1. admin@jtv.news : admin :
  2. fansporosh@gmail.com : Raja Saleh : Raja Saleh
রাজধানীতে যুবককে কুপিয়ে হত্যা - JTV
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৯ অপরাহ্ন
শিরোনাম :
চার শর্ত পূরণ না করলে প্রকল্প অনুমোদন দেওয়া হবে না : অর্থমন্ত্রী নারায়ণগঞ্জে বিএনপির র‍্যালিতে হাতাহাতি অতীতে আটকে থাকলে উন্নয়নের কাজ এগিয়ে নেয়া সম্ভব হবে না: দীনেশ ত্রিবেদী মন্ত্রিসভায় আজ উঠতে পারে নতুন পে-স্কেল ইরান-যুক্তরাষ্ট্র পাল্টাপাল্টি হামলায় বিশ্ববাজারে ফের বাড়ল তেলের দাম স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না: রাষ্ট্রপতি নেপালে আকস্মিক বন্যায় মৃত বেড়ে ৭৩৪, জীবিত উদ্ধার ৮১৮৬ জন স্থানীয় সরকার নির্বাচনে ৬ হাজার কোটি টাকা বরাদ্দ: মীর শাহে আলম বঙ্গোপসাগরে লঘুচাপ, দেশের সব সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত বিদ্যুৎ ও জ্বালানিসংকট : প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক হলেই মিলবে সমাধান নারায়ণগঞ্জের উন্নয়ন দায়িত্ব পাওয়ায় প্রতিমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়েছেন ব্যবসায়ী নেতা সোহাগ ‘গত ছয় মাসে সংঘটিত প্রতিটি অপরাধে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনা হয়েছে’ পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে নারায়ণগঞ্জে জশনে জুলুস র‍্যালী ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন মোহাম্মদ সোহাগ জাপানি ভাষা শিখে বিনা খরচে বিদেশে চাকরির সুযোগ ডিপ্লোমা প্রকৌশলীদের: মাহ্‌দী আমিন

রাজধানীতে যুবককে কুপিয়ে হত্যা

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬
  • ১০৮ বার পঠিত

রাজধানীর শাহজাহানপুরে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মো. সেকান্দার (৩২) নামে এক যুবককে হত্যা করা হয়েছে। সোমবার মধ্যরাতে এ ঘটনা ঘটে। কী কারণে হত্যাকাণ্ড ঘটেছে তা জানার চেষ্টা করছে পুলিশ।

শাহজাহানপুর থানার ওসি আমিরুল ইসলাম সমকালকে বলেন, দুই পক্ষের মধ্যে সংঘর্ষে একজন গুরুতর আহত হন। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যুর খবর পাওয়া যায়। এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে বিরোধে এ ঘটনা ঘটে বলে প্রাথমিকভাবে জানা গেছে। নিহতের বিরুদ্ধে মাদক কারবারসহ বিভিন্ন অভিযোগে অন্তত ১০টি মামলা রয়েছে। হত্যায় জড়িতদের গ্রেপ্তারের জন্য কাজ করছে পুলিশ।

পুলিশ ও হাসপাতাল সূত্র জানায়, শাহজাহানপুরের ভাঙাড়ি গলিতে দুর্বৃত্তরা সেকান্দারকে উপর্যুপরি কুপিয়ে মারাত্মকভাবে জখম করে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১টা ৫৫ মিনিটে তার মৃত্যু হয়। নিহতের গ্রামের বাড়ি কুমিল্লার তিতাস উপজেলার গাজীপুর এলাকায়।

নিহতর ভাই আমির আলী জানান, তার ভাই পেশায় অটোরিকশা চালক ছিলেন। বিরোধের জের ধরে স্থানীয় সন্ত্রাসীরা তাকে হত্যা করে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. ফারুক বলেন, এ ঘটনায় বিস্তারিত জানার চেষ্টা চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। শাহজাহানপুর থানা পুলিশ এ ব্যাপারে আইনি ব্যবস্থা নিচ্ছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© Jeba Television  স্বত্ব সংরক্ষিত ২০২৬ Jeba Television ©
Theme Customized By JTV