1. admin@jtv.news : admin :
  2. fansporosh@gmail.com : Raja Saleh : Raja Saleh
ইরান যুদ্ধের এক মাস, কোথায় কতজন নিহত - JTV
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৭ অপরাহ্ন
শিরোনাম :
জ্বালানি সংকট কাটাতে সরকারের সমন্বিত পরিকল্পনা জানালেন প্রধানমন্ত্রী নিয়মিত ড্রাগন ফল খেলে শরীরে কী ধরনের প্রভাব পড়ে? মেধাবীদের হাত ধরেই গড়ে উঠবে আগামীর বাংলাদেশ: শিক্ষামন্ত্রী কৌশলগত লক্ষ্য নিয়ে খুবই বিভ্রান্তিতে রয়েছে যুক্তরাষ্ট্র: বিশ্লেষক কয়েকমাসের মধ্যে সংসদও সোলার সিস্টেমের আওতায় আসবে: প্রধানমন্ত্রী চার শর্ত পূরণ না করলে প্রকল্প অনুমোদন দেওয়া হবে না : অর্থমন্ত্রী নারায়ণগঞ্জে বিএনপির র‍্যালিতে হাতাহাতি অতীতে আটকে থাকলে উন্নয়নের কাজ এগিয়ে নেয়া সম্ভব হবে না: দীনেশ ত্রিবেদী মন্ত্রিসভায় আজ উঠতে পারে নতুন পে-স্কেল ইরান-যুক্তরাষ্ট্র পাল্টাপাল্টি হামলায় বিশ্ববাজারে ফের বাড়ল তেলের দাম স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না: রাষ্ট্রপতি নেপালে আকস্মিক বন্যায় মৃত বেড়ে ৭৩৪, জীবিত উদ্ধার ৮১৮৬ জন স্থানীয় সরকার নির্বাচনে ৬ হাজার কোটি টাকা বরাদ্দ: মীর শাহে আলম বঙ্গোপসাগরে লঘুচাপ, দেশের সব সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত বিদ্যুৎ ও জ্বালানিসংকট : প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক হলেই মিলবে সমাধান

ইরান যুদ্ধের এক মাস, কোথায় কতজন নিহত

  • প্রকাশের সময় : শনিবার, ২৮ মার্চ, ২০২৬
  • ৯৭ বার পঠিত

গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের শুরু করা যুদ্ধের আজ শনিবার এক মাস পূর্ণ হলো। এই যুদ্ধে মধ্যপ্রাচ্যে হাজার হাজার মানুষ নিহত হয়েছে। ধ্বংসস্তূপে পরিণত হয়েছে বিভিন্ন এলাকা, বাড়িঘর উড়ে গেছে আর হাজারো পরিবার হয়েছে গৃহহীন।

শুক্রবার জাতিসংঘের এক সংবাদ সম্মেলনে ইরানি রেড ক্রিসেন্টের প্রতিনিধিদলের প্রধান মারিয়া মার্টিনেজ জানান, ইরানজুড়ে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলায় ধসে পড়া ভবনগুলোর স্তূপ থেকে জীবিতদের উদ্ধারের চেষ্টা করছিলেন চিকিৎসাকর্মীরা। অনেক উদ্ধারকর্মী সেখানে নিজেদের পরিবারের সদস্যদের লাশ পড়ে থাকতে দেখেন।

তবে যুদ্ধ শুধু ইরানেই থেমে থাকেনি, ছড়িয়ে পড়েছে উপসাগরীয় এলাকাজুড়ে। গত ২৮ ফেব্রুয়ারি থেকে এ পর্যন্ত ইরানে নিহত ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৯০০।

ইরানের প্রতিবেশী লেবাননে ইসরাইলের হামলায় ২ মার্চ থেকে ১ হাজার ১৪২ জন নিহত হয়েছেন, যার মধ্যে ১২২ জনই শিশু। এছাড়া আহত হয়েছে আরো ৩ হাজার ৩১৫ জন।

কর্তৃপক্ষের জানায়, ইরাকজুড়ে অন্তত ৯৬ জন নিহত হয়েছে। ইরাকের আধা স্বায়ত্তশাসিত ফেডারেল অঞ্চল কুর্দিস্তানে নিহত হয়েছে অন্তত ১৩ জন।

ইসরাইল অধিকৃত পশ্চিম তীরে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাতে চারজন ফিলিস্তিনি নিহত হয়েছেন।

মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) নিশ্চিত করেছে, ফেব্রুয়ারির শেষ থেকে এ পর্যন্ত ১৩ জন মার্কিন সেনাসদস্যও প্রাণ হারিয়েছেন।

ইসরাইলি সামরিক বাহিনী শুক্রবার জানিয়েছে, যুদ্ধ শুরু হওয়ার পর থেকে দেশটিতে অন্তত ১৯ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে। এছাড়া, দক্ষিণ লেবাননে নিহত হয়েছে চারজন ইসরাইলি সেনা।

সূত্র: সিএনএন

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© Jeba Television  স্বত্ব সংরক্ষিত ২০২৬ Jeba Television ©
Theme Customized By JTV