1. admin@jtv.news : admin :
  2. fansporosh@gmail.com : Raja Saleh : Raja Saleh
এবার অঙ্গরাজ্যের নাম বদলে দিলেন ট্রাম্প! - JTV
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১১:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ডেঙ্গু প্রতিরোধে সরকারের পাশাপাশি নাগরিকদেরও দায়িত্ব নিতে হবে: প্রধানমন্ত্রী দীর্ঘ ফ্যাসিবাদী শাসনে সবকিছু ধ্বংস হয়ে গেছে: রাষ্ট্রপতি প্রান্তিক পর্যায়ে প্রাথমিক স্বাস্থ্যসেবায় সর্বোচ্চ গুরুত্ব দেয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী ঋণের ওপর নির্ভরতা কমিয়ে বিদেশি বিনিয়োগে গুরুত্ব দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী ডিজিটাল অপরাধ মোকাবিলায় সক্ষমতা বাড়াবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ২০ ইউনিট, যোগ দিয়েছে সেনাবাহিনী সালাহউদ্দিন আহমেদের প্রথম জানাজা অনুষ্ঠিত, অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচনে প্রশাসন বিন্দুমাত্র হস্তক্ষেপ করবে না: মীর শাহে আলম পরাজিত শক্তির কালো টাকা দিয়ে দেশে অরাজকতা সৃষ্টির ষড়যন্ত্র চলছে: রিজভী প্রবাসীদের সম্পদ রক্ষায় বিশেষ আদালত গঠনের কথা ভাবছে সরকার: আইনমন্ত্রী হুতিদের ‘বাড়াবাড়ি’, ক্ষুব্ধ ট্রাম্প ঢাকা থেকে সৌদিগামী ৬১ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ৯২৬৯ যাত্রী বিএনপি সরকার আইনের শাসন ও স্থিতিশীলতায় বিশ্বাসী: রিজভী সরকার বিধবা কার্ড দিলে এমপির বউ সবার আগে এই কার্ড নেবে: হাসনাত আব্দুল্লাহ নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ

এবার অঙ্গরাজ্যের নাম বদলে দিলেন ট্রাম্প!

  • প্রকাশের সময় : সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ৯১ বার পঠিত
যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকো অঙ্গরাজ্যের নাম পরিবর্তন করে ‘নিউ আমেরিকা’ রাখা উচিত বলে মনে করেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
রোববার (৬ সেপ্টেম্বর) তিনি নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে নিউ মেক্সিকো অঙ্গরাজ্যের একটি ম্যাপ পোস্ট করেন। ওই ম্যাপে মেক্সিকো নামটি লাল দাগ দিয়ে কেটে নিচে ‘আমেরিকা’ লেখা।
কয়েক দিন আগে ট্রাম্প একটি নির্বাহী আদেশে লেক অন্টারিওর নাম পরিবর্তন করে ‘লেক আমেরিকা’ রাখার উদ্যোগ নেন।
ট্রুথ সোশ্যালে ট্রাম্পের পোস্ট করা ম্যাপের ছবিটি পরে হোয়াইট হাউস তাদের সামাজিক যোগাযোগমাধ্যম এক্স অ্যাকাউন্টে পুনরায় পোস্ট করে। তবে ছবিটির সঙ্গে এ বিষয়ে কোনো ব্যাখ্যা দেয়া হয়নি।
হোয়াইট হাউস থেকে নিউ মেক্সিকোর নাম পরিবর্তনসংক্রান্ত কোনো উদ্যোগের ঘোষণাও আসেনি। এ বিষয়ে বিস্তারিত জানতে সিএনএন হোয়াইট হাউসের সঙ্গে যোগাযোগ করেছে।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের হাতে জিওগ্রাফিক নেমস ইনফরমেশন সিস্টেমে (জিএনআইএস) থাকা ভৌগোলিক স্থানের নাম পরিবর্তন করার ক্ষমতা আছে। জিএনআইএসের মধ্যে জলাশয়ও পড়ে। কিন্তু আইনিভাবে কোনো অঙ্গরাজ্যের নাম পরিবর্তন করার সাংবিধানিক ক্ষমতা প্রেসিডেন্টের হাতে নেই। অঙ্গরাজ্যের নাম পরিবর্তন করতে হলে সেই অঙ্গরাজ্যের অভ্যন্তরীণ প্রক্রিয়ার মাধ্যমে তা করতে হবে।
গত মাসের শেষ দিকে লেক অন্টারিওর নাম পরিবর্তন করার নির্বাহী আদেশে সই করেন ট্রাম্প। এর আগে তিনি ২০২৫ সালের জানুয়ারিতে দ্বিতীয়বার প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার প্রথম দিনেই একটি নির্বাহী আদেশের মাধ্যমে মেক্সিকো উপসাগরের নাম পরিবর্তন করে ‘গালফ অব আমেরিকা’ রাখার উদ্যোগ নিয়েছিলেন।
ট্রাম্পের গতকালের পোস্টের প্রতিক্রিয়ায় নিউ মেক্সিকোর ডেমোক্র্যাট গভর্নর মিশেল লুজান গ্রিশাম অভিযোগ করেন, ট্রাম্প মার্কিন নাগরিকদের মনোযোগ অন্যদিকে সরানোর চেষ্টা করছেন। তিনি জোর দিয়ে বলেন, নিউ মেক্সিকোর নাম নিয়ে কোনো বিতর্কের সুযোগ নেই।
গতকাল এক্সে এক পোস্টে মিশেল লুজান গ্রিশাম আরও বলেন, ‘যে সময়ে প্রেসিডেন্ট ইরানে তার বিপর্যয়কর যুদ্ধ থেকে মার্কিন নাগরিকদের মনোযোগ সরানোর চেষ্টা করছেন, সে সময়ে গ্যাসের দাম বেড়েই চলেছে। হোয়াইট হাউস যখন মানচিত্রে রং করার কাজে সময় নষ্ট করছে, তখন নিউ মেক্সিকো নিজেদের কাজ করে যাচ্ছে।’
নিউ মেক্সিকোর ডেমোক্র্যাট সিনেটর মার্টিন হেইনরিখও প্রেসিডেন্ট ট্রাম্পের ওই পোস্টের প্রতিবাদ করেন। এক্সে তিনি বলেন, ‘তিনটি বিষয়কে আমি সব সময় তাদের প্রকৃত নামেই ডাকব—মেক্সিকো উপসাগর, লেক অন্টারিও এবং নিউ মেক্সিকো।’
নিউ মেক্সিকো অঙ্গরাজ্যের নামের ইতিহাস শুরু হয়েছে সেই ষোড়শ শতাব্দী থেকে, দেশ হিসেবে যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠারও আগে।
ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে নিজের ক্ষমতা দেখাতে গিয়ে প্রায়ই বিভিন্ন ভৌগোলিক স্থানের নাম পরিবর্তনের ইচ্ছার কথা প্রকাশ করেন। কানাডার সঙ্গে চলমান উত্তেজনাপূর্ণ বাণিজ্যযুদ্ধের মধ্যেই তিনি লেক অন্টারিওর নাম পরিবর্তনের উদ্যোগ নিয়েছেন।
ট্রাম্প আটলান্টিক ও প্রশান্ত মহাসাগরের নাম পরিবর্তন করার ইচ্ছার কথাও প্রকাশ করেছেন।

সূত্র: সিএনএন

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© Jeba Television  স্বত্ব সংরক্ষিত ২০২৬ Jeba Television ©
Theme Customized By JTV