1. admin@jtv.news : admin :
  2. fansporosh@gmail.com : Raja Saleh : Raja Saleh
প্রস্তুতি ম্যাচে থাই ক্লাবকে হারাল বাংলাদেশের মেয়েরা - JTV
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৯ অপরাহ্ন
শিরোনাম :
জ্বালানি সংকট কাটাতে সরকারের সমন্বিত পরিকল্পনা জানালেন প্রধানমন্ত্রী নিয়মিত ড্রাগন ফল খেলে শরীরে কী ধরনের প্রভাব পড়ে? মেধাবীদের হাত ধরেই গড়ে উঠবে আগামীর বাংলাদেশ: শিক্ষামন্ত্রী কৌশলগত লক্ষ্য নিয়ে খুবই বিভ্রান্তিতে রয়েছে যুক্তরাষ্ট্র: বিশ্লেষক কয়েকমাসের মধ্যে সংসদও সোলার সিস্টেমের আওতায় আসবে: প্রধানমন্ত্রী চার শর্ত পূরণ না করলে প্রকল্প অনুমোদন দেওয়া হবে না : অর্থমন্ত্রী নারায়ণগঞ্জে বিএনপির র‍্যালিতে হাতাহাতি অতীতে আটকে থাকলে উন্নয়নের কাজ এগিয়ে নেয়া সম্ভব হবে না: দীনেশ ত্রিবেদী মন্ত্রিসভায় আজ উঠতে পারে নতুন পে-স্কেল ইরান-যুক্তরাষ্ট্র পাল্টাপাল্টি হামলায় বিশ্ববাজারে ফের বাড়ল তেলের দাম স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না: রাষ্ট্রপতি নেপালে আকস্মিক বন্যায় মৃত বেড়ে ৭৩৪, জীবিত উদ্ধার ৮১৮৬ জন স্থানীয় সরকার নির্বাচনে ৬ হাজার কোটি টাকা বরাদ্দ: মীর শাহে আলম বঙ্গোপসাগরে লঘুচাপ, দেশের সব সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত বিদ্যুৎ ও জ্বালানিসংকট : প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক হলেই মিলবে সমাধান

প্রস্তুতি ম্যাচে থাই ক্লাবকে হারাল বাংলাদেশের মেয়েরা

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১২ মে, ২০২৬
  • ৮৩ বার পঠিত

আসন্ন সাফ নারী চ্যাম্পিয়নশিপকে সামনে রেখে দারুণ প্রস্তুতি শুরু করেছে বাংলাদেশ নারী ফুটবল দল। থাইল্যান্ডে অনুষ্ঠিত প্রস্তুতি ম্যাচে থাই ক্লাব কাসেম বুন্ডিতকে ২-০ গোলে হারিয়েছে বাংলাদেশের মেয়েরা। সোমবার ব্যাংককে অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই আত্মবিশ্বাসী ফুটবল খেলেছে সাবিনা-ঋতুপর্ণারা। 

ম্যাচের ১৫ মিনিটে সুইডিশ প্রবাসী ফুটবলার আনিকা রানিয়া সিদ্দিকীর গোলে এগিয়ে যায় বাংলাদেশ। তার দুর্দান্ত গোলেই প্রথমার্ধে ১-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় দল। দ্বিতীয়ার্ধেও আক্রমণাত্মক ফুটবল ধরে রাখে বাংলাদেশের মেয়েরা। ম্যাচের ৭৭ মিনিটে উমহেলা মারমা গোল করে ব্যবধান দ্বিগুণ করেন। শেষ পর্যন্ত ২-০ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে বাংলাদেশ।

প্রস্তুতি ম্যাচ হওয়ায় কোচ পিটার বাটলার ঘুরিয়ে-ফিরিয়ে প্রায় সব খেলোয়াড়কেই মাঠে নামান। দলের ফিটনেস ও কৌশল যাচাইয়ের দিকেও বিশেষ গুরুত্ব দেন তিনি। প্রতিপক্ষ কাসেম বুন্ডিত থাইল্যান্ডের প্রথম স্তরের চতুর্থ স্থান অর্জনকারী দল। এই ক্লাবে গত মাসে এএফসি অনূর্ধ্ব-২০ টুর্নামেন্টে বাংলাদেশের বিপক্ষে খেলা থাইল্যান্ড দলের চারজন ফুটবলারও ছিলেন।

সাফ নারী চ্যাম্পিয়নশিপের আগে বাংলাদেশ থাইল্যান্ডে ১৫ দিনের প্রস্তুতি ক্যাম্প করছে। সেখানে আরও একটি প্রস্তুতি ম্যাচ খেলবে দলটি। আগামী ১৭ মে বাংলাদেশের প্রতিপক্ষ থাইল্যান্ডের দ্বিতীয় বিভাগের দল ব্যাংকক স্পোর্টস স্কুল ক্লাব। এরপর ২১ মে ভারতের উদ্দেশে রওনা হবে বাংলাদেশ দল।

আগামী ২৫ মে ভারতের গোয়ায় শুরু হবে সাফ নারী চ্যাম্পিয়নশিপ। টানা দুইবারের চ্যাম্পিয়ন বাংলাদেশ এবার মাঠে নামবে হ্যাটট্রিক শিরোপা জয়ের লক্ষ্য নিয়ে। ‘বি’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ স্বাগতিক ভারত ও মালদ্বীপ। ২৯ মে মালদ্বীপের বিপক্ষে ম্যাচ দিয়ে টুর্নামেন্ট শুরু করবে বাংলাদেশ। এরপর ৩১ মে গ্রুপপর্বের সবচেয়ে আলোচিত ম্যাচে ভারতের মুখোমুখি হবে সাবিনা-ঋতুপর্ণারা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© Jeba Television  স্বত্ব সংরক্ষিত ২০২৬ Jeba Television ©
Theme Customized By JTV