1. admin@jtv.news : admin :
  2. fansporosh@gmail.com : Raja Saleh : Raja Saleh
ইতিহাস-ঐতিহ্যের শহর লিসবনে মাতাবেন জেমস - JTV
বুধবার, ২৭ মে ২০২৬, ০১:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
গাবতলী হাটে সন্তোষজনক পরিবেশ, নিরাপত্তায় কড়া নজরদারি: মীর শাহে আলম র‌্যাবের ওপর সন্ত্রাসী হামলার জবাব দেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ইরান চুক্তির সঙ্গে আব্রাহাম অ্যাকর্ডসকে যুক্ত করলেন ট্রাম্প লাব্বাইক লাব্বাইক ধ্বনিতে মুখর হবে আরাফাত ময়দান তীব্র গরম ও বজ্রঝড়ের শঙ্কা, হুমকিতে ২০২৬ বিশ্বকাপ ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ট্রাকের চাপ, বাড়ছে যানজট ও ভোগান্তি আজ পবিত্র হজ কমলাপুর রেল স্টেশনে উপচে পড়া ভিড়, পাঁচ ট্রেন বিলম্বে যাত্রী ভোগান্তি শিবগঞ্জে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের সহায়তা ও মেধাবীদের সংবর্ধনায় প্রতিমন্ত্রী কর্মস্থল থেকে বেরিয়েও ঈদে বাড়ি ফেরা হয় না সবার বিতর্কের মুখে ট্রাম্পের নাগরিক তালিকা, গড়াল আদালতে শিবগঞ্জ পৌর এলাকার জলাবদ্ধতা নিরসনে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে প্রতিমন্ত্রী মীর শাহে আলমের নির্দেশ ‘বিদ্রোহী’ কবির জন্মদিন উদ্‌যাপন ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে রডবোঝাই ট্রাক উল্টে নিহত ১৫ জাতীয় ঈদগাহে ঈদুল আজহার নামাজ আদায় করবেন প্রধানমন্ত্রী

ইতিহাস-ঐতিহ্যের শহর লিসবনে মাতাবেন জেমস

  • প্রকাশের সময় : সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬
  • ৪৮ বার পঠিত
পর্তুগালের রাজধানী লিসবনে বসবাসরত প্রবাসী বাংলাদেশীদের জন্য এক ঐতিহাসিক আয়োজন সামনে আসছে। আগামী ২৬ জুলাই অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘লিসবন বাংলা লাইভ কনসার্ট-২০২৬’, যেখানে প্রধান আকর্ষণ হিসেবে মঞ্চ মাতাবেন বাংলাদেশের জনপ্রিয় ব্যান্ডসংগীতশিল্পী নগর বাউল জেমস।
আয়োজক সূত্রে জানা গেছে, লিসবনের সুপরিচিত ভেন্যু ‘লিশবোয়া আউ ভিভো’-তে বিকাল ৫টা থেকে শুরু হবে এই জমকালো আয়োজন। জেমস তার কালজয়ী গান পরিবেশনের মাধ্যমে দর্শকদের এক অনন্য সংগীত অভিজ্ঞতা উপহার দেবেন বলে আশা করা হচ্ছে।
প্রবাসে বসে দেশের সংস্কৃতি ও সংগীতের স্বাদ পেতে মুখিয়ে থাকা বাংলাদেশীদের মধ্যে ইতোমধ্যেই এ কনসার্টকে ঘিরে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা তৈরি হয়েছে। আয়োজক প্রতিষ্ঠানকাসা দু বাংলাদেশএবং নোতিসিয়াস বাংলাজানিয়েছে, এটি হতে যাচ্ছে পর্তুগালে এ পর্যন্ত সবচেয়ে বড় বাংলা সংগীত আয়োজন।
কনসার্ট উপলক্ষে ২৬ এপ্রিল সন্ধ্যায় লিসবনেরলিটন’স টার্কিশ গ্রিলের এক সংবাদ সম্মেলন ও ডিনার নাইট অনুষ্ঠিত হয়। এতে কমিউনিটির বিশিষ্টজন, ব্যবসায়ী, সাংস্কৃতিক কর্মী ও গণমাধ্যম প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
আয়োজকদের মতে, জেমসের মতো আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শিল্পীর আগমনে প্রবাসী বাংলাদেশীদের মধ্যে সাংস্কৃতিক বন্ধন আরও দৃঢ় হবে এবং প্রবাসের মাটিতে তৈরি হবে এক টুকরো বাংলাদেশের আবহ।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© Jeba Television  স্বত্ব সংরক্ষিত ২০২৬ Jeba Television ©
Theme Customized By JTV