1. admin@jtv.news : admin :
  2. fansporosh@gmail.com : Raja Saleh : Raja Saleh
ইরানের হাতে কোনো মার্কিন সেনা হত্যার আগ পর্যন্ত যুদ্ধবিরতি চলবে - JTV
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১০:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
দীর্ঘ ফ্যাসিবাদী শাসনে সবকিছু ধ্বংস হয়ে গেছে: রাষ্ট্রপতি প্রান্তিক পর্যায়ে প্রাথমিক স্বাস্থ্যসেবায় সর্বোচ্চ গুরুত্ব দেয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী ঋণের ওপর নির্ভরতা কমিয়ে বিদেশি বিনিয়োগে গুরুত্ব দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী ডিজিটাল অপরাধ মোকাবিলায় সক্ষমতা বাড়াবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ২০ ইউনিট, যোগ দিয়েছে সেনাবাহিনী সালাহউদ্দিন আহমেদের প্রথম জানাজা অনুষ্ঠিত, অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচনে প্রশাসন বিন্দুমাত্র হস্তক্ষেপ করবে না: মীর শাহে আলম পরাজিত শক্তির কালো টাকা দিয়ে দেশে অরাজকতা সৃষ্টির ষড়যন্ত্র চলছে: রিজভী প্রবাসীদের সম্পদ রক্ষায় বিশেষ আদালত গঠনের কথা ভাবছে সরকার: আইনমন্ত্রী হুতিদের ‘বাড়াবাড়ি’, ক্ষুব্ধ ট্রাম্প ঢাকা থেকে সৌদিগামী ৬১ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ৯২৬৯ যাত্রী বিএনপি সরকার আইনের শাসন ও স্থিতিশীলতায় বিশ্বাসী: রিজভী সরকার বিধবা কার্ড দিলে এমপির বউ সবার আগে এই কার্ড নেবে: হাসনাত আব্দুল্লাহ নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ ১০ বছর পর ১৯ অক্টোবর খুলছে ওসমানী উদ্যান; উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

ইরানের হাতে কোনো মার্কিন সেনা হত্যার আগ পর্যন্ত যুদ্ধবিরতি চলবে

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
  • ১০৬ বার পঠিত

ইরানের প্রতিরক্ষাবাহিনীর হাতে কোনো মার্কিন সেনা নিহত হওয়ার আগ পর্যন্ত সেখানে যুদ্ধবিরতি চলবে বলে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্টের ঘনিষ্ঠ কর্মকর্তাদের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল।

গত ২৮ ফেব্রুয়ারি ইরানে সামরিক অভিযান শুরু করে টানা ৪০ দিন যুদ্ধের পর ৮ এপ্রিল যুদ্ধবিরতি ঘোষণা করে যুক্তরাষ্ট্র। এখনও সেই যুদ্ধবিরতি চলছে, তবে গত এক সপ্তাহে একাধিকবার সংঘাতে জড়িয়েছে যুক্তরাষ্ট্র ও ইরান।

ট্রাম্প প্রশাসনের একাধিক কর্মকর্তা ওয়াল স্ট্রিট জার্নালকে বলেছেন, ইরানের সঙ্গে আবার যুদ্ধ শুরু করতে আগ্রহী নন ট্রাম্প। বরং বৃহত্তর সংঘাত এড়াতে তিনি হয়তো ‘সপ্তাহ বা এমনকি মাস ধরে ‘ছোটোখাটো উত্তেজনা সহ্য করতে’ প্রস্তুত।

“ছোটোখাটো সংঘাতে এই বিরতি ভাঙবে না। তবে যদি (ইরানের বাহিনীর হাতে) কোনো মার্কিন সেনা নিহত হয়, তাহলে ভিন্ন ব্যাপার”, ওয়াল স্ট্রিট জার্নালকে বলেছেন এক কর্মকর্তা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© Jeba Television  স্বত্ব সংরক্ষিত ২০২৬ Jeba Television ©
Theme Customized By JTV