1. admin@jtv.news : admin :
  2. fansporosh@gmail.com : Raja Saleh : Raja Saleh
ইরান খুব দুষ্ট, মার্কিনিদের একটু বেশি খরচ করতে হবে: ট্রাম্প - JTV
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৯:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
দীর্ঘ ফ্যাসিবাদী শাসনে সবকিছু ধ্বংস হয়ে গেছে: রাষ্ট্রপতি প্রান্তিক পর্যায়ে প্রাথমিক স্বাস্থ্যসেবায় সর্বোচ্চ গুরুত্ব দেয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী ঋণের ওপর নির্ভরতা কমিয়ে বিদেশি বিনিয়োগে গুরুত্ব দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী ডিজিটাল অপরাধ মোকাবিলায় সক্ষমতা বাড়াবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ২০ ইউনিট, যোগ দিয়েছে সেনাবাহিনী সালাহউদ্দিন আহমেদের প্রথম জানাজা অনুষ্ঠিত, অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচনে প্রশাসন বিন্দুমাত্র হস্তক্ষেপ করবে না: মীর শাহে আলম পরাজিত শক্তির কালো টাকা দিয়ে দেশে অরাজকতা সৃষ্টির ষড়যন্ত্র চলছে: রিজভী প্রবাসীদের সম্পদ রক্ষায় বিশেষ আদালত গঠনের কথা ভাবছে সরকার: আইনমন্ত্রী হুতিদের ‘বাড়াবাড়ি’, ক্ষুব্ধ ট্রাম্প ঢাকা থেকে সৌদিগামী ৬১ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ৯২৬৯ যাত্রী বিএনপি সরকার আইনের শাসন ও স্থিতিশীলতায় বিশ্বাসী: রিজভী সরকার বিধবা কার্ড দিলে এমপির বউ সবার আগে এই কার্ড নেবে: হাসনাত আব্দুল্লাহ নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ ১০ বছর পর ১৯ অক্টোবর খুলছে ওসমানী উদ্যান; উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

ইরান খুব দুষ্ট, মার্কিনিদের একটু বেশি খরচ করতে হবে: ট্রাম্প

  • প্রকাশের সময় : শনিবার, ১৫ আগস্ট, ২০২৬
  • ৭২ বার পঠিত
ইরান যুক্তরাষ্ট্রকে পরাজয় মেনে নেয়ার আহ্বান জানিয়েছে। অন্যদিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তেহরানকে ‘খুব দুষ্ট’ বলে আখ্যায়িত করেছেন এবং বলেছেন, এই যুদ্ধের কারণে আমেরিকানদের জ্বালানির উচ্চমূল্য অব্যাহত থাকার জন্য প্রস্তুত থাকতে হবে। খবর রয়টার্সের।
শুক্রবার (১৪ আগস্ট) নিউইয়র্কের গার্ডেন সিটিতে এক রাজনৈতিক সমাবেশে ট্রাম্প এ কথা বলেন। তার ভাষ্য, যুদ্ধের কারণে জ্বালানির দাম বাড়লেও বৃহত্তর নিরাপত্তার স্বার্থে এই বাড়তি খরচ মেনে নিতে হবে। ইরান যাতে পারমাণবিক অস্ত্র পেতে না পারে, তা নিশ্চিত করার জন্য এই বাড়তি খরচ করা সার্থক।
প্রতিবেদনে বলা হয়, ইরান ও আমেরিকার মধ্যে শান্তি আলোচনা এগিয়ে নেয়ার কোনো অগ্রগতি হয়নি। কৌশলগত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি দিয়ে তেলবাহী ট্যাংকার চলাচলও বন্ধ রয়েছে। ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যে সংঘাত শুরু করেছিল, তা শেষ করার দিকে যুদ্ধরত পক্ষগুলো এগোচ্ছে—এমন কোনো লক্ষণও দেখা যায়নি।
এ দিকে শনিবার (১৫ আগস্ট) ভোরে এক্সে দেয়া এক পোস্টে ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারিবাবাদি বলেছেন, ‘এই প্রণালি ইরানের নির্দেশেই খোলা ও বন্ধ হবে। যতক্ষণ না আপনারা পরাজয়ের বাস্তবতা মেনে নিচ্ছেন এবং কল্পনাবিলাসে লিপ্ত হওয়া বন্ধ করছেন, ততক্ষণ ইরান অবরোধ কার্যকর করে যাবে।’
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা পুনরায় শুরু করার কোনো সিদ্ধান্ত ইরান নেয়নি। শনিবার প্রকাশিত এক সাক্ষাৎকারে ইরানি সংবাদমাধ্যম শহরারা নিউজকে তিনি বলেন, হরমুজ প্রণালিতে নৌযান চলাচল পুনরায় শুরু করতে হলে ওয়াশিংটনকে কিছু শর্ত পূরণ করতে হবে। যুদ্ধ শুরুর আগে বিশ্বের মোট তেল সরবরাহের এক-পঞ্চমাংশ এই জলপথ দিয়ে পরিবাহিত হতো।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© Jeba Television  স্বত্ব সংরক্ষিত ২০২৬ Jeba Television ©
Theme Customized By JTV