1. admin@jtv.news : admin :
  2. fansporosh@gmail.com : Raja Saleh : Raja Saleh
২০ বছর পর চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে আর্সেনাল - JTV
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৫ অপরাহ্ন
শিরোনাম :
চার শর্ত পূরণ না করলে প্রকল্প অনুমোদন দেওয়া হবে না : অর্থমন্ত্রী নারায়ণগঞ্জে বিএনপির র‍্যালিতে হাতাহাতি অতীতে আটকে থাকলে উন্নয়নের কাজ এগিয়ে নেয়া সম্ভব হবে না: দীনেশ ত্রিবেদী মন্ত্রিসভায় আজ উঠতে পারে নতুন পে-স্কেল ইরান-যুক্তরাষ্ট্র পাল্টাপাল্টি হামলায় বিশ্ববাজারে ফের বাড়ল তেলের দাম স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না: রাষ্ট্রপতি নেপালে আকস্মিক বন্যায় মৃত বেড়ে ৭৩৪, জীবিত উদ্ধার ৮১৮৬ জন স্থানীয় সরকার নির্বাচনে ৬ হাজার কোটি টাকা বরাদ্দ: মীর শাহে আলম বঙ্গোপসাগরে লঘুচাপ, দেশের সব সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত বিদ্যুৎ ও জ্বালানিসংকট : প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক হলেই মিলবে সমাধান নারায়ণগঞ্জের উন্নয়ন দায়িত্ব পাওয়ায় প্রতিমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়েছেন ব্যবসায়ী নেতা সোহাগ ‘গত ছয় মাসে সংঘটিত প্রতিটি অপরাধে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনা হয়েছে’ পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে নারায়ণগঞ্জে জশনে জুলুস র‍্যালী ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন মোহাম্মদ সোহাগ জাপানি ভাষা শিখে বিনা খরচে বিদেশে চাকরির সুযোগ ডিপ্লোমা প্রকৌশলীদের: মাহ্‌দী আমিন

২০ বছর পর চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে আর্সেনাল

  • প্রকাশের সময় : বুধবার, ৬ মে, ২০২৬
  • ৭৮ বার পঠিত
দীর্ঘ দুই দশকের অপেক্ষার অবসান ঘটিয়ে আবারও উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে উঠেছে আর্সেনাল। সেমিফাইনালের দ্বিতীয় লেগে অ্যাটলেটিকো মাদ্রিদকে ১-০ গোলে হারিয়ে দুই লেগ মিলিয়ে ২-১ ব্যবধানে জয় নিশ্চিত করেছে দলটি।
মঙ্গলবার (৫ মে)এমিরেটস স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে একমাত্র জয়সূচক গোলটি করেন বুকায়ো সাকা। প্রথম লেগ ১-১ সমতায় শেষ হওয়ার পর দ্বিতীয় লেগে জয় পেয়েই ফাইনালের টিকিট নিশ্চিত করে মিকেল আরতেতার দল।
ম্যাচের শুরু থেকেই অ্যাটলেটিকো মাদ্রিদ রক্ষণাত্মক কৌশল নিয়ে খেলতে থাকে। তবে প্রথমার্ধের শেষ দিকে সেই রক্ষণ ভেঙে দেয় স্বাগতিকরা। ৪৪ মিনিটে লিয়ান্দ্রো ট্রোসার্ডের শট গোলরক্ষক ইয়ান ও’ব্লাক ঠেকালেও বল পুরোপুরি ক্লিয়ার করতে পারেননি। সেই সুযোগে রিবাউন্ড থেকে সহজেই গোল করেন সাকা।
পুরো মৌসুমজুড়ে ইংলিশ প্রিমিয়ার লিগ ও ইউরোপীয় মঞ্চে আলোচনায় ছিল আর্সেনাল। ঘরোয়া লিগে শিরোপার লড়াইয়ের পাশাপাশি চ্যাম্পিয়ন্স লিগ জয়ের স্বপ্নও ছিল তাদের। অবশেষে সেই লক্ষ্যের দিকে আরেক ধাপ এগিয়ে গেল তারা।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© Jeba Television  স্বত্ব সংরক্ষিত ২০২৬ Jeba Television ©
Theme Customized By JTV