1. admin@jtv.news : admin :
  2. fansporosh@gmail.com : Raja Saleh : Raja Saleh
নেইমারের হাতে বাংলাদেশের জার্সি - JTV
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৭ অপরাহ্ন
শিরোনাম :
চার শর্ত পূরণ না করলে প্রকল্প অনুমোদন দেওয়া হবে না : অর্থমন্ত্রী নারায়ণগঞ্জে বিএনপির র‍্যালিতে হাতাহাতি অতীতে আটকে থাকলে উন্নয়নের কাজ এগিয়ে নেয়া সম্ভব হবে না: দীনেশ ত্রিবেদী মন্ত্রিসভায় আজ উঠতে পারে নতুন পে-স্কেল ইরান-যুক্তরাষ্ট্র পাল্টাপাল্টি হামলায় বিশ্ববাজারে ফের বাড়ল তেলের দাম স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না: রাষ্ট্রপতি নেপালে আকস্মিক বন্যায় মৃত বেড়ে ৭৩৪, জীবিত উদ্ধার ৮১৮৬ জন স্থানীয় সরকার নির্বাচনে ৬ হাজার কোটি টাকা বরাদ্দ: মীর শাহে আলম বঙ্গোপসাগরে লঘুচাপ, দেশের সব সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত বিদ্যুৎ ও জ্বালানিসংকট : প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক হলেই মিলবে সমাধান নারায়ণগঞ্জের উন্নয়ন দায়িত্ব পাওয়ায় প্রতিমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়েছেন ব্যবসায়ী নেতা সোহাগ ‘গত ছয় মাসে সংঘটিত প্রতিটি অপরাধে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনা হয়েছে’ পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে নারায়ণগঞ্জে জশনে জুলুস র‍্যালী ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন মোহাম্মদ সোহাগ জাপানি ভাষা শিখে বিনা খরচে বিদেশে চাকরির সুযোগ ডিপ্লোমা প্রকৌশলীদের: মাহ্‌দী আমিন

নেইমারের হাতে বাংলাদেশের জার্সি

  • প্রকাশের সময় : রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬
  • ১৪১ বার পঠিত

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের জার্সি হাতে পেলেন ব্রাজিল তারকা নেইমার জুনিয়র। তার হাতে এই জার্সি তুলে দেন বাংলাদেশের ব্রাজিল প্রবাসী শাহনূর রোমেন। ব্রাজিল ক্লাব অনুশীলনের সময় নেইমারকে বাংলাদেশের জার্সি উপহার দেন তিনি।

ব্রাজিল থেকে ভিডিও বার্তায় রোমেন জানান, ‘আমি এক যুগের বেশি সময় ব্রাজিলে রয়েছি। ফটোসাংবাদিকতা করি, মূলত ক্রীড়ার ছবিই বেশি তুলি। গতকাল (শুক্রবার) নেইমারের ক্লাব সান্তোসের ট্রেইনিং গ্রাউন্ডে যাই। মিডিয়া সেশনের সময় নেইমারের হাতে বাংলাদেশের জার্সি তুলে দিই।’

এর আগেও ব্রাজিলের অন্য ফুটবলারকেও বাংলাদেশের জার্সি উপহার দিয়েছেন রোমেন। বিশ্বকাপের সময় বাংলাদেশে ফুটবল উন্মাদনা নিয়ে খানিকটা ধারণা নেইমারেরও আছে বলে জানালেন রোমেন। তিনি বলেন, ‘বাংলাদেশের জার্সি পেয়ে তিনি অনেক খুশি হয়েছেন। বাংলাদেশে ব্রাজিল ও তার সমর্থক রয়েছে—এটি তিনি জানেন।’

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© Jeba Television  স্বত্ব সংরক্ষিত ২০২৬ Jeba Television ©
Theme Customized By JTV