1. admin@jtv.news : admin :
  2. fansporosh@gmail.com : Raja Saleh : Raja Saleh
খেলাধুলার মাঠে রাজনীতি থাকা উচিত নয়, বাংলাদেশের পাশে দাঁড়ানো উচিত - JTV
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৫ অপরাহ্ন
শিরোনাম :
চার শর্ত পূরণ না করলে প্রকল্প অনুমোদন দেওয়া হবে না : অর্থমন্ত্রী নারায়ণগঞ্জে বিএনপির র‍্যালিতে হাতাহাতি অতীতে আটকে থাকলে উন্নয়নের কাজ এগিয়ে নেয়া সম্ভব হবে না: দীনেশ ত্রিবেদী মন্ত্রিসভায় আজ উঠতে পারে নতুন পে-স্কেল ইরান-যুক্তরাষ্ট্র পাল্টাপাল্টি হামলায় বিশ্ববাজারে ফের বাড়ল তেলের দাম স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না: রাষ্ট্রপতি নেপালে আকস্মিক বন্যায় মৃত বেড়ে ৭৩৪, জীবিত উদ্ধার ৮১৮৬ জন স্থানীয় সরকার নির্বাচনে ৬ হাজার কোটি টাকা বরাদ্দ: মীর শাহে আলম বঙ্গোপসাগরে লঘুচাপ, দেশের সব সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত বিদ্যুৎ ও জ্বালানিসংকট : প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক হলেই মিলবে সমাধান নারায়ণগঞ্জের উন্নয়ন দায়িত্ব পাওয়ায় প্রতিমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়েছেন ব্যবসায়ী নেতা সোহাগ ‘গত ছয় মাসে সংঘটিত প্রতিটি অপরাধে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনা হয়েছে’ পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে নারায়ণগঞ্জে জশনে জুলুস র‍্যালী ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন মোহাম্মদ সোহাগ জাপানি ভাষা শিখে বিনা খরচে বিদেশে চাকরির সুযোগ ডিপ্লোমা প্রকৌশলীদের: মাহ্‌দী আমিন

খেলাধুলার মাঠে রাজনীতি থাকা উচিত নয়, বাংলাদেশের পাশে দাঁড়ানো উচিত

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১৪০ বার পঠিত

খেলাধুলার মাঠে রাজনীতি থাকা উচিত নয় বলে স্পষ্ট বার্তা দিয়ে ভারতের বিপক্ষে ম্যাচ খেলবে না পাকিস্তান—এমনটাই ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। তার মতে, আইসিসি এবং ভারত ক্রিকেটে নোংরা রাজনীতি করছে। 

গতকাল বুধবার ইসলামাবাদে মন্ত্রিসভার সদস্যদের পাকিস্তান প্রধানমন্ত্রী বলেন, টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে আমরা খুব স্পষ্ট অবস্থান নিয়েছি। আমরা ভারতের বিপক্ষে ম্যাচ খেলব না। কারণ খেলাধুলার মাঠে রাজনীতি থাকা উচিত নয়। আমরা ভেবে-চিন্তে এই সিদ্ধান্ত নিয়েছি। বাংলাদেশের পাশে পুরোপুরি দাঁড়ানো উচিত। আমার মনে হয় এটি একেবারেই সঠিক সিদ্ধান্ত।

এদিকে, এই বিতর্কে মুখ খুলেছেন সাবেক ইংলিশ অধিনায়ক নাসের হুসাইন। আইসিসির দ্বিমুখী নীতির মুখোশ খুলে দিয়ে তিনি প্রশ্ন তুলেছেন—ভারত যদি টুর্নামেন্টের এক মাস আগে বলতো তাদের সরকার অন্য কোনো দেশে খেলতে দেবে না, তবে কি আইসিসি এমন কঠোর হতে পারত? নাসের হুসাইনের এই তীক্ষ্ণ মন্তব্য ক্রিকেট বিশ্বে নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে। বিশ্লেষকদের মতে বাংলাদেশ ও পাকিস্তান যেভাবে ভারতের আধিপত্যের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে, তা আইসিসির একপাক্ষিক ক্ষমতাকে বড় চ্যালেঞ্জের মুখে ফেলেছে।

এর আগে, গত রোববার (১ ফেব্রুয়ারি) পাকিস্তান সরকারের অফিসিয়াল এক্স অ্যাকাউন্ট থেকে এক বিবৃতিতে বলা হয়, পাকিস্তান ক্রিকেট দলকে টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬-এ অংশগ্রহণের অনুমোদন দিয়েছে পাকিস্তান সরকার। তবে ২০২৬ সালের ১৫ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে ম্যাচে পাকিস্তান দল মাঠে নামবে না।  0

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© Jeba Television  স্বত্ব সংরক্ষিত ২০২৬ Jeba Television ©
Theme Customized By JTV