1. admin@jtv.news : admin :
  2. fansporosh@gmail.com : Raja Saleh : Raja Saleh
যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি হুমকিতে নতুন উত্তেজনা - JTV
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৭ অপরাহ্ন
শিরোনাম :
জ্বালানি সংকট কাটাতে সরকারের সমন্বিত পরিকল্পনা জানালেন প্রধানমন্ত্রী নিয়মিত ড্রাগন ফল খেলে শরীরে কী ধরনের প্রভাব পড়ে? মেধাবীদের হাত ধরেই গড়ে উঠবে আগামীর বাংলাদেশ: শিক্ষামন্ত্রী কৌশলগত লক্ষ্য নিয়ে খুবই বিভ্রান্তিতে রয়েছে যুক্তরাষ্ট্র: বিশ্লেষক কয়েকমাসের মধ্যে সংসদও সোলার সিস্টেমের আওতায় আসবে: প্রধানমন্ত্রী চার শর্ত পূরণ না করলে প্রকল্প অনুমোদন দেওয়া হবে না : অর্থমন্ত্রী নারায়ণগঞ্জে বিএনপির র‍্যালিতে হাতাহাতি অতীতে আটকে থাকলে উন্নয়নের কাজ এগিয়ে নেয়া সম্ভব হবে না: দীনেশ ত্রিবেদী মন্ত্রিসভায় আজ উঠতে পারে নতুন পে-স্কেল ইরান-যুক্তরাষ্ট্র পাল্টাপাল্টি হামলায় বিশ্ববাজারে ফের বাড়ল তেলের দাম স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না: রাষ্ট্রপতি নেপালে আকস্মিক বন্যায় মৃত বেড়ে ৭৩৪, জীবিত উদ্ধার ৮১৮৬ জন স্থানীয় সরকার নির্বাচনে ৬ হাজার কোটি টাকা বরাদ্দ: মীর শাহে আলম বঙ্গোপসাগরে লঘুচাপ, দেশের সব সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত বিদ্যুৎ ও জ্বালানিসংকট : প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক হলেই মিলবে সমাধান

যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি হুমকিতে নতুন উত্তেজনা

  • প্রকাশের সময় : রবিবার, ৫ এপ্রিল, ২০২৬
  • ৮১ বার পঠিত
ইরানের ওপর অন্যায় যুদ্ধ চাপিয়ে দিয়ে এখন সেই যুদ্ধ থেকে বের হওয়ার রাস্তা খুঁজে পাচ্ছেন না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাই তিনি বার বার তেহরানের প্রতি আহ্বান জানাচ্ছেন, নতুন একটি চুক্তিতে সম্মত হতে।
আর ইরান যদি ট্রাম্পের চুক্তিতে রাজি না হয়, তাহলে দেশটির ওপর ‘জাহান্নাম নেমে আসবে’ বলেও হুঙ্কার দিয়েছেন তিনি। তবে ট্রাম্পের হুমকিতে দমে না গিয়ে, উল্টো পুরো মধ্যপ্রাচ্যকে ‘জাহান্নাম’ বানানোর হুঙ্কার দিয়েছে তেহরান।
শনিবার উপসাগরীয় বিভিন্ন দেশে নতুন করে মিসাইল হামলা চালিয়েছে ইরান। ইরাক ও ইসরায়েলকে মিসাইল হামলা চালিয়ে নাস্তানাবুদ করে দিয়েছে তেহরান।
এদিকে ভূপাতিত হওয়া মার্কিন যুদ্ধবিমান এফ-১৫ এর পাইলটকে খুঁজতে মরিয়া হয়ে অভিযান শুরু করেছে যুক্তরাষ্ট্র ও ইরান। শুক্রবার দক্ষিণাঞ্চলীয় ইরানের আকাশসীমায় ওই যুদ্ধবিমানটি ভূপাতিত করে তেহরান।
এরই মধ্যে ওই যুদ্ধবিমানের একজন পাইলটকে উদ্ধার করেছে যুক্তরাষ্ট্র। তবে অপর পাইলটকে খুঁজতে অভিযান চলমান রয়েছে। এমতাবস্থায় নিখোঁজ ওই পাইলটকে ‘জীবিত’ ধরতে নিজ দেশের নাগরিকদের প্রতি আহ্বান জানিয়েছেন ইরানি কর্মকর্তারা। বিনিময়ে ঘোষণা করা হয়েছে আর্থিক পুরস্কারও।
সবশেষ গত ২৭ মার্চ ট্রাম্প ঘোষণা দেন, তিনি ১০ দিনের জন্য ইরানের জ্বালানি প্ল্যান্টে হামলা স্থগিতের নির্দেশ দিয়েছেন। ইরান যেন একটি ‘চুক্তিতে’ রাজি হয়, সেজন্য এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানান তিনি। কিন্তু তাতে সাড়া না পাওয়ায় এখন ইরানকে নতুন করে হুমকি দিয়েছেন ট্রাম্প।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© Jeba Television  স্বত্ব সংরক্ষিত ২০২৬ Jeba Television ©
Theme Customized By JTV