1. admin@jtv.news : admin :
  2. fansporosh@gmail.com : Raja Saleh : Raja Saleh
যুক্তরাষ্ট্র-ইরান আলোচনায় সহায়তা করতে প্রস্তুত রাশিয়া : রুশ উপ-পররাষ্ট্রমন্ত্রী - JTV
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৪ অপরাহ্ন
শিরোনাম :
চার শর্ত পূরণ না করলে প্রকল্প অনুমোদন দেওয়া হবে না : অর্থমন্ত্রী নারায়ণগঞ্জে বিএনপির র‍্যালিতে হাতাহাতি অতীতে আটকে থাকলে উন্নয়নের কাজ এগিয়ে নেয়া সম্ভব হবে না: দীনেশ ত্রিবেদী মন্ত্রিসভায় আজ উঠতে পারে নতুন পে-স্কেল ইরান-যুক্তরাষ্ট্র পাল্টাপাল্টি হামলায় বিশ্ববাজারে ফের বাড়ল তেলের দাম স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না: রাষ্ট্রপতি নেপালে আকস্মিক বন্যায় মৃত বেড়ে ৭৩৪, জীবিত উদ্ধার ৮১৮৬ জন স্থানীয় সরকার নির্বাচনে ৬ হাজার কোটি টাকা বরাদ্দ: মীর শাহে আলম বঙ্গোপসাগরে লঘুচাপ, দেশের সব সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত বিদ্যুৎ ও জ্বালানিসংকট : প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক হলেই মিলবে সমাধান নারায়ণগঞ্জের উন্নয়ন দায়িত্ব পাওয়ায় প্রতিমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়েছেন ব্যবসায়ী নেতা সোহাগ ‘গত ছয় মাসে সংঘটিত প্রতিটি অপরাধে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনা হয়েছে’ পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে নারায়ণগঞ্জে জশনে জুলুস র‍্যালী ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন মোহাম্মদ সোহাগ জাপানি ভাষা শিখে বিনা খরচে বিদেশে চাকরির সুযোগ ডিপ্লোমা প্রকৌশলীদের: মাহ্‌দী আমিন

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনায় সহায়তা করতে প্রস্তুত রাশিয়া : রুশ উপ-পররাষ্ট্রমন্ত্রী

  • প্রকাশের সময় : বুধবার, ২০ মে, ২০২৬
  • ৭৭ বার পঠিত

রাশিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভ বলেছেন, প্রয়োজন হলে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার আলোচনায় মস্কো সহযোগিতার হাত বাড়িয়ে দিতে প্রস্তুত। কিন্তু নিজেদের পরিষেবা চাপিয়ে দেওয়ার কোনো উদ্দেশ্য তাদের নেই।

রুশ রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ‘তাস’-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘এই সংকট নিরসনে রাশিয়া সম্ভাব্য সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত, যা সংকটের সাথে জড়িত পক্ষগুলো খুব ভালো করেই জানে। একই সাথে, আমরা কখনোই আমাদের সেবাকে জোর করে চাপিয়ে দিইনি এবং দেওয়ার ইচ্ছাও নেই। তবে উপযুক্ত কোনো অনুরোধ আসলে আমরা অবশ্যই সহযোগিতার হাত বাড়িয়ে দেব।’

রিয়াবকভ জোর দিয়ে বলেন, মস্কো সবসময়ই ‘একচেটিয়াভাবে রাজনৈতিক ও কূটনৈতিক উপায়ে সমাধান খোঁজার ব্যাপারে প্রতিশ্রুতিবদ্ধ’ ছিল এবং এখনো আছে।

তিনি আরও জানান, ওয়াশিংটন ও তেহরানের পক্ষ থেকে আলোচনা প্রক্রিয়া পুনরায় শুরু করার প্রচেষ্টাকে রাশিয়া স্বাগত জানায়। একই সাথে, পরিস্থিতি স্থিতিশীল করতে এবং দীর্ঘস্থায়ী শান্তির দিকে এগিয়ে যাওয়ার পরিবেশ তৈরিতে ‘পাকিস্তানি পক্ষের সক্রিয় ভূমিকা’র কথা উল্লেখ করেন তিনি।

সূত্র : আল-জাজিরা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© Jeba Television  স্বত্ব সংরক্ষিত ২০২৬ Jeba Television ©
Theme Customized By JTV