1. admin@jtv.news : admin :
  2. fansporosh@gmail.com : Raja Saleh : Raja Saleh
ঢাকা ১৭ আসনে ধানের শীষের নির্বাচনী প্রচারণায় বিশিষ্ট ব্যবসায়ী ও ক্রীড়া সংগঠক: মাসুদুজ্জামান - JTV
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৫ অপরাহ্ন
শিরোনাম :
চার শর্ত পূরণ না করলে প্রকল্প অনুমোদন দেওয়া হবে না : অর্থমন্ত্রী নারায়ণগঞ্জে বিএনপির র‍্যালিতে হাতাহাতি অতীতে আটকে থাকলে উন্নয়নের কাজ এগিয়ে নেয়া সম্ভব হবে না: দীনেশ ত্রিবেদী মন্ত্রিসভায় আজ উঠতে পারে নতুন পে-স্কেল ইরান-যুক্তরাষ্ট্র পাল্টাপাল্টি হামলায় বিশ্ববাজারে ফের বাড়ল তেলের দাম স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না: রাষ্ট্রপতি নেপালে আকস্মিক বন্যায় মৃত বেড়ে ৭৩৪, জীবিত উদ্ধার ৮১৮৬ জন স্থানীয় সরকার নির্বাচনে ৬ হাজার কোটি টাকা বরাদ্দ: মীর শাহে আলম বঙ্গোপসাগরে লঘুচাপ, দেশের সব সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত বিদ্যুৎ ও জ্বালানিসংকট : প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক হলেই মিলবে সমাধান নারায়ণগঞ্জের উন্নয়ন দায়িত্ব পাওয়ায় প্রতিমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়েছেন ব্যবসায়ী নেতা সোহাগ ‘গত ছয় মাসে সংঘটিত প্রতিটি অপরাধে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনা হয়েছে’ পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে নারায়ণগঞ্জে জশনে জুলুস র‍্যালী ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন মোহাম্মদ সোহাগ জাপানি ভাষা শিখে বিনা খরচে বিদেশে চাকরির সুযোগ ডিপ্লোমা প্রকৌশলীদের: মাহ্‌দী আমিন

ঢাকা ১৭ আসনে ধানের শীষের নির্বাচনী প্রচারণায় বিশিষ্ট ব্যবসায়ী ও ক্রীড়া সংগঠক: মাসুদুজ্জামান

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি, ২০২৬
  • ১২৭ বার পঠিত

ঢাকা–১৭ আসনে ধানের শীষের নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণকারী নারী কর্মীদের উদ্দেশ্যে ব্রিফিং প্রদান করেন বিশিষ্ট ব্যবসায়ী ও ক্রীড়া সংগঠক মাসুদুজ্জামান।

এ সময় বিভিন্ন প্রশ্নোত্তরের মধ্যে এক নারী কর্মী প্রশ্ন করেন, একটি দল উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচারে লিপ্ত রয়েছে যে বিএনপি ক্ষমতায় গেলে নাকি সাততলা বস্তি, কড়াইল বস্তি ও ভাষানটেক বস্তি উচ্ছেদ করা হবে। এ বিষয়ে কী বলবেন জানতে চাইলে অপপ্রচারের জবাবে মাসুদুজ্জামান স্পষ্টভাবে বলেন, ভাষানটেক, কড়াইল কিংবা সাততলা বস্তি উচ্ছেদের যে গুজব ছড়ানো হচ্ছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন। বিএনপি কখনোই বস্তিবাসীদের বিরুদ্ধে নয়; বরং সবসময় তাদের পাশে ছিল, আছে এবং থাকবে।

 

 

আমাদের সুস্পষ্ট পরিকল্পনার মধ্যে রয়েছে-

* বস্তিবাসীদের জন্য উন্নত শিক্ষা ব্যবস্থার উদ্যোগ নেওয়া হবে। সবার জন্য কারিগরি শিক্ষার ব্যবস্থা করা হবে, যাতে আত্মকর্মসংস্থান এবং বহির্বিশ্বে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়।

* মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করা হবে। ঘরে ঘরে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে স্বাস্থ্যকর্মীদের মাধ্যমে স্বাস্থ্যসচেতনতা গড়ে তোলা হবে এবং নারী, শিশু ও বয়স্কদের চিকিৎসাসেবা প্রদান করা হবে।

* ফ্যামিলি কার্ড প্রদানের মাধ্যমে বিশেষ সহায়তা প্রদান করা হবে, যাতে দারিদ্র্য বিমোচন, ক্ষুধামুক্তি নিশ্চিত হয় এবং নারীরা স্বাবলম্বী হয়ে উঠতে পারে।

* নাগরিক সুবিধাসহ পরিকল্পিত পুনর্বাসন কেন্দ্র গড়ে তোলা হবে।

* অল্প বৃষ্টিতেই বস্তিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে জনজীবন বিপর্যস্ত হয়। এই সমস্যা নিরসনে বিশেষ ও কার্যকর পরিকল্পনা বাস্তবায়ন করা হবে।

 

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত পরিকল্পনা অনুযায়ী, বস্তিবাসীরাও শিক্ষা, স্বাস্থ্য ও নাগরিক সব ধরনের সুযোগ-সুবিধা সমানভাবে পাবেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© Jeba Television  স্বত্ব সংরক্ষিত ২০২৬ Jeba Television ©
Theme Customized By JTV