1. admin@jtv.news : admin :
  2. fansporosh@gmail.com : Raja Saleh : Raja Saleh
আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নিহত - JTV
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৬ অপরাহ্ন
শিরোনাম :
জ্বালানি সংকট কাটাতে সরকারের সমন্বিত পরিকল্পনা জানালেন প্রধানমন্ত্রী নিয়মিত ড্রাগন ফল খেলে শরীরে কী ধরনের প্রভাব পড়ে? মেধাবীদের হাত ধরেই গড়ে উঠবে আগামীর বাংলাদেশ: শিক্ষামন্ত্রী কৌশলগত লক্ষ্য নিয়ে খুবই বিভ্রান্তিতে রয়েছে যুক্তরাষ্ট্র: বিশ্লেষক কয়েকমাসের মধ্যে সংসদও সোলার সিস্টেমের আওতায় আসবে: প্রধানমন্ত্রী চার শর্ত পূরণ না করলে প্রকল্প অনুমোদন দেওয়া হবে না : অর্থমন্ত্রী নারায়ণগঞ্জে বিএনপির র‍্যালিতে হাতাহাতি অতীতে আটকে থাকলে উন্নয়নের কাজ এগিয়ে নেয়া সম্ভব হবে না: দীনেশ ত্রিবেদী মন্ত্রিসভায় আজ উঠতে পারে নতুন পে-স্কেল ইরান-যুক্তরাষ্ট্র পাল্টাপাল্টি হামলায় বিশ্ববাজারে ফের বাড়ল তেলের দাম স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না: রাষ্ট্রপতি নেপালে আকস্মিক বন্যায় মৃত বেড়ে ৭৩৪, জীবিত উদ্ধার ৮১৮৬ জন স্থানীয় সরকার নির্বাচনে ৬ হাজার কোটি টাকা বরাদ্দ: মীর শাহে আলম বঙ্গোপসাগরে লঘুচাপ, দেশের সব সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত বিদ্যুৎ ও জ্বালানিসংকট : প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক হলেই মিলবে সমাধান

আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নিহত

  • প্রকাশের সময় : বুধবার, ১ এপ্রিল, ২০২৬
  • ১০৩ বার পঠিত

সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরাহতে ড্রোন হামলায় এক বাংলাদেশি নিহত হয়েছেন। দেশটির সরকারি গণমাধ্যম কার্যালয় এ তথ্য জানিয়েছে। গালফ নিউজের এক প্রতিবেদনে বলা হয়, ফুজাইরাহতে একটি ড্রোন ভূপাতিত করা হয়। ওই সময় ড্রোনটির ধ্বংসাবশেষ এসে আঘাত হানে ওই বাংলাদেশির ওপর।

তিনি ফুজাইরাহর আল রিফা এলাকার একটি ফার্মে কাজ করছিলেন। নিহত বাংলাদেশির নাম পরিচয় সম্পর্কে কোনো কিছু এখনো জানায়নি আমিরাত।

কর্তৃপক্ষ ঘটনাস্থলে অবস্থান করছে এবং পরিস্থিতি পর্যবেক্ষণ ও আশেপাশের এলাকার নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছে বলে জানানো হয় প্রতিবেদনে।

কর্মকর্তারা শুধুমাত্র সরকারি সূত্র থেকে তথ্য নেওয়ার ওপর জোর দিয়েছেন। সতর্ক করে বলেছেন, গুজব ও যাচাইবিহীন প্রতিবেদনের ছড়িয়ে পড়লে জনসাধারণের মধ্যে অপ্রয়োজনীয় আতঙ্ক সৃষ্টি হতে পারে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© Jeba Television  স্বত্ব সংরক্ষিত ২০২৬ Jeba Television ©
Theme Customized By JTV