1. admin@jtv.news : admin :
  2. fansporosh@gmail.com : Raja Saleh : Raja Saleh
সিলেট, ময়মনসিংহ ও কুমিল্লায় হামের উপসর্গ নিয়ে ৬ শিশুর মৃত্যু - JTV
বুধবার, ২৭ মে ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
গাবতলী হাটে সন্তোষজনক পরিবেশ, নিরাপত্তায় কড়া নজরদারি: মীর শাহে আলম র‌্যাবের ওপর সন্ত্রাসী হামলার জবাব দেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ইরান চুক্তির সঙ্গে আব্রাহাম অ্যাকর্ডসকে যুক্ত করলেন ট্রাম্প লাব্বাইক লাব্বাইক ধ্বনিতে মুখর হবে আরাফাত ময়দান তীব্র গরম ও বজ্রঝড়ের শঙ্কা, হুমকিতে ২০২৬ বিশ্বকাপ ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ট্রাকের চাপ, বাড়ছে যানজট ও ভোগান্তি আজ পবিত্র হজ কমলাপুর রেল স্টেশনে উপচে পড়া ভিড়, পাঁচ ট্রেন বিলম্বে যাত্রী ভোগান্তি শিবগঞ্জে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের সহায়তা ও মেধাবীদের সংবর্ধনায় প্রতিমন্ত্রী কর্মস্থল থেকে বেরিয়েও ঈদে বাড়ি ফেরা হয় না সবার বিতর্কের মুখে ট্রাম্পের নাগরিক তালিকা, গড়াল আদালতে শিবগঞ্জ পৌর এলাকার জলাবদ্ধতা নিরসনে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে প্রতিমন্ত্রী মীর শাহে আলমের নির্দেশ ‘বিদ্রোহী’ কবির জন্মদিন উদ্‌যাপন ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে রডবোঝাই ট্রাক উল্টে নিহত ১৫ জাতীয় ঈদগাহে ঈদুল আজহার নামাজ আদায় করবেন প্রধানমন্ত্রী

সিলেট, ময়মনসিংহ ও কুমিল্লায় হামের উপসর্গ নিয়ে ৬ শিশুর মৃত্যু

  • প্রকাশের সময় : বুধবার, ১৩ মে, ২০২৬
  • ২৬ বার পঠিত

সিলেট, ময়মনসিংহ ও কুমিল্লায় হামের উপসর্গ নিয়ে সর্বশেষ ২৪ ঘণ্টায় ছয় শিশুর মৃত্যু হয়েছে। আজ বুধবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় তাদের মৃত্যু হয়।

 

সিলেটে তিন শিশুর মৃত্যু

সিলেট বিভাগে হামের উপসর্গ নিয়ে তিন শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে বিভাগে হাম ও হামের উপসর্গ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩১ জনে। চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত সিলেট বিভাগে মোট ৮৭ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।

সর্বশেষ ২৪ ঘণ্টায় মারা যাওয়া শিশুরা হলো সিলেটের কানাইঘাট উপজেলার নাজিম উদ্দিনের দুই বছর তিন মাস বয়সী শিশু হাফিজা আক্তার, সুনামগঞ্জের জগন্নাথপুর ফতেহপুরের বিলাল আহমদের এক বছর পাঁচ মাস বয়সী শিশু রাইসা জান্নাত ও ছাতকের তোফায়েল আহমদের আট মাস বয়সী শিশু আরিয়া জান্নাত। সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) কার্যালয়ের একটি প্রতিবেদনে আজ এসব তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হাম সন্দেহে নতুন করে ৯২ জন হাসপাতালে ভর্তি হয়েছে। বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছে ২৯৭ রোগী। তবে এ সময়ে নতুন কোনো রোগীর হাম শনাক্ত হয়নি।

ময়মনসিংহে দুই শিশুর মৃত্যু

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের হাম আইসোলেশন ওয়ার্ডে হামের উপসর্গ নিয়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর বিভাগটিতে ৩১ শিশুর মৃত্যু হলো। আজ সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় হাসপাতালটিতে হামের উপসর্গ নিয়ে নতুন করে আরও ২৩ শিশু ভর্তি হয়েছে। বর্তমানে সেখানে চিকিৎসাধীন আছে ৯৬ শিশু।

মারা যাওয়া শিশুদের একজন তিন মাস বয়সী আয়রা মনি। সে জামালপুর সদর উপজেলার বাসিন্দা হুমায়ুন কবীরের মেয়ে। ১০ মে হাসপাতালে ভর্তির পর ১২ মে বেলা সাড়ে তিনটার দিকে তার মৃত্যু। এ ছাড়া গতকাল মঙ্গলবার দিবাগত রাত ৩টা ১০ মিনিটের দিকে হোসাইন নামের ১০ মাস বয়সী আরেক শিশুর মৃত্যু হয়। তার বাড়ি ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায়। শিশুটিকে ৫ মে হাসপাতালে ভর্তি করা হয়েছিল।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের হাম আইসোলেশন ওয়ার্ডে ১৭ মার্চ থেকে আজ সকাল পর্যন্ত হামের লক্ষণ নিয়ে ভর্তি হয় এক হাজার ২৯৩ শিশু। এর মধ্যে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে এক হাজার ১৬৬ শিশু।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের জ্যেষ্ঠ স্টোর কর্মকর্তা ঝন্টু সরকার বলেন, গত ২৪ ঘণ্টায় নতুন আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যু ৩১ জনে দাঁড়িয়েছে। এ সময় নতুন ২৩ শিশু হামের লক্ষণ নিয়ে ভর্তি হয়েছে।

কুমিল্লায় এক শিশুর মৃত্যু

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু হয়েছে। মারা যাওয়া শিশুটির বয়স মাত্র ছয় মাস। এ নিয়ে হাসপাতালটিতে এখন পর্যন্ত মোট চার শিশুর মৃত্যু হয়েছে। আজ দুপুরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক মিয়া মনজুর আহমেদ প্রথম আলোকে এই তথ্য নিশ্চিত করেছেন।

জেলা স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, জেলায় এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মোট সাত শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে চারজন কুমিল্লায় এবং বাকি তিনজন ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে।

সর্বশেষ মারা যাওয়া ছয় মাস বয়সী শিশুটির নাম মোহাম্মদ রাব্বি আহমেদ। শিশুটি কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার গুরগাঁও এলাকার কাউসার আহমেদের ছেলে। হামের উপসর্গ নিয়ে ৯ মে তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিভাগের হাম আইসোলেশন ইউনিটে ভর্তি করা হয়। আজ ভোর ৪টার দিকে তার মৃত্যু হয়।

জেলা সিভিল সার্জন কার্যালয়ের সর্বশেষ তথ্য অনুযায়ী, জেলায় গত ২৪ ঘণ্টায় ২৭ সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছে, যারা হাসপাতালে ভর্তি হয়েছে। পরীক্ষার মাধ্যমে নতুন করে দুই শিশুর শরীরে হাম নিশ্চিত করা হয়েছে। চিকিৎসা শেষে গত ২৪ ঘণ্টায় হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ২৯ শিশু।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© Jeba Television  স্বত্ব সংরক্ষিত ২০২৬ Jeba Television ©
Theme Customized By JTV