1. admin@jtv.news : admin :
  2. fansporosh@gmail.com : Raja Saleh : Raja Saleh
ইরানে বিক্ষোভ অব্যাহত, সহিংসতায় নিহত অর্ধশতাধিক - JTV
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১০:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
দীর্ঘ ফ্যাসিবাদী শাসনে সবকিছু ধ্বংস হয়ে গেছে: রাষ্ট্রপতি প্রান্তিক পর্যায়ে প্রাথমিক স্বাস্থ্যসেবায় সর্বোচ্চ গুরুত্ব দেয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী ঋণের ওপর নির্ভরতা কমিয়ে বিদেশি বিনিয়োগে গুরুত্ব দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী ডিজিটাল অপরাধ মোকাবিলায় সক্ষমতা বাড়াবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ২০ ইউনিট, যোগ দিয়েছে সেনাবাহিনী সালাহউদ্দিন আহমেদের প্রথম জানাজা অনুষ্ঠিত, অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচনে প্রশাসন বিন্দুমাত্র হস্তক্ষেপ করবে না: মীর শাহে আলম পরাজিত শক্তির কালো টাকা দিয়ে দেশে অরাজকতা সৃষ্টির ষড়যন্ত্র চলছে: রিজভী প্রবাসীদের সম্পদ রক্ষায় বিশেষ আদালত গঠনের কথা ভাবছে সরকার: আইনমন্ত্রী হুতিদের ‘বাড়াবাড়ি’, ক্ষুব্ধ ট্রাম্প ঢাকা থেকে সৌদিগামী ৬১ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ৯২৬৯ যাত্রী বিএনপি সরকার আইনের শাসন ও স্থিতিশীলতায় বিশ্বাসী: রিজভী সরকার বিধবা কার্ড দিলে এমপির বউ সবার আগে এই কার্ড নেবে: হাসনাত আব্দুল্লাহ নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ ১০ বছর পর ১৯ অক্টোবর খুলছে ওসমানী উদ্যান; উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

ইরানে বিক্ষোভ অব্যাহত, সহিংসতায় নিহত অর্ধশতাধিক

  • প্রকাশের সময় : শনিবার, ১০ জানুয়ারি, ২০২৬
  • ৫০৩ বার পঠিত

ইরানে গত তিন বছরের মধ্যে সবচেয়ে বড় ধরনের সরকারবিরোধী আন্দোলন চলছে। গতকাল শুক্রবার (৯ জানুয়ারি) দেশটির বিভিন্ন স্থানে বিক্ষুব্ধ জনতা রাজপথে নেমে আসে প্রতিবাদ করতে। সরকারের দমন-পীড়নের অংশ হিসেবে দেশজুড়ে এখানো চলছে ইন্টারনেট ব্ল্যাকআউট। সহিংসতায় সেখানে ইতোমধ্যে ৫০ জনেরও বেশি মানুষের প্রাণহানির খবর পাওয়া গেছে।
১৯৭৯ সালে ইসলামি বিপ্লবের মাধ্যমে পশ্চিমাপন্থি শাহ শাসনের উৎখাতের পর দেশটিতে ধর্মভিত্তিক যে শাসন ব্যবস্থা কায়েম হয়েছিল তার সমাপ্তি টানার ডাক দিয়ে গত ১৩ দিন ধরে চলছে বিক্ষোভ-প্রতিবাদ। এই প্রতিবাদের শুরুটা হয়েছিল জীনযাত্রার অস্বাভাবিক বেশি খরচের জন্য সরকারের ব্যর্থতার বিরুদ্ধে ব্যবসায়ীদের অবস্থান জানানোর মধ্য দিয়ে। খবর বার্তা সংস্থা এএফপির।
এএফপির কাছে আসা একটি ভিডিওতে দেখা গেছে, তেহরানের সাদাতাবাদ জেলায় জনতা হাড়িপাতিল বাজিয়ে সরকারবিরোধী স্লোগান দিচ্ছে, দেশটির সর্বোচ্চ নেতা খামেনির মৃত্যু কামনা করছে। এসময় রাস্তা থাকা গাড়িগুলো হর্ন বাজিয়ে বিক্ষুব্ধ জনতার প্রতি সমর্থন জানচ্ছে।

অন্যান্য সামাজিক মাধ্যমের বিভিন্ন ছবিতে দেখা যায়, একই ধরনের প্রতিবাদ অনুষ্ঠিত হচ্ছে রাজধানী তেহরানের বিভিন্ন এলাকায়। ফার্সি ভাষার টেলিভিশন চ্যানেলগুলোতে দেখানো হয়েছে, তেহরানের বাইরে দেশটির পূর্বাঞ্চলীয় শহর মাশাদ, উত্তরের শহর তাব্রিজ এবং পবিত্র নগরী কৌমেও বেশ বড় আকারের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
২০২২-২০২৩ সালে পোশাক আইন ভাঙার কারণে নিরাপত্তাকর্মীদের হেফাজতে থাকা অবস্থায় মাহশা আমিনি নামের এক নারীর মৃত্যুর পর ইরানজুড়ে সরকারবিরোধী বিক্ষোভ ছড়িয়ে পড়েছিল। সেই সময়ের পর সবচেয়ে বড় আকারের একটি বিক্ষোভ হয় গত বৃহস্পতিবার। এরপর তারই ধারাবাহিকতায় এই বিক্ষোভ সমাবেশগুলো হচ্ছে যা ছড়িয়ে পড়ছে পুরো ইরানে।
এই সমাবেশগুলো হচ্ছে এমন সময়ে যখন ইরানজুড়ে চলছে ইন্টারনেট শাটডাউন। বৈশ্বিক ইন্টারনেট মনিটর নেট ব্লকস জানিয়েছে, গত ২৪ ঘণ্টা ধরেই এমন অবস্থা চলছে যার লক্ষ্য মানবাধিকার লঙ্ঘনের বিষয়গুলোকে আড়াল করা। প্রতিবাদ-বিক্ষোভ দমন করতে আন্তর্জাতিক আইনের চোখে যে অপরাধগুলো করা হচ্ছে সেগুলোকে ধামাচাপা দেওয়া।

নরওয়ে ভিত্তিক বেসরকারি সাহায্য সংস্থা ‘ইরান হিউম্যান রাইটস’ এর আগে জানিয়েছিল সেখানে সহিংসতায় ৪৫ জন মারা গেছে। তবে সর্বশেষ সংগঠনটি জানিয়েছে, সংঘাতে এখন পর্যন্ত নয়জন শিশুসহ মোট ৫১ জনের প্রাণহানি হয়েছে। নিরাপত্তা বাহিনীর হাতে এসব প্রাণহানির ঘটনার পাশাপাশি আহত হয়েছে আরও কয়েকশ মানুষ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© Jeba Television  স্বত্ব সংরক্ষিত ২০২৬ Jeba Television ©
Theme Customized By JTV