1. admin@jtv.news : admin :
  2. fansporosh@gmail.com : Raja Saleh : Raja Saleh
শেষ মুহূর্তের গোলে রিয়ালকে হারিয়ে সেমিফাইনালে বায়ার্ন - JTV
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৫ অপরাহ্ন
শিরোনাম :
চার শর্ত পূরণ না করলে প্রকল্প অনুমোদন দেওয়া হবে না : অর্থমন্ত্রী নারায়ণগঞ্জে বিএনপির র‍্যালিতে হাতাহাতি অতীতে আটকে থাকলে উন্নয়নের কাজ এগিয়ে নেয়া সম্ভব হবে না: দীনেশ ত্রিবেদী মন্ত্রিসভায় আজ উঠতে পারে নতুন পে-স্কেল ইরান-যুক্তরাষ্ট্র পাল্টাপাল্টি হামলায় বিশ্ববাজারে ফের বাড়ল তেলের দাম স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না: রাষ্ট্রপতি নেপালে আকস্মিক বন্যায় মৃত বেড়ে ৭৩৪, জীবিত উদ্ধার ৮১৮৬ জন স্থানীয় সরকার নির্বাচনে ৬ হাজার কোটি টাকা বরাদ্দ: মীর শাহে আলম বঙ্গোপসাগরে লঘুচাপ, দেশের সব সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত বিদ্যুৎ ও জ্বালানিসংকট : প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক হলেই মিলবে সমাধান নারায়ণগঞ্জের উন্নয়ন দায়িত্ব পাওয়ায় প্রতিমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়েছেন ব্যবসায়ী নেতা সোহাগ ‘গত ছয় মাসে সংঘটিত প্রতিটি অপরাধে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনা হয়েছে’ পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে নারায়ণগঞ্জে জশনে জুলুস র‍্যালী ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন মোহাম্মদ সোহাগ জাপানি ভাষা শিখে বিনা খরচে বিদেশে চাকরির সুযোগ ডিপ্লোমা প্রকৌশলীদের: মাহ্‌দী আমিন

শেষ মুহূর্তের গোলে রিয়ালকে হারিয়ে সেমিফাইনালে বায়ার্ন

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬
  • ১৪৫ বার পঠিত

রুদ্ধশ্বাস উত্তেজনার এক লড়াইয়ে শেষ মুহূর্তের দুই গোলে রিয়াল মাদ্রিদকে ৪-৩ ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে উঠেছে বায়ার্ন মিউনিখ। দুই লেগ মিলিয়ে ৬-৪ ব্যবধানে জয় পেয়ে শেষ চারে জায়গা করে নেয় জার্মান ক্লাবটি

অ্যালিয়ানজ অ্যারেনায় ম্যাচের বয়স তখন মাত্র ৩৫ সেকেন্ড! ম্যানুয়েল নয়্যারের অবিশ্বাস্য এক ভুলে গোল করে রিয়ালকে এগিয়ে দেন তুর্কি বিস্ময় আরদা গুলার, যা চ্যাম্পিয়ন্স লিগ ইতিহাসে লস ব্লাঙ্কোসদের দ্রুততম গোল। তবে পাভলোভিচ আর হ্যারি কেনের গোলে বায়ার্ন ঘুরে দাঁড়ালেও কিলিয়ান এমবাপ্পের নৈপুণ্যে প্রথমার্ধ শেষ হয় ৪-৪ এগ্রিগেটের নাটকীয়তায়।

দ্বিতীয়ার্ধের ৮৬ মিনিটে ম্যাচের মোড় ঘুরিয়ে দেয় এদুয়ার্দো কামাভিঙ্গার লাল কার্ড। ১০ জনের রিয়ালকে পেয়ে বসে টমাস টুখেলের শিষ্যরা। ৮৯ মিনিটে লুইস দিয়াজ আর ইনজুরি টাইমে মাইকেল অলিসের গোলে ৪-৩ ব্যবধানের জয় নিশ্চিত করে বায়ার্ন।

দুই লেগ মিলিয়ে ৬-৪ ব্যবধানে রিয়ালকে বিদায় করে সেমিফাইনালে এখন বাভারিয়ানরা। শেষ চারে তাদের প্রতিপক্ষ লিভারপুলকে ৪-০ গোলে (দুই লেগ মিলিয়ে) উড়িয়ে দেওয়া পিএসজি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© Jeba Television  স্বত্ব সংরক্ষিত ২০২৬ Jeba Television ©
Theme Customized By JTV