1. admin@jtv.news : admin :
  2. fansporosh@gmail.com : Raja Saleh : Raja Saleh
এমবাপ্পে-অলিসের নৈপুণ্যে সুইডেনকে উড়িয়ে শেষ ষোলোতে ফ্রান্স - JTV
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৯:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
দীর্ঘ ফ্যাসিবাদী শাসনে সবকিছু ধ্বংস হয়ে গেছে: রাষ্ট্রপতি প্রান্তিক পর্যায়ে প্রাথমিক স্বাস্থ্যসেবায় সর্বোচ্চ গুরুত্ব দেয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী ঋণের ওপর নির্ভরতা কমিয়ে বিদেশি বিনিয়োগে গুরুত্ব দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী ডিজিটাল অপরাধ মোকাবিলায় সক্ষমতা বাড়াবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ২০ ইউনিট, যোগ দিয়েছে সেনাবাহিনী সালাহউদ্দিন আহমেদের প্রথম জানাজা অনুষ্ঠিত, অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচনে প্রশাসন বিন্দুমাত্র হস্তক্ষেপ করবে না: মীর শাহে আলম পরাজিত শক্তির কালো টাকা দিয়ে দেশে অরাজকতা সৃষ্টির ষড়যন্ত্র চলছে: রিজভী প্রবাসীদের সম্পদ রক্ষায় বিশেষ আদালত গঠনের কথা ভাবছে সরকার: আইনমন্ত্রী হুতিদের ‘বাড়াবাড়ি’, ক্ষুব্ধ ট্রাম্প ঢাকা থেকে সৌদিগামী ৬১ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ৯২৬৯ যাত্রী বিএনপি সরকার আইনের শাসন ও স্থিতিশীলতায় বিশ্বাসী: রিজভী সরকার বিধবা কার্ড দিলে এমপির বউ সবার আগে এই কার্ড নেবে: হাসনাত আব্দুল্লাহ নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ ১০ বছর পর ১৯ অক্টোবর খুলছে ওসমানী উদ্যান; উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

এমবাপ্পে-অলিসের নৈপুণ্যে সুইডেনকে উড়িয়ে শেষ ষোলোতে ফ্রান্স

  • প্রকাশের সময় : বুধবার, ১ জুলাই, ২০২৬
  • ৯৪ বার পঠিত
কিলিয়ান এমবাপ্পের জোড়া গোল, মাইকেল অলিসের জোড়া অবদানে সুইডেনকে হারিয়ে দাপটের সঙ্গে বিশ্বকাপের শেষ ষোলোতে পা রাখলো ফ্রান্স। শুরু থেকে শেষ পর্যন্ত ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের দখলেই রেখেছিল দিদিয়ের দেশমের দল।
নিউ ইয়র্ক নিউ জার্সি স্টেডিয়ামে বুধবার (১ জুলাই) রাউন্ড অব-৩২ এর ম্যাচে সুইডেনকে ৩-০ ব্যবধানে হারিয়েছে ফ্রান্স।
এদিন ম্যাচের শুরুতে সুইডেন রক্ষণে সংগঠিত থেকে পাল্টা আক্রমণের চেষ্টা করলেও ধীরে ধীরে খেলার নিয়ন্ত্রণ নেয় ফ্রান্স। প্রথম ২০ মিনিটে এমবাপ্পে, উসমান দেম্বেলে ও লুকা দিনিয়ের কয়েকটি প্রচেষ্টা গোলরক্ষক জ্যাকব জেটারস্ট্রম রুখে দেন। ২০তম মিনিটে এমবাপ্পে বল জালে জড়ালেও অফসাইডের কারণে গোলটি বাতিল হয়।
এরপর আক্রমণের গতি আরও বাড়ায় ফ্রান্স। ৩০তম মিনিটে আদ্রিয়েন রাবিওর নিচু শট পায়ে ঠেকিয়ে ফেরান জেটারস্ট্রম। দুই মিনিট পর জুল কুন্দের পাস থেকে এমবাপ্পের শট পোস্টে লাগে। ৩৬তম মিনিটে অলিসের দুর্দান্ত ওভারহেড কিক পোস্টে প্রতিহত হয়, আর ফিরতি বলে দেম্বেলের শট অল্পের জন্য বাইরে চলে যায়।
অবশেষে প্রথমার্ধের শেষ মিনিটে আসে কাঙ্ক্ষিত গোল। কর্নার থেকে দেম্বেলে ও অলিসের ছোট পাসের সমন্বয়ের পর বল পেয়ে বক্সের বাঁ দিক থেকে ভেতরে ঢুকে দুর্দান্ত বাঁকানো শটে জাল খুঁজে নেন এমবাপ্পে। যোগ করা সময়ে এলাঙ্গার ক্রস থেকে সুইডেন সমতায় ফেরার সুযোগ পেলেও স্ট্রাউড লক্ষ্যভ্রষ্ট হন। ফলে ১-০ ব্যবধানে এগিয়ে থেকেই বিরতিতে যায় ফ্রান্স।
দ্বিতীয়ার্ধেও ফ্রান্সের আধিপত্য অব্যাহত থাকে। ৫৩তম মিনিটে অলিসের নিখুঁত থ্রু পাস ধরে দুর্দান্ত ফিনিশে ব্যবধান দ্বিগুণ করেন ব্র্যাডলি বারকোলা।
দুই গোলে পিছিয়ে পড়ার পর সুইডেন আক্রমণে ওঠার চেষ্টা করলেও ফরাসি রক্ষণ ভাঙতে পারেনি। বরং দ্রুতগতির পাল্টা আক্রমণে একের পর এক সুযোগ তৈরি করে ফ্রান্স। ৬৫তম মিনিটে এমবাপ্পের পাস থেকে অলিসের শট ভালোভাবে রুখে দেন জেটারস্ট্রম।
৭৪তম মিনিটে ম্যাচে শেষ পেরেক ঠুকে দেন এমবাপ্পে। অলিসের নিখুঁত পাস ধরে ডান পায়ের নিখুঁত শটে নিজের দ্বিতীয় ও দলের তৃতীয় গোল করেন ফরাসি অধিনায়ক।
শেষদিকে আলেক্সান্ডার ইসাক ও ভিক্টর গিওকেরেস গোলের চেষ্টা করলেও মাইক মেনিয়াঁকে পরাস্ত করতে পারেননি। অন্যদিকে বারকোলা, দেজিরে দুয়ে ও জ্যাঁ-ফিলিপ মাতেতাও আরও কয়েকটি সুযোগ তৈরি করলেও ব্যবধান আর বাড়েনি।
শেষ পর্যন্ত এমবাপ্পের জোড়া গোল ও বারকোলার এক গোলে ৩-০ ব্যবধানে জয় তুলে নিয়ে বিশ্বকাপের শেষ ষোলাতো জায়গা নিশ্চিত করে ফ্রান্স। শেষ আটে জায়গা করার মিশনে রোববার ভোরে তারা মুখোমুখি হবে জার্মানিকে বিদায় করা প্যারাগুয়ের।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© Jeba Television  স্বত্ব সংরক্ষিত ২০২৬ Jeba Television ©
Theme Customized By JTV