1. admin@jtv.news : admin :
  2. fansporosh@gmail.com : Raja Saleh : Raja Saleh
লেবাননে ইসরায়েলি বিমান হামলার জেরে ফের বন্ধ হরমুজ প্রণালি - JTV
বুধবার, ২৭ মে ২০২৬, ০৬:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
গাবতলী হাটে সন্তোষজনক পরিবেশ, নিরাপত্তায় কড়া নজরদারি: মীর শাহে আলম র‌্যাবের ওপর সন্ত্রাসী হামলার জবাব দেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ইরান চুক্তির সঙ্গে আব্রাহাম অ্যাকর্ডসকে যুক্ত করলেন ট্রাম্প লাব্বাইক লাব্বাইক ধ্বনিতে মুখর হবে আরাফাত ময়দান তীব্র গরম ও বজ্রঝড়ের শঙ্কা, হুমকিতে ২০২৬ বিশ্বকাপ ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ট্রাকের চাপ, বাড়ছে যানজট ও ভোগান্তি আজ পবিত্র হজ কমলাপুর রেল স্টেশনে উপচে পড়া ভিড়, পাঁচ ট্রেন বিলম্বে যাত্রী ভোগান্তি শিবগঞ্জে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের সহায়তা ও মেধাবীদের সংবর্ধনায় প্রতিমন্ত্রী কর্মস্থল থেকে বেরিয়েও ঈদে বাড়ি ফেরা হয় না সবার বিতর্কের মুখে ট্রাম্পের নাগরিক তালিকা, গড়াল আদালতে শিবগঞ্জ পৌর এলাকার জলাবদ্ধতা নিরসনে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে প্রতিমন্ত্রী মীর শাহে আলমের নির্দেশ ‘বিদ্রোহী’ কবির জন্মদিন উদ্‌যাপন ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে রডবোঝাই ট্রাক উল্টে নিহত ১৫ জাতীয় ঈদগাহে ঈদুল আজহার নামাজ আদায় করবেন প্রধানমন্ত্রী

লেবাননে ইসরায়েলি বিমান হামলার জেরে ফের বন্ধ হরমুজ প্রণালি

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬
  • ৮৫ বার পঠিত

লেবাননে আবারও ইসরায়েলি বিমানবাহিনীর ভয়াবহ তাণ্ডব শুরু হয়েছে। মাত্র ১০ মিনিটের ব্যবধানে রাজধানী বৈরুতসহ দেশটির বিভিন্ন প্রান্তে অন্তত ১০০টি বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এই নজিরবিহীন হামলায় নারী ও শিশুসহ ২৫৪ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন এক হাজারেরও বেশি। লেবাননে এই হামলার জেরে ইরান হরমুজ প্রণালি বন্ধ করেছে বলে জানিয়েছে দেশটির গণমাধ্যম।

যুক্তরাষ্ট্র ও ইরানের যুদ্ধবিরতি চুক্তির কয়েক ঘণ্টা যেতে না যেতেই লেবাননে ভয়াবহ এই হত্যাযজ্ঞ চালায় ইসরায়েলি বিমানবাহিনী। লেবাননের পার্লামেন্ট স্পিকার এটিকে ‘পূর্ণমাত্রার যুদ্ধাপরাধ’ বলে অভিহিত করেছেন।

এদিকে, যুদ্ধবিরতির মধ্যে হামলা হয়েছে ইরানেও। বুধবার দেশটির ইসফাহান এবং কেরমান শহরে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এর পরপরই সেখানকার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়। এই হামলার ঘটনাকে যুদ্ধবিরতি চুক্তির চরম লঙ্ঘন বলে দাবি করছে তেহরান। যদিও যুক্তরাষ্ট্র বা ইসরায়েল এই হামলার বিষয়টি নিশ্চিত করেনি।

এমন পরিস্থিতিতে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তার আক্রমণাত্মক অবস্থান পুনর্ব্যক্ত করেছেন। এক ভিডিও বার্তায় তিনি সাফ জানান, ইরানের সাথে যুদ্ধবিরতি হলেও হিজবুল্লাহর ওপর হামলা থামবে না। তবে যুদ্ধবিরতি নিয়ে ঘরের মাঠে তীব্র সমালোচনার মুখেও পড়েছেন তিনি।

বিরোধীদলীয় নেতা ইয়াইর লাপিদ এই যুদ্ধবিরতিকে ‘কূটনৈতিক বিপর্যয়’ বলে আখ্যা দিয়েছেন। তিনি বলেন, নেতানিয়াহু কৌশলগতভাবে চরম ব্যর্থ হয়েছেন। চলমান অভিযান থেকে তিনি কোনো লক্ষ্যই পূরণ করতে পারেননি বলেও অভিযোগ লাপিদের।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© Jeba Television  স্বত্ব সংরক্ষিত ২০২৬ Jeba Television ©
Theme Customized By JTV