1. admin@jtv.news : admin :
  2. fansporosh@gmail.com : Raja Saleh : Raja Saleh
দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইরানে সবচেয়ে বড় হামলার পরিকল্পনা ছিল, জানালেন ট্রাম্প - JTV
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৯:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
দীর্ঘ ফ্যাসিবাদী শাসনে সবকিছু ধ্বংস হয়ে গেছে: রাষ্ট্রপতি প্রান্তিক পর্যায়ে প্রাথমিক স্বাস্থ্যসেবায় সর্বোচ্চ গুরুত্ব দেয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী ঋণের ওপর নির্ভরতা কমিয়ে বিদেশি বিনিয়োগে গুরুত্ব দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী ডিজিটাল অপরাধ মোকাবিলায় সক্ষমতা বাড়াবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ২০ ইউনিট, যোগ দিয়েছে সেনাবাহিনী সালাহউদ্দিন আহমেদের প্রথম জানাজা অনুষ্ঠিত, অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচনে প্রশাসন বিন্দুমাত্র হস্তক্ষেপ করবে না: মীর শাহে আলম পরাজিত শক্তির কালো টাকা দিয়ে দেশে অরাজকতা সৃষ্টির ষড়যন্ত্র চলছে: রিজভী প্রবাসীদের সম্পদ রক্ষায় বিশেষ আদালত গঠনের কথা ভাবছে সরকার: আইনমন্ত্রী হুতিদের ‘বাড়াবাড়ি’, ক্ষুব্ধ ট্রাম্প ঢাকা থেকে সৌদিগামী ৬১ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ৯২৬৯ যাত্রী বিএনপি সরকার আইনের শাসন ও স্থিতিশীলতায় বিশ্বাসী: রিজভী সরকার বিধবা কার্ড দিলে এমপির বউ সবার আগে এই কার্ড নেবে: হাসনাত আব্দুল্লাহ নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ ১০ বছর পর ১৯ অক্টোবর খুলছে ওসমানী উদ্যান; উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইরানে সবচেয়ে বড় হামলার পরিকল্পনা ছিল, জানালেন ট্রাম্প

  • প্রকাশের সময় : সোমবার, ৩ আগস্ট, ২০২৬
  • ৯৬ বার পঠিত
ইরানের বিরুদ্ধে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে বড় সামরিক হামলা চালানোর পরিকল্পনা করেছিল যুক্তরাষ্ট্র। তবে সম্ভাব্য কূটনৈতিক সমঝোতার সুযোগ তৈরি হওয়ায় শেষ মুহূর্তে সেই পরিকল্পনা স্থগিত করা হয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে তিনি ঘোষণা দিয়েছেন, সোমবার থেকেই তেহরানের সঙ্গে নতুন দফার আলোচনা শুরু হবে।
রোববার এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, ‘ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের হামলার প্রস্তুতি প্রায় সম্পন্ন ছিল।’ তবে আলোচনার মাধ্যমে সংকট সমাধানের সম্ভাবনা তৈরি হওয়ায় তিনি সামরিক পদক্ষেপ থেকে সরে আসার সিদ্ধান্ত নেন।
ট্রাম্প বলেন, ‘এটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে বড় হামলা হতে পারত। কিন্তু আমরা এখন আলোচনার পথ বেছে নিয়েছি। সোমবার বিকেল থেকেই আলোচনা শুরু হবে।’
তিনি দাবি করেন, ইরান সম্ভাব্য হামলার ব্যাপকতা সম্পর্কে ধারণা পেয়েছিল এবং হামলার মুখে পড়তে চায়নি। যদিও আলোচনা কোথায় হবে বা এতে কারা অংশ নেবেন, সে বিষয়ে তিনি কোনো তথ্য দেননি।
মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত (ইউএই) ও কাতার তাকে হামলা থেকে বিরত থাকার অনুরোধ জানিয়েছে। তাদের বিশ্বাস, আলোচনার মাধ্যমে একটি সমঝোতায় পৌঁছানো সম্ভব।
ট্রাম্পের ভাষ্য অনুযায়ী, প্রথমে হরমুজ প্রণালি ঘিরে একটি সমঝোতা হতে পারে। এরপর ইরানের পরমাণু কর্মসূচি বা দেশটির ‘নিরস্ত্রীকরণ’ ইস্যুতে চুক্তির দিকে অগ্রগতি হবে।
তিনি আরও জানান, সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানও সম্ভাব্য সামরিক হামলা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন। যুবরাজের আশঙ্কা, এমন হামলার অনাকাঙ্ক্ষিত ও বিস্তৃত পরিণতি হতে পারে।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© Jeba Television  স্বত্ব সংরক্ষিত ২০২৬ Jeba Television ©
Theme Customized By JTV