1. admin@jtv.news : admin :
  2. fansporosh@gmail.com : Raja Saleh : Raja Saleh
টিলম্যানের ফ্রি-কিকে ২-০ গোলে এগিয়ে যুক্তরাষ্ট্র - JTV
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৪:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জ আটা-ময়দা মিল মালিক সমিতির সভাপতি সোহাগ, সাধারণ সম্পাদক ইকবাল আলী নির্বাচিত পরিচ্ছন্নতা ও সবুজায়নে সিটি কর্পোরেশনের সঙ্গে কাজ করবে বিডি ক্লিন: মীর শাহে আলম মধ্যপ্রাচ্যের ৩ দেশে মার্কিন ঘাঁটিতে নতুন করে ইরানের হামলা আর্জেন্টিনা-স্পেনের মুখোমুখি পরিসংখ্যান কী, সবশেষ দেখায় জিতেছিল কোন দল? শেষের ম্যাজিকে ইংল্যান্ডকে বিদায় করে ফাইনালে আর্জেন্টিনা বর্জ্য ব্যবস্থাপনায় নাগরিক অংশগ্রহণই সফলতার চাবিকাঠি: স্থানীয় সরকার মন্ত্রী সবুজ বাংলাদেশ গড়ে তুলতে শিশুদের অংশগ্রহণের আহ্বান প্রধানমন্ত্রীর আর্জেন্টিনা ম্যাচের আগে আবহাওয়া নিয়ে স্বস্তিতে ইংল্যান্ড প্রাথমিক শিক্ষা পদক প্রদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ফ্রান্সকে উড়িয়ে দিয়ে ফাইনালে দুরন্ত স্পেন স্টার্টআপে ৫ লাখ থেকে ৫ কোটি টাকা সহায়তা দেবে সরকার: প্রধানমন্ত্রী শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে সড়ক অবরোধ শিক্ষার্থীদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মনোনীত হলেন, মীর শাহে আলম বিশ্বকাপ সেমিফাইনালে কে কার মুখোমুখি, কোথায় কখন খেলা করব কাজ, গড়বো দেশ-সবার জন্য বাংলাদেশ: তারেক রহমান

টিলম্যানের ফ্রি-কিকে ২-০ গোলে এগিয়ে যুক্তরাষ্ট্র

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬
  • ২১ বার পঠিত

দশজনের দল নিয়েও বসনিয়ার বিপক্ষে আগুন ধরানোর পারফরম্যান্স দেখাচ্ছে স্বাগতিক যুক্তরাষ্ট্র। ম্যাচে ৮২তম মিনিটে ফ্রি কিক থেকে গোল করে ব্যবধার ২-০ করেছেন মালিক টিলম্যান।

সান ফ্রান্সিসকোর বে এরিয়া স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল উপহার দিয়েছে যুক্তরাষ্ট্র। ম্যাচের ৪৫তম মিনিটের মাথায় প্রথম গোলের দেখা পায় যুক্তরাষ্ট্র। টিলম্যান বালোগানের দিকে বল পাস দেওয়ার চেষ্টা করেছিলেন। কিন্তু বল বসনিয়ার দুজন খেলোয়াড়ের গায়ে লেগে দিক পরিবর্তন করে শেষ পর্যন্ত বালোগানের পায়েই এসে পড়ে।

গোলরক্ষক ভাসিলজকে একা পেয়ে যুক্তরাষ্ট্রের এই স্ট্রাইকার শট নিতে কোনো ভুল করেননি। এতে ১-০ ব্যবধানে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে স্বাগতিকরা।

এর মধ্যে ম্যাচের ৩১ মিনিটে বক্সের ঠিক বাইরে বাঁ দিকে দারুণ এক শটে গোল করেন বালোগান। তবে অফসাইডের গোলটি বাতিল করা হয়। এরপর আক্রমণের ধার মজবুত করে স্বাগতিক যুক্তরাষ্ট্র। অবশেষে বিরতিতে যাওয়ার ঠিক আগ মুহুর্তে দলকে এগিয়ে নেন ফোলারিন বালোগান। আগামী ৬ জুলাই সিয়াটলে বেলজিয়ামের মুখোমুখি হবে এই ম্যাচের বিজয়ী দল।
২০২৬ ফিফা বিশ্বকাপ
ফিফা বিশ্বকাপ
যুক্তরাষ্ট্র

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© Jeba Television  স্বত্ব সংরক্ষিত ২০২৬ Jeba Television ©
Theme Customized By JTV