1. admin@jtv.news : admin :
  2. fansporosh@gmail.com : Raja Saleh : Raja Saleh
বিশ্বকাপ ফুটবলের ডামাডোলেই হচ্ছে বিসিবি নির্বাচন - JTV
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১০:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
দীর্ঘ ফ্যাসিবাদী শাসনে সবকিছু ধ্বংস হয়ে গেছে: রাষ্ট্রপতি প্রান্তিক পর্যায়ে প্রাথমিক স্বাস্থ্যসেবায় সর্বোচ্চ গুরুত্ব দেয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী ঋণের ওপর নির্ভরতা কমিয়ে বিদেশি বিনিয়োগে গুরুত্ব দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী ডিজিটাল অপরাধ মোকাবিলায় সক্ষমতা বাড়াবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ২০ ইউনিট, যোগ দিয়েছে সেনাবাহিনী সালাহউদ্দিন আহমেদের প্রথম জানাজা অনুষ্ঠিত, অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচনে প্রশাসন বিন্দুমাত্র হস্তক্ষেপ করবে না: মীর শাহে আলম পরাজিত শক্তির কালো টাকা দিয়ে দেশে অরাজকতা সৃষ্টির ষড়যন্ত্র চলছে: রিজভী প্রবাসীদের সম্পদ রক্ষায় বিশেষ আদালত গঠনের কথা ভাবছে সরকার: আইনমন্ত্রী হুতিদের ‘বাড়াবাড়ি’, ক্ষুব্ধ ট্রাম্প ঢাকা থেকে সৌদিগামী ৬১ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ৯২৬৯ যাত্রী বিএনপি সরকার আইনের শাসন ও স্থিতিশীলতায় বিশ্বাসী: রিজভী সরকার বিধবা কার্ড দিলে এমপির বউ সবার আগে এই কার্ড নেবে: হাসনাত আব্দুল্লাহ নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ ১০ বছর পর ১৯ অক্টোবর খুলছে ওসমানী উদ্যান; উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

বিশ্বকাপ ফুটবলের ডামাডোলেই হচ্ছে বিসিবি নির্বাচন

  • প্রকাশের সময় : শনিবার, ২৩ মে, ২০২৬
  • ১১৬ বার পঠিত
বিশ্বকাপ ফুটবলের ডামাডোলেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচন। তবে প্রথমে যতটা একপাক্ষিক মনে হয়েছিল বাস্তবতা হলো দেশের সবচেয়ে প্রভাবশালী বোর্ডের নির্বাচন ততটা একপাক্ষিক হচ্ছে না। অন্তত ‘ক্যাটাগরি সি’ বাদ দিলে।
বিসিবির মোট পরিচালকের পদ ২৫টি। এরমধ্যে দুটি জাতীয় ক্রীড়া পরিষদের জন্য বরাদ্দ। বাকি ২৩ পদের জন্যই হয় নির্বাচন। যেখানে মনোনায়নপত্র জমা দিয়েছেন ৩৩ জন।
ক্যাটাগরিতে ‘সি’তে মোট ভোটার ৪২ জন। তবে মনোনায়ন পড়েছে মোটে একটা। অনুষ্ঠানিকভাবে নির্বাচন কমিশন নাম ঘোষণা না করলেও জানা গেছে মনোনয়নপত্র বৈধ্য হলেই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কাউন্সিলর সিরাজউদ্দিন মো. আলমগীর বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন। এই ক্যাটাগরিতে মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন সাবেক ক্রিকেটার ও কোয়াব কাউন্সিলর শাহরিয়ার হোসেন বিদ্যুৎ। কিন্তু বিসিবির গঠনতন্ত্রে কোয়াব থেকে শুধু কাউন্সিলর হয়ে ভোট দেয়া যায়। নির্বাচন করার এখতিয়ার নেই।
‘এ’ ক্যাটাগরি বা জেলা ও বিভাগ ক্যাটাগরিতে ১০ পদ ৬৬ ভোটার। যেখানে মনোনায়ন পড়েছে ১৪টা। তবে বিভাগগুলোর জন্য আলাদা ভোট। যেখানে রাজশাহী বিভাগের বগুড়ায় কাউন্সিলর মীর শাকরুল আলম সীমান্ত বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন। এর বাইরে ঢাকা, খুলনা, চট্টগ্রামের জন্য ২টি পরিচালকের পদ বরাদ্দ। সিলেট বরিশাল আর রংপুরের জন্য ১টি পদ।
তবে সবার আগ্রহে ক্যাটাগরি ‘বি’ ক্লাব ক্যাটাগরি। যেখানে সর্বোচ্চ ১২টি পদ। নমিনেশন পড়েছে ১৮টি। তামিম ইকবাল, ফাহিম সিনহা, রফিকুল ইসলাম বাবু, মির্জা ইয়াসির আব্বাস, সাঈদ ইব্রাহিম আহমেদ, ইসরাফিল খসরু, শাহনিয়ান তানিমরা লড়বেন এই ক্যাটাগরি থেকে।
শনিবার প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন। এরপর রোববার যাচাই-বাছাই প্রত্যাহার শেষে চূড়ান্ত তালিকা প্রকাশ সোমবার। ৭ জুন অনুষ্ঠিত হবে বিসিবি নির্বাচন। সেদিনই পরিচালকদের সিদ্ধান্তে আগামী চার বছরের জন্য চূড়ান্ত হবে বিসিবি সভাপতি।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© Jeba Television  স্বত্ব সংরক্ষিত ২০২৬ Jeba Television ©
Theme Customized By JTV