1. admin@jtv.news : admin :
  2. fansporosh@gmail.com : Raja Saleh : Raja Saleh
নারায়ণগঞ্জে বিএনপির র‍্যালিতে হাতাহাতি - JTV
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১০:১২ অপরাহ্ন
শিরোনাম :
নতুন এলএনজি টার্মিনাল নির্মাণে আগ্রহী যুক্তরাষ্ট্র, চীন ও দক্ষিণ কোরিয়া: অর্থমন্ত্রী যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক নষ্টের শঙ্কা, ভারতসহ নতুন জোট চান নেতানিয়াহু? প্রবারণা পূর্ণিমা ও কঠিন চীবর দান উৎসবে সর্বোচ্চ নিরাপত্তা দেওয়ার আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ করলেন প্রতিমন্ত্রী ইশরাক ওসমানী উদ্যানে জুলাই স্মৃতি স্তম্ভ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী পরিকল্পনা ও সদিচ্ছা থাকলে পরিচ্ছন্ন-পরিবেশবান্ধব এলাকা গড়ে তোলা সম্ভব : প্রধানমন্ত্রী সংকট মোকাবিলায় কাজ করছে সরকার: রিজভী জাতীয় পতাকার মান রক্ষা করা প্রতিটি সৈনিকের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী শিশু হাসপাতালের কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর ডেঙ্গু প্রতিরোধে সরকারের পাশাপাশি নাগরিকদেরও দায়িত্ব নিতে হবে: প্রধানমন্ত্রী দীর্ঘ ফ্যাসিবাদী শাসনে সবকিছু ধ্বংস হয়ে গেছে: রাষ্ট্রপতি প্রান্তিক পর্যায়ে প্রাথমিক স্বাস্থ্যসেবায় সর্বোচ্চ গুরুত্ব দেয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী ঋণের ওপর নির্ভরতা কমিয়ে বিদেশি বিনিয়োগে গুরুত্ব দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী ডিজিটাল অপরাধ মোকাবিলায় সক্ষমতা বাড়াবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ২০ ইউনিট, যোগ দিয়েছে সেনাবাহিনী

নারায়ণগঞ্জে বিএনপির র‍্যালিতে হাতাহাতি

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬
  • ৯৮ বার পঠিত
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকীতে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির উদ্যোগে আয়োজিত র‌্যালিতে হাতাহাতির ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে শহরের মিশনপাড়া এলাকা থেকে মিছিল বের হয়ে চাষাঢ়া সমবায় মার্কেটের সামনে পৌঁছানোর পর এ হাতাহাতির ঘটনা ঘটে।
এসময় স্বেচ্ছাসবকদল নেতা রাইয়ানের নেতৃত্বে একটি গ্রুপ মহানগর বিএনপির সদস্য ও অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান এর ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত শাহীন আহম্মেদকে মারধর করতে দেখা গেছে।
তবে ঠিক কি কারণে এই হাতাহাতির ঘটনাটি ঘটে তার স্পষ্ট কারণ জানা যায়নি। হাতাহাতির এক পর্যায় সামনে উপস্থিত থাকা মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান শাহীন আহম্মেদকে ছাড়িয়ে নিয়ে পরিস্থিতি শান্ত করেন।
তবে এ ব্যাপারে শাহীন আহম্মেদ জানান, মারামারির কোনো ঘটনা ঘটেনি। মিছিলে নেতাকর্মীদের সামনের সারিতে আসতে ধাক্কা নিয়ন্ত্রণ করতে একটু হট্টগোল হয়েছে। এছাড়া তেমন বড় কিছু ঘটেনি।
তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে মহানগর বিএনপির সদস্য শাহীন আহম্মেদ এক গ্রুপ কিলঘুষি মারা সহ তার পড়নের গেঞ্জি টানতেও দেখা গেছে। এসময় সামনে থাকা অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান দ্রুত শাহীন আহম্মেদকে সরিয়ে নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© Jeba Television  স্বত্ব সংরক্ষিত ২০২৬ Jeba Television ©
Theme Customized By JTV