1. admin@jtv.news : admin :
  2. fansporosh@gmail.com : Raja Saleh : Raja Saleh
পাকিস্তানের সঙ্গে সিরিজ জয়ের পর সুখবর পেল বাংলাদেশ - JTV
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৬ অপরাহ্ন
শিরোনাম :
নিয়মিত ড্রাগন ফল খেলে শরীরে কী ধরনের প্রভাব পড়ে? মেধাবীদের হাত ধরেই গড়ে উঠবে আগামীর বাংলাদেশ: শিক্ষামন্ত্রী কৌশলগত লক্ষ্য নিয়ে খুবই বিভ্রান্তিতে রয়েছে যুক্তরাষ্ট্র: বিশ্লেষক কয়েকমাসের মধ্যে সংসদও সোলার সিস্টেমের আওতায় আসবে: প্রধানমন্ত্রী চার শর্ত পূরণ না করলে প্রকল্প অনুমোদন দেওয়া হবে না : অর্থমন্ত্রী নারায়ণগঞ্জে বিএনপির র‍্যালিতে হাতাহাতি অতীতে আটকে থাকলে উন্নয়নের কাজ এগিয়ে নেয়া সম্ভব হবে না: দীনেশ ত্রিবেদী মন্ত্রিসভায় আজ উঠতে পারে নতুন পে-স্কেল ইরান-যুক্তরাষ্ট্র পাল্টাপাল্টি হামলায় বিশ্ববাজারে ফের বাড়ল তেলের দাম স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না: রাষ্ট্রপতি নেপালে আকস্মিক বন্যায় মৃত বেড়ে ৭৩৪, জীবিত উদ্ধার ৮১৮৬ জন স্থানীয় সরকার নির্বাচনে ৬ হাজার কোটি টাকা বরাদ্দ: মীর শাহে আলম বঙ্গোপসাগরে লঘুচাপ, দেশের সব সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত বিদ্যুৎ ও জ্বালানিসংকট : প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক হলেই মিলবে সমাধান নারায়ণগঞ্জের উন্নয়ন দায়িত্ব পাওয়ায় প্রতিমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়েছেন ব্যবসায়ী নেতা সোহাগ

পাকিস্তানের সঙ্গে সিরিজ জয়ের পর সুখবর পেল বাংলাদেশ

  • প্রকাশের সময় : সোমবার, ১৬ মার্চ, ২০২৬
  • ১৩৬ বার পঠিত

তৃতীয় ও শেষ ম্যাচে পাকিস্তানকে ১১ রানে হারিয়ে ২-১ ব্যবধানে সিরিজ জিতেছে বাংলাদেশ। পাকিস্তানে সিরিজ জয়ের পর এবার ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে সুখবর পেল বাংলাদেশ।র‌্যাঙ্কিংয়ে১০ নম্বর থেকে ৯ এ উঠে এলমেহেদী হাসান মিরাজের দল।

এতে, আগামী বছরের ওয়ানডে বিশ্বকাপে সরাসরি জায়গা পাওয়ার লড়াইয়ে বাংলাদেশ এক ধাপ এগিয়ে গেল। ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপ হবে দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়ায়। সেখানে সরাসরি খেলতে হলে ২০২৭ সালের ৩১ মার্চের মধ্যে র‍্যাঙ্কিংয়ের সেরা ৯ এর মধ্যে থাকতে হবে বাংলাদেশকে।


এর আগে, রোববার (১৫ মার্চ) মিরপুর শের-ই বাংলা ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ আগে ব্যাট করতে নেমে তানজিদ হাসানের সেঞ্চুরিতে ভর করে ৫ উইকেটে ২৯০ রান সংগ্রহ করে। জবাবে সালমান আলী আগার সেঞ্চুরিতে দারুণ লড়াই করে ৪৯.৫ ওভারে সবকটি উইকেট হারিয়ে ২৭৯ রান করে পাকিস্তান।

বল হাতে বাংলাদেশের তাসকিন আহমেদ ১০ ওভারে ১ মেডেনসহ ৪৯ রানে ৪টি উইকেট নেন। মোস্তাফিজুর রহমান ১০ ওভারে ৫৪ রানে নেন ৩টি উইকেট। নাহিদ রানা ১০ ওভারে ৬২ রান দিয়ে নেন ২টি উইকেট। আর রিশাদ হোসেন ৬.৬ ওভারে ৫৬ রানে নেন ১টি উইকেট।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© Jeba Television  স্বত্ব সংরক্ষিত ২০২৬ Jeba Television ©
Theme Customized By JTV