1. admin@jtv.news : admin :
  2. fansporosh@gmail.com : Raja Saleh : Raja Saleh
লেবাননে ফের ইসরায়েলি হামলা, ৩৯ জনের প্রাণহানি - JTV
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১১:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
ডেঙ্গু প্রতিরোধে সরকারের পাশাপাশি নাগরিকদেরও দায়িত্ব নিতে হবে: প্রধানমন্ত্রী দীর্ঘ ফ্যাসিবাদী শাসনে সবকিছু ধ্বংস হয়ে গেছে: রাষ্ট্রপতি প্রান্তিক পর্যায়ে প্রাথমিক স্বাস্থ্যসেবায় সর্বোচ্চ গুরুত্ব দেয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী ঋণের ওপর নির্ভরতা কমিয়ে বিদেশি বিনিয়োগে গুরুত্ব দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী ডিজিটাল অপরাধ মোকাবিলায় সক্ষমতা বাড়াবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ২০ ইউনিট, যোগ দিয়েছে সেনাবাহিনী সালাহউদ্দিন আহমেদের প্রথম জানাজা অনুষ্ঠিত, অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচনে প্রশাসন বিন্দুমাত্র হস্তক্ষেপ করবে না: মীর শাহে আলম পরাজিত শক্তির কালো টাকা দিয়ে দেশে অরাজকতা সৃষ্টির ষড়যন্ত্র চলছে: রিজভী প্রবাসীদের সম্পদ রক্ষায় বিশেষ আদালত গঠনের কথা ভাবছে সরকার: আইনমন্ত্রী হুতিদের ‘বাড়াবাড়ি’, ক্ষুব্ধ ট্রাম্প ঢাকা থেকে সৌদিগামী ৬১ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ৯২৬৯ যাত্রী বিএনপি সরকার আইনের শাসন ও স্থিতিশীলতায় বিশ্বাসী: রিজভী সরকার বিধবা কার্ড দিলে এমপির বউ সবার আগে এই কার্ড নেবে: হাসনাত আব্দুল্লাহ নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ

লেবাননে ফের ইসরায়েলি হামলা, ৩৯ জনের প্রাণহানি

  • প্রকাশের সময় : রবিবার, ১০ মে, ২০২৬
  • ১১৭ বার পঠিত

চলমান যুদ্ধবিরতির মধ্যেই আরও একটি রক্তক্ষয়ী দিন পার করলো লেবানন। ২৪ ঘণ্টায় দফায় দফায় হামলায় প্রাণ গেছে কমপক্ষে ৩৯ জনের।

শনিবার (৯ মে) লেবাননের জনস্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানায় বার্তা সংস্থা বিবিসি।

এতে বলা হয়, দেশটির দক্ষিণের সিডন অঞ্চলের এক শহরে ইসরায়েল প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) হামলায় নিহত হয়েছে শিশুসহ কমপক্ষে ৭ জন। আরও কিছু এলাকায় ড্রোন ও গাইডেড মিসাইলের আঘাতে হতাহতের শিকার বহু বেসামরিক। ঘরবাড়ি ধ্বংসের পাশাপাশি জরুরি নির্দেশনা জারি করে উচ্ছ্বেদ করা হচ্ছে স্থানীয়দের।

ওয়াশিংটনের মধ্যস্থতায় দ্বিতীয় দফা শান্তি আলোচনার পরই লেবাননে হামলা জোরদার করেছে আইডিএফ। যুদ্ধবিরতির পর থেকে এখন পর্যন্ত আইডিএফের হামলায় নিহতের সংখ্যা ছাড়িয়েছে ৫শ’। অপরদিকে, ইসরায়েলি বেশকিছু এলাকা লক্ষ্য করেও পাল্টা হামলার দাবি করেছে হিজবুল্লাহ।

উল্লেখ্য, গত এক সপ্তাহে লেবাননে ইসরায়েলি হামলায় নারী ও শিশুসহ ১২০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন। গত ২ মার্চ থেকে শুরু হওয়া নতুন দফার সংঘাতে এখন পর্যন্ত লেবাননে নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ৭৯৫ জন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© Jeba Television  স্বত্ব সংরক্ষিত ২০২৬ Jeba Television ©
Theme Customized By JTV