1. admin@jtv.news : admin :
  2. fansporosh@gmail.com : Raja Saleh : Raja Saleh
চীন সফরে ট্রাম্পের সঙ্গী হচ্ছেন মাস্ক-কুকসহ শীর্ষ ব্যবসায়ীরা - JTV
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৮:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জ আটা-ময়দা মিল মালিক সমিতির সভাপতি সোহাগ, সাধারণ সম্পাদক ইকবাল আলী নির্বাচিত পরিচ্ছন্নতা ও সবুজায়নে সিটি কর্পোরেশনের সঙ্গে কাজ করবে বিডি ক্লিন: মীর শাহে আলম মধ্যপ্রাচ্যের ৩ দেশে মার্কিন ঘাঁটিতে নতুন করে ইরানের হামলা আর্জেন্টিনা-স্পেনের মুখোমুখি পরিসংখ্যান কী, সবশেষ দেখায় জিতেছিল কোন দল? শেষের ম্যাজিকে ইংল্যান্ডকে বিদায় করে ফাইনালে আর্জেন্টিনা বর্জ্য ব্যবস্থাপনায় নাগরিক অংশগ্রহণই সফলতার চাবিকাঠি: স্থানীয় সরকার মন্ত্রী সবুজ বাংলাদেশ গড়ে তুলতে শিশুদের অংশগ্রহণের আহ্বান প্রধানমন্ত্রীর আর্জেন্টিনা ম্যাচের আগে আবহাওয়া নিয়ে স্বস্তিতে ইংল্যান্ড প্রাথমিক শিক্ষা পদক প্রদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ফ্রান্সকে উড়িয়ে দিয়ে ফাইনালে দুরন্ত স্পেন স্টার্টআপে ৫ লাখ থেকে ৫ কোটি টাকা সহায়তা দেবে সরকার: প্রধানমন্ত্রী শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে সড়ক অবরোধ শিক্ষার্থীদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মনোনীত হলেন, মীর শাহে আলম বিশ্বকাপ সেমিফাইনালে কে কার মুখোমুখি, কোথায় কখন খেলা করব কাজ, গড়বো দেশ-সবার জন্য বাংলাদেশ: তারেক রহমান

চীন সফরে ট্রাম্পের সঙ্গী হচ্ছেন মাস্ক-কুকসহ শীর্ষ ব্যবসায়ীরা

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১২ মে, ২০২৬
  • ৫৪ বার পঠিত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আসন্ন চীন সফরে তার সঙ্গে যোগ দিচ্ছেন প্রযুক্তি ও ব্যবসা খাতের একঝাঁক শীর্ষ ব্যক্তিত্ব।

হোয়াইট হাউসের এক কর্মকর্তার বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, এই তালিকায় টেসলার ইলন মাস্ক, অ্যাপলের টিম কুক, জিই অ্যারোস্পেসের ল্যারি কাল্প এবং বোয়িংয়ের কেলি অর্টবার্গ রয়েছেন।

সফরকারী দলে আরো থাকছেন মেটার দিনা পাওয়েল ম্যাককর্মিক, ব্ল্যাকরকের ল্যারি ফিঙ্ক, ব্ল্যাকস্টোনের স্টিফেন সোয়ার্জম্যান এবং মাস্টারকার্ডের মাইকেল মিয়েবাখ। সিমন, কোয়ালকম ও ভিসার প্রধান নির্বাহীরাও এই সফরে অংশ নেবেন।

তবে সিসকোর প্রধান নির্বাহী চাক রবিন্স আমন্ত্রিত হলেও কোম্পানির ব্যাবসায়িক ব্যস্ততার কারণে যোগ দিতে পারছেন না।

অন্যদিকে, এনভিডিয়ার সিইও জেনসেন হুয়াংকে এই সফরে আমন্ত্রণ জানানো হয়নি।

এই সফরে দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সহজতর করতে বিভিন্ন ফোরাম গঠনের বিষয়ে একমত হওয়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে বোয়িংয়ের উড়োজাহাজ, মার্কিন কৃষিপণ্য এবং জ্বালানি ক্রয়ের বিষয়ে বড় ঘোষণা দিতে পারে চীন।

সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, প্রায় ৫০০ বোয়িং, ৭৩৭ ম্যাক্স জেট এবং কয়েক ডজন ওয়াইডবডি জেটের একটি বিশাল ক্রয়াদেশ নিয়ে আলোচনা চলছে, যা হতে পারে ইতিহাসের একক বৃহত্তম উড়োজাহাজ অর্ডার।

বাণিজ্যিক চুক্তির পাশাপাশি দুই দেশ তাদের চলমান ‘বাণিজ্যযুদ্ধ’ বিরতির মেয়াদ বাড়ানোর বিষয়েও আলোচনা করবে। এর ফলে চীন থেকে যুক্তরাষ্ট্রে বিরল খনিজ পদার্থ (রেয়ার আর্থ মিনারেলস) সরবরাহের পথ সুগম থাকবে।

এর আগে গত অক্টোবরে দক্ষিণ কোরিয়ায় ট্রাম্প ও শি জিনপিংয়ের শেষ বৈঠকে দুই দেশ বাণিজ্যযুদ্ধ স্থগিত করতে সম্মত হয়েছিল।

হোয়াইট হাউস জানিয়েছে, এবারের সফরে মূলত কৃষি এবং বাণিজ্যিক বিমান চলাচলের মতো বিষয়গুলোতে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। ট্রাম্পের এই সফর দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের ক্ষেত্রে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

সূত্র: রয়টার্স

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© Jeba Television  স্বত্ব সংরক্ষিত ২০২৬ Jeba Television ©
Theme Customized By JTV