দেশগুলোর সঙ্গে বাণিজ্য করার সময়। মোট ঘাটতির প্রায় ৩ হাজার ৩০০ কোটি ডলার বা ৩৩ বিলিয়ন ডলার যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় দেশগুলোর সঙ্গে লেনদেনের মাধ্যমে বাইরে গিয়েছে।
বিশেষজ্ঞরা বলছেন, আন্তর্জাতিক বাণিজ্যের এই কারসাজি শুধুমাত্র দেশের কর রাজস্ব হ্রাস করছে না, বরং বৈধ ব্যবসায়িক পরিবেশকেও মারাত্মক প্রভাব ফেলছে।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© Jeba Television  স্বত্ব সংরক্ষিত ২০২৬ Jeba Television ©
Theme Customized By JTV