1. admin@jtv.news : admin :
  2. fansporosh@gmail.com : Raja Saleh : Raja Saleh
বিক্ষোভে নামলে শত্রু হিসেবে চিহ্নিত করার হুঁশিয়ারি ইরান পুলিশের - JTV
বুধবার, ২৭ মে ২০২৬, ০৮:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
গাবতলী হাটে সন্তোষজনক পরিবেশ, নিরাপত্তায় কড়া নজরদারি: মীর শাহে আলম র‌্যাবের ওপর সন্ত্রাসী হামলার জবাব দেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ইরান চুক্তির সঙ্গে আব্রাহাম অ্যাকর্ডসকে যুক্ত করলেন ট্রাম্প লাব্বাইক লাব্বাইক ধ্বনিতে মুখর হবে আরাফাত ময়দান তীব্র গরম ও বজ্রঝড়ের শঙ্কা, হুমকিতে ২০২৬ বিশ্বকাপ ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ট্রাকের চাপ, বাড়ছে যানজট ও ভোগান্তি আজ পবিত্র হজ কমলাপুর রেল স্টেশনে উপচে পড়া ভিড়, পাঁচ ট্রেন বিলম্বে যাত্রী ভোগান্তি শিবগঞ্জে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের সহায়তা ও মেধাবীদের সংবর্ধনায় প্রতিমন্ত্রী কর্মস্থল থেকে বেরিয়েও ঈদে বাড়ি ফেরা হয় না সবার বিতর্কের মুখে ট্রাম্পের নাগরিক তালিকা, গড়াল আদালতে শিবগঞ্জ পৌর এলাকার জলাবদ্ধতা নিরসনে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে প্রতিমন্ত্রী মীর শাহে আলমের নির্দেশ ‘বিদ্রোহী’ কবির জন্মদিন উদ্‌যাপন ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে রডবোঝাই ট্রাক উল্টে নিহত ১৫ জাতীয় ঈদগাহে ঈদুল আজহার নামাজ আদায় করবেন প্রধানমন্ত্রী

বিক্ষোভে নামলে শত্রু হিসেবে চিহ্নিত করার হুঁশিয়ারি ইরান পুলিশের

  • প্রকাশের সময় : বুধবার, ১১ মার্চ, ২০২৬
  • ৬৪ বার পঠিত

চলমান যুদ্ধের মধ্যেই ইরানের সাধারণ জনগণকে সরকারের বিরুদ্ধে রাস্তায় নেমে বিক্ষোভ করতে সরাসরি আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

তবে এই উসকানির বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে ইরান পুলিশ। সাফ জানিয়ে দেওয়া হয়েছে, যারা এই বিদেশি আহ্বানে সাড়া দিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করবে, তাদের ‘দেশের শত্রু’ হিসেবে গণ্য করা হবে।

গত কয়েকদিন ধরেই ট্রাম্প ও নেতানিয়াহু ধারাবাহিকভাবে ইরানিদের সরকারবিরোধী বিক্ষোভে নামার প্ররোচনা দিচ্ছেন।

বিশেষ করে মঙ্গলবার একদিনেই দুইবার ভিডিও বার্তার মাধ্যমে ইরানের সাধারণ মানুষকে বিদ্রোহ করার উসকানি দেন ইসরায়েলি প্রধানমন্ত্রী।

এই পরিস্থিতির প্রেক্ষিতে কড়া বার্তা দিয়েছেন ইরানের পুলিশ প্রধান আহমেদ রেজা-রাদান। দেশটির সরকারি টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, যারা শত্রুদের কথায় প্ররোচিত হয়ে এ মুহূর্তে রাস্তায় নামবে, তাদের সাধারণ বিক্ষোভকারী নয় বরং রাষ্ট্রের শত্রু হিসেবে বিবেচনা করা হবে।

তিনি আরও স্পষ্ট করেন, বিদেশি শক্তির ইন্ধনে যারা অভ্যন্তরীণ স্থিতিশীলতা নষ্ট করার চেষ্টা করবে, তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।

মূলত তেহরানের ওপর মনস্তাত্ত্বিক চাপ সৃষ্টি করতেই ওয়াশিংটন ও তেল আবিব একযোগে এই প্রচারণায় নেমেছে বলে ধারণা করা হচ্ছে। সূত্র: ডয়েচে ভেলেদ্য গার্ডিয়ান

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© Jeba Television  স্বত্ব সংরক্ষিত ২০২৬ Jeba Television ©
Theme Customized By JTV