1. admin@jtv.news : admin :
  2. fansporosh@gmail.com : Raja Saleh : Raja Saleh
ইরানের সঙ্গে চুক্তি প্রায় চূড়ান্ত, শিগগিরই ঘোষণা: ট্রাম্প - JTV
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১১:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ডেঙ্গু প্রতিরোধে সরকারের পাশাপাশি নাগরিকদেরও দায়িত্ব নিতে হবে: প্রধানমন্ত্রী দীর্ঘ ফ্যাসিবাদী শাসনে সবকিছু ধ্বংস হয়ে গেছে: রাষ্ট্রপতি প্রান্তিক পর্যায়ে প্রাথমিক স্বাস্থ্যসেবায় সর্বোচ্চ গুরুত্ব দেয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী ঋণের ওপর নির্ভরতা কমিয়ে বিদেশি বিনিয়োগে গুরুত্ব দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী ডিজিটাল অপরাধ মোকাবিলায় সক্ষমতা বাড়াবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ২০ ইউনিট, যোগ দিয়েছে সেনাবাহিনী সালাহউদ্দিন আহমেদের প্রথম জানাজা অনুষ্ঠিত, অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচনে প্রশাসন বিন্দুমাত্র হস্তক্ষেপ করবে না: মীর শাহে আলম পরাজিত শক্তির কালো টাকা দিয়ে দেশে অরাজকতা সৃষ্টির ষড়যন্ত্র চলছে: রিজভী প্রবাসীদের সম্পদ রক্ষায় বিশেষ আদালত গঠনের কথা ভাবছে সরকার: আইনমন্ত্রী হুতিদের ‘বাড়াবাড়ি’, ক্ষুব্ধ ট্রাম্প ঢাকা থেকে সৌদিগামী ৬১ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ৯২৬৯ যাত্রী বিএনপি সরকার আইনের শাসন ও স্থিতিশীলতায় বিশ্বাসী: রিজভী সরকার বিধবা কার্ড দিলে এমপির বউ সবার আগে এই কার্ড নেবে: হাসনাত আব্দুল্লাহ নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ

ইরানের সঙ্গে চুক্তি প্রায় চূড়ান্ত, শিগগিরই ঘোষণা: ট্রাম্প

  • প্রকাশের সময় : রবিবার, ২৪ মে, ২০২৬
  • ১১৩ বার পঠিত
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে বৃহত্তর চুক্তির বিষয়গুলোর ‘অধিকাংশই চূড়ান্ত হয়েছে’ বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চুক্তির অংশ হিসেবে হরমুজ প্রণালি খুলে দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।
‘খুব শিগগিরই’ এ চুক্তির ঘোষণা আসবে বলেও জানান মার্কিন প্রেসিডেন্ট। বর্তমানে ‘চূড়ান্ত বিষয়গুলো’ নিয়ে দুই পক্ষের মধ্যে আলোচনা চলছে।
আরব ও মুসলিম বিশ্বের একাধিক রাষ্ট্রপ্রধান এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে পৃথক ফোনালাপের পর শনিবার ট্রাম্প এই মন্তব্য করেন।
নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেছেন, চুক্তির বিষয়গুলো অধিকাংশ ক্ষেত্রেই চূড়ান্ত করা হয়েছে। এটি এখন যুক্তরাষ্ট্র, ইসলামি প্রজাতন্ত্র ইরান ও আরও কয়েকটি দেশের মধ্যে চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় রয়েছে।
তবে ট্রাম্পের দাবির বিরোধিতা করে ইরানের রাষ্ট্র-সমর্থিত ফারস নিউজ এজেন্সি বলেছে, দুই দেশের মধ্যে বিনিময় হওয়া প্রস্তাবের সর্বশেষ সংস্করণ অনুসারে, হরমুজ প্রণালি ইরানের নিয়ন্ত্রণেই থাকবে।
ফারস নিউজ এজেন্সি বলেছে, হরমুজ খুলে দেওয়ার বিষয়ে ট্রাম্পের দাবিগুলো ‘সত্য নয়’ এবং ‘বাস্তবতার সাথে সাংঘর্ষিক’।
সংবাদমাধ্যমটি বলেছে, ইরান যদিও হরমুজ দিয়ে যাতায়াতকারী জাহাজের সংখ্যা যুদ্ধপূর্ব অবস্থায় ফিরিয়ে নিতে সম্মত হয়েছে; তবে এর মানে কোনোভাবেই যুদ্ধের আগে যেমন অবাধ যাতায়াত ছিল, তেমনটা নয়।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© Jeba Television  স্বত্ব সংরক্ষিত ২০২৬ Jeba Television ©
Theme Customized By JTV