1. admin@jtv.news : admin :
  2. fansporosh@gmail.com : Raja Saleh : Raja Saleh
ইরানের সাথে চুক্তিকে ট্রাম্পের পরাজয় মনে করছেন মার্কিনিরা, তারা হতাশও - JTV
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৯:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
দীর্ঘ ফ্যাসিবাদী শাসনে সবকিছু ধ্বংস হয়ে গেছে: রাষ্ট্রপতি প্রান্তিক পর্যায়ে প্রাথমিক স্বাস্থ্যসেবায় সর্বোচ্চ গুরুত্ব দেয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী ঋণের ওপর নির্ভরতা কমিয়ে বিদেশি বিনিয়োগে গুরুত্ব দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী ডিজিটাল অপরাধ মোকাবিলায় সক্ষমতা বাড়াবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ২০ ইউনিট, যোগ দিয়েছে সেনাবাহিনী সালাহউদ্দিন আহমেদের প্রথম জানাজা অনুষ্ঠিত, অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচনে প্রশাসন বিন্দুমাত্র হস্তক্ষেপ করবে না: মীর শাহে আলম পরাজিত শক্তির কালো টাকা দিয়ে দেশে অরাজকতা সৃষ্টির ষড়যন্ত্র চলছে: রিজভী প্রবাসীদের সম্পদ রক্ষায় বিশেষ আদালত গঠনের কথা ভাবছে সরকার: আইনমন্ত্রী হুতিদের ‘বাড়াবাড়ি’, ক্ষুব্ধ ট্রাম্প ঢাকা থেকে সৌদিগামী ৬১ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ৯২৬৯ যাত্রী বিএনপি সরকার আইনের শাসন ও স্থিতিশীলতায় বিশ্বাসী: রিজভী সরকার বিধবা কার্ড দিলে এমপির বউ সবার আগে এই কার্ড নেবে: হাসনাত আব্দুল্লাহ নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ ১০ বছর পর ১৯ অক্টোবর খুলছে ওসমানী উদ্যান; উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

ইরানের সাথে চুক্তিকে ট্রাম্পের পরাজয় মনে করছেন মার্কিনিরা, তারা হতাশও

  • প্রকাশের সময় : বুধবার, ২৪ জুন, ২০২৬
  • ৭৯ বার পঠিত

ইরানের সঙ্গে ট্রাম্প প্রশাসনের সাম্প্রতিক সমঝোতা স্মারক সইয়ের পর যুক্তরাষ্ট্রের নাগরিকদের মনে এক বড় ধরনের কৌশলগত পরাজয়ের গ্লানি তৈরি হয়েছে। ‘সিবিএস নিউজ-ইউগভ’-এর নতুন একটি বড় জনমত জরিপে দেখা গেছে, দেশটির সিংহভাগ নাগরিক এই যুদ্ধের অবসান চাইলেও ট্রাম্পের এই চুক্তিকে তারা মার্কিন প্রশাসনের বড় বিপর্যয় হিসেবে দেখছেন। ট্রাম্প প্রশাসন এই চুক্তিকে নিজেদের রাজনৈতিক জয় হিসেবে প্রচার করার চেষ্টা করলেও সাধারণ মার্কিন জনগণের মনোভাব সম্পূর্ণ উল্টো। তারা মনে করছেন, এই যুদ্ধের মাধ্যমে আদতে কোনো লক্ষ্যই পূরণ হয়নি, বরং যুক্তরাষ্ট্রকে আগামী দিনে এর বড় মাশুল গুনতে হবে।

জরিপের তথ্য অনুযায়ী, প্রায় ৭৮ শতাংশ মার্কিন নাগরিক এখন যেকোনো মূল্যে যুদ্ধ শেষ করার পক্ষে মত দিয়েছেন। তবে এর অর্থ এই নয় যে তারা চুক্তিটিকে ইতিবাচকভাবে নিচ্ছেন। মাত্র ২২ শতাংশ নাগরিক মনে করেন এই চুক্তি যুক্তরাষ্ট্রের জন্য লাভজনক হয়েছে, যেখানে বড় একটি অংশ একে ইরানের জন্য বেশি সুবিধাজনক বলে মনে করছেন। বিশেষ করে ইরানের পারমাণবিক কর্মসূচি স্থায়ীভাবে বন্ধ করার যে মূল লক্ষ্য প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছিলেন, সেখানে বড় ব্যর্থতা দেখছেন সাধারণ মানুষ। জরিপে অংশ নেওয়া ৬৯ শতাংশ মার্কিন এবং খোদ রিপাবলিকান দলের ৪৫ শতাংশ কর্মী মনে করেন, যুদ্ধ শেষ করার জন্য এই চুক্তি চূড়ান্ত করা হলেও তা ইরানের পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষা থামাতে পারবে না।

এদিকে মার্কিন নাগরিকদের বড় অংশই মনে করছে, যুদ্ধ শুরুর আগের চেয়ে ইরান এখন সামরিক ও কৌশলগতভাবে আরও শক্তিশালী অবস্থানে রয়েছে। বিশেষ করে বিশ্ব অর্থনীতিকে ঝুঁকিতে ফেলে কৌশলগত হরমুজ প্রণালি অবরুদ্ধ করে রাখার যে ক্ষমতা তেহরান দেখিয়েছে, তা তাদের অবস্থানকে বিশ্বমঞ্চে মজবুত করেছে। জরিপে অংশ নেওয়া ৬৪ শতাংশ নাগরিক স্পষ্ট জানিয়েছেন, ইরান যুদ্ধ বিশ্ব অর্থনীতিতে কতটা মারাত্মক প্রভাব ফেলতে পারে, তা ট্রাম্প প্রশাসন শুরুতে বুঝতেই পারেনি এবং তারা সম্পূর্ণ অপ্রস্তুত ছিল। সিএনএনের পূর্ববর্তী প্রতিবেদনেও উঠে এসেছিল যে, ইরান হরমুজ প্রণালি বন্ধ করার মতো সাহস ও সক্ষমতা দেখাবে, তা শুরুতে খাটো করে দেখেছিল ওয়াশিংটন।

চার থেকে ছয় সপ্তাহের কথা বলে শুরু হওয়া এই যুদ্ধ চার মাস ধরে টেনেহিঁচড়ে চলায় মার্কিন জনগণের মধ্যে তীব্র ক্লান্তি ও হতাশা তৈরি হয়েছে। কোনো বড় সাফল্য বা অর্জন ছাড়া এই দীর্ঘস্থায়ী যুদ্ধ মার্কিনরা আর দেখতে চান না বলেই তারা একটি ত্রুটিপূর্ণ চুক্তিও মেনে নিতে বাধ্য হচ্ছেন। জরিপের চূড়ান্ত উপসংহারে দেখা গেছে, দুই-তৃতীয়াংশ মার্কিন নাগরিক মনে করেন ট্রাম্প প্রশাসন তাদের পূর্বঘোষিত সব লক্ষ্য পূরণ করতে পেরে এই চুক্তিতে পৌঁছায়নি, বরং তারা শুধু যেকোনো মূল্যে এই ঝামেলা ও সংঘাতের দ্রুত সমাপ্তি টানতে চাইছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© Jeba Television  স্বত্ব সংরক্ষিত ২০২৬ Jeba Television ©
Theme Customized By JTV