1. admin@jtv.news : admin :
  2. fansporosh@gmail.com : Raja Saleh : Raja Saleh
এপিক ফিউরির সমাপ্তি ঘোষণা করল যুক্তরাষ্ট্র - JTV
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১১:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
ডেঙ্গু প্রতিরোধে সরকারের পাশাপাশি নাগরিকদেরও দায়িত্ব নিতে হবে: প্রধানমন্ত্রী দীর্ঘ ফ্যাসিবাদী শাসনে সবকিছু ধ্বংস হয়ে গেছে: রাষ্ট্রপতি প্রান্তিক পর্যায়ে প্রাথমিক স্বাস্থ্যসেবায় সর্বোচ্চ গুরুত্ব দেয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী ঋণের ওপর নির্ভরতা কমিয়ে বিদেশি বিনিয়োগে গুরুত্ব দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী ডিজিটাল অপরাধ মোকাবিলায় সক্ষমতা বাড়াবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ২০ ইউনিট, যোগ দিয়েছে সেনাবাহিনী সালাহউদ্দিন আহমেদের প্রথম জানাজা অনুষ্ঠিত, অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচনে প্রশাসন বিন্দুমাত্র হস্তক্ষেপ করবে না: মীর শাহে আলম পরাজিত শক্তির কালো টাকা দিয়ে দেশে অরাজকতা সৃষ্টির ষড়যন্ত্র চলছে: রিজভী প্রবাসীদের সম্পদ রক্ষায় বিশেষ আদালত গঠনের কথা ভাবছে সরকার: আইনমন্ত্রী হুতিদের ‘বাড়াবাড়ি’, ক্ষুব্ধ ট্রাম্প ঢাকা থেকে সৌদিগামী ৬১ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ৯২৬৯ যাত্রী বিএনপি সরকার আইনের শাসন ও স্থিতিশীলতায় বিশ্বাসী: রিজভী সরকার বিধবা কার্ড দিলে এমপির বউ সবার আগে এই কার্ড নেবে: হাসনাত আব্দুল্লাহ নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ

এপিক ফিউরির সমাপ্তি ঘোষণা করল যুক্তরাষ্ট্র

  • প্রকাশের সময় : বুধবার, ৬ মে, ২০২৬
  • ১০৮ বার পঠিত
ইরানের বিরুদ্ধে আক্রমণাত্মক সামরিক অভিযান শেষ হয়েছে বলে মঙ্গলবার জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। তিনি বলেন, একটি ভঙ্গুর যুদ্ধবিরতির প্রায় এক মাস পর এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। খবর আল আরাবিয়ার।
হোয়াইট হাউসে সাংবাদিকদের বলেন রুবিও বলেন, ‘এপিক ফিউরি’ অভিযান শেষ। প্রেসিডেন্ট কংগ্রেসকে এ বিষয়ে অবহিত করেছেন। আমরা সেই ধাপ থেকে বেরিয়ে এসেছি।
এর আগে হোয়াইট হাউস আইনপ্রণেতাদের জানিয়েছিল যে যুদ্ধবিরতির কারণে যুদ্ধ শেষ হয়েছে। এর ফলে ৬০ দিনের বেশি সময় ধরে কোনো সংঘাতে জড়ানোর আগে কংগ্রেসের অনুমোদন নেয়ার আইনি বাধ্যবাধকতা এড়িয়ে যাওয়া হয়েছে।
তবুও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন, ইরান যদি মার্কিন জাহাজে হামলা করে তবে বড় ধরনের প্রতিশোধ নেয়া হবে। এমনকি রোববার তিনি ‘প্রজেক্ট ফ্রিডম’ নামে একটি অভিযান শুরুর ঘোষণা দেন। এই অভিযানের লক্ষ্য হলো হরমুজ প্রণালি থেকে আটকে পড়া জাহাজগুলোকে নিরাপদে বের করে আনা। যদিও মঙ্গলবার এই অভিযান স্থগিত করেন ট্রাম্প।
রুবিও বলেন, এটি কোনো আক্রমণাত্মক অভিযান নয়; এটি একটি প্রতিরক্ষামূলক অভিযান। এর অর্থ খুবই সহজ—আমাদের ওপর আগে গুলি না চালালে আমরা গুলি চালাব না।
ইসরায়েল ও যুক্তরাষ্ট্র গত ২৮ ফেব্রুয়ারি ইরানে হামলা চালায়, এতে দেশটির শীর্ষ নেতারা নিহত হন এবং গুরুত্বপূর্ণ সামরিক ও অর্থনৈতিক স্থাপনা ধ্বংস হয়। তবে এতে ইসলামি প্রজাতন্ত্রের পতন ঘটেনি। জবাবে ইরান অঞ্চলজুড়ে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে।
পরে ট্রাম্প ৮ এপ্রিল ইরানের সঙ্গে যুদ্ধবিরতি ঘোষণা করেন। তবে আলোচনায় অগ্রগতি না হওয়ায় যুদ্ধবিরতি নিয়ে অচলাবস্থা তৈরি হয়েছে। কিন্তু রুবির দাবি, যুক্তরাষ্ট্র যুদ্ধের লক্ষ্য অর্জন করেছে।
তিনি আরও বলেন, ইরানের অর্থনীতি ভয়াবহ ধ্বংসের মুখে রয়েছে। যদিও তার দাবি, ট্রাম্প এখনও ইরানের সঙ্গে একটি সমঝোতায় পৌঁছাতে চান।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© Jeba Television  স্বত্ব সংরক্ষিত ২০২৬ Jeba Television ©
Theme Customized By JTV