1. admin@jtv.news : admin :
  2. fansporosh@gmail.com : Raja Saleh : Raja Saleh
নেইমারের প্রশংসা করে তাকে বিশ্বকাপে দেখতে চাইলেন মেসি - JTV
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৭ অপরাহ্ন
শিরোনাম :
চার শর্ত পূরণ না করলে প্রকল্প অনুমোদন দেওয়া হবে না : অর্থমন্ত্রী নারায়ণগঞ্জে বিএনপির র‍্যালিতে হাতাহাতি অতীতে আটকে থাকলে উন্নয়নের কাজ এগিয়ে নেয়া সম্ভব হবে না: দীনেশ ত্রিবেদী মন্ত্রিসভায় আজ উঠতে পারে নতুন পে-স্কেল ইরান-যুক্তরাষ্ট্র পাল্টাপাল্টি হামলায় বিশ্ববাজারে ফের বাড়ল তেলের দাম স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না: রাষ্ট্রপতি নেপালে আকস্মিক বন্যায় মৃত বেড়ে ৭৩৪, জীবিত উদ্ধার ৮১৮৬ জন স্থানীয় সরকার নির্বাচনে ৬ হাজার কোটি টাকা বরাদ্দ: মীর শাহে আলম বঙ্গোপসাগরে লঘুচাপ, দেশের সব সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত বিদ্যুৎ ও জ্বালানিসংকট : প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক হলেই মিলবে সমাধান নারায়ণগঞ্জের উন্নয়ন দায়িত্ব পাওয়ায় প্রতিমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়েছেন ব্যবসায়ী নেতা সোহাগ ‘গত ছয় মাসে সংঘটিত প্রতিটি অপরাধে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনা হয়েছে’ পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে নারায়ণগঞ্জে জশনে জুলুস র‍্যালী ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন মোহাম্মদ সোহাগ জাপানি ভাষা শিখে বিনা খরচে বিদেশে চাকরির সুযোগ ডিপ্লোমা প্রকৌশলীদের: মাহ্‌দী আমিন

নেইমারের প্রশংসা করে তাকে বিশ্বকাপে দেখতে চাইলেন মেসি

  • প্রকাশের সময় : শনিবার, ৯ মে, ২০২৬
  • ১০৬ বার পঠিত

বার্সেলোনা ও পিএসজিতে একসঙ্গে খেলেছেন লিওনেল মেসি ও নেইমার জুনিয়র। দুজনের মাঝে ভালো বন্ধুত্বের বিষয়টি অনেকবারই সামনে এসেছে। অথচ দুজন যথাক্রমে প্রতিনিধিত্ব করছেন চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা ও ব্রাজিলের হয়ে। নেইমারকে বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড় দাবি করে তাকে আসন্ন ২০২৬ ফুটবল বিশ্বকাপে দেখতে চাওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন আলবিসেলেস্তে তরকা মেসি।

পডকাস্ট অনুষ্ঠান ‘লো দেল পোলো শো’তে বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন অধিনায়ক বলেছেন, ‘বিশ্বকাপে আমরা সেরা খেলোয়াড়দের পেতে চাই এবং নেইমারের ফর্ম যেমনই হোক না কেন, সে তাদের একজন হয়ে থাকবে। বিশ্বকাপে তাকে দেখতে পাওয়া চমৎকার বিষয় হবে, কারণ ব্রাজিল এবং ফুটবলের জন্য সে অনেক কিছু। আমার আশা সে সেখানে থাকবে, কিন্তু আমরা নিরপেক্ষ হতে পারি না, কারণ তার সবসময়ই সেখানে থাকা উচিত।’

সাবেক ক্লাব সতীর্থ নেইমারকে প্রশংসা ভাসিয়ে মেসি বলছেন, ‘তার খুবই বিশেষ ক্যারিশমা আছে। সে অত্যন্ত সহজ-সরল এবং প্রাণবন্ত একজন মানুষ। কোনো রকম কৃত্রিমতা ছাড়াই সে জীবন কাটাতে পছন্দ করে এবং কে কী ভাবল, তা নিয়ে সে মাথা ঘামায় না। সে নিজের জীবন উপভোগ করে, সন্তুষ্ট থাকে এবং তার সামগ্রিক বিষয় খুবই প্রাকৃতিক।’নেইমার নিজেও শেষবারের মতো বিশ্বকাপ খেলতে মরিয়া। যে কারণে ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তির কথামতো বিশ্বকাপ দলে জায়গা পেতে সর্বোচ্চ নিবেদন দিয়ে যাচ্ছেন। ব্রাজিলের সর্বকালের এই সেরা গোলদাতা (৭৯ গোল) অবশ্য জাতীয় দলে সর্বশেষ খেলেছিলেন ২০২৩ সালের অক্টোবরে। এসিএল ইনজুরির কারণে লম্বা সময় বাইরে থাকার পর আরও কিছু ছোট ছোট চোট নেইমারের জাতীয় দলে ফেরায় দেয়াল তুলে দিয়েছে। তাকে নিয়ে আশাবাদী শোনালেও দলে থাকার নিশ্চয়তা দেননি আনচেলত্তি, ‘সে শতভাগ ফিট হয়ে ফেরার মতো সামর্থ্য রাখে।’

‘আমি (নেইমারকে নিয়ে কথা বলার সময়) নিরপেক্ষ হতে পারি না। নেইমার অবশ্যই ভালো একজন বন্ধু, তাকে বিশ্বকাপে খেলতে দেখতে পছন্দ করব। তার সঙ্গে ভালো কিছুই ঘটুক। কারণ সে মানুষ হিসেবেও চমৎকার, ভালো কিছুই প্রাপ্য সে এবং আমি আশা করি সেখানে (ব্রাজিলের বিশ্বকাপ স্কোয়াডে) থাকবে সে’, আরও যোগ করেন ইন্টার মায়ামির আর্জেন্টাইন ফরোয়ার্ড মেসি।

এই মুহূর্তে মেসি ৩৮ বছর বয়সে দাঁড়িয়ে, খুব অভাবনীয় কিছু না ঘটলে তিনি এবারই শেষ বিশ্বকাপ খেলতে নামবেন।  অন্যদিকে, তারচেয়ে ৪ বছরের ছোট হলেও বার্সেলোনায় চার মৌসুম এবং পিএসজিতে দুই মৌসুম একসঙ্গে খেলার পর দারুণ উষ্ণ সম্পর্ক গড়ে উঠে মেসি-নেইমারের মধ্যে। দুজনেই ২০২৩ সালে পিএসজি ছেড়ে যান। আর্জেন্টাইন অধিনায়ক এমএলএস ক্লাব ইন্টার মায়ামি এবং সেলেসাও তারকা সৌদি প্রো লিগের ক্লাব আল-হিলালে যোগ দেন। মেসি আমেরিকান সকারে বিপ্লব তৈরি করলেও, নেইমার ইনজুরিতে জর্জরিত সৌদি অধ্যায়ে ইতি টেনে ফিরেছেন শৈশবের ব্রাজিলিয়ান ক্লাব সান্তোসে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© Jeba Television  স্বত্ব সংরক্ষিত ২০২৬ Jeba Television ©
Theme Customized By JTV