1. admin@jtv.news : admin :
  2. fansporosh@gmail.com : Raja Saleh : Raja Saleh
লেবাননে হামলা নিয়ে ট্রাম্প-নেতানিয়াহুর উত্তপ্ত ফোনালাপ - JTV
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০৩:১২ অপরাহ্ন
শিরোনাম :
ড্রোন-বোমায় আকাশ ছেয়ে ফেলার পরিকল্পনা যুক্তরাষ্ট্রের ২০২৭ সালের এসএসসি পরীক্ষার সূচি পরিবর্তন হতে পারে: শিক্ষামন্ত্রী ডেঙ্গু রোগীদের ফ্রি চিকিৎসা দেয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী বিসিবি নির্বাচনের তফসিল ও ভোটার তালিকা চ্যালেঞ্জ করে রিট লেবাননে হামলা নিয়ে ট্রাম্প-নেতানিয়াহুর উত্তপ্ত ফোনালাপ বাজেট বরাদ্দের পরই স্থানীয় সরকার নির্বাচন: মীর শাহে আলম মশক নিধন শিখতে ফ্লোরিডা নয়, ডোবার পাশে দাঁড়ানোর পরামর্শ প্রধানমন্ত্রীর ঈদ ঘিরে প্রধানমন্ত্রীর গণমুখী উদ্যোগে গণআকাঙ্ক্ষার প্রতিফলন: মাহদী আমিন শহীদ জিয়া শিশু হাসপাতালে বিশেষায়িত সেবা চালুর উদ্যোগ ‘শেখ হাসিনা জানে শফিকুল ইসলাম মাসুূদ কি জিনিস’ হাম উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৩ শিশুর মৃত্যু লেবাননে যুদ্ধবিরতি ছাড়া যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনও চুক্তি নয়: ইরান দেশপ্রেমের উজ্জ্বল প্রতীক শহীদ জিয়াউর রহমান, ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জে আলোচনা সভা অনুষ্ঠিত ঈদুল আজহা উদযাপন শেষে সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী বিশ্ববাজারে ফের বাড়লো জ্বালানি তেলের দাম

লেবাননে হামলা নিয়ে ট্রাম্প-নেতানিয়াহুর উত্তপ্ত ফোনালাপ

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২ জুন, ২০২৬
  • ৪ বার পঠিত

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে লেবাননে বড় ধরনের হামলা চালানো থেকে বিরত থাকার জন্য রাজি করিয়েছেন বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের অনুরোধের পর ইসরাইলি নেতা তার সৈন্যদের ফিরিয়ে নিয়েছেন।

গতকাল সোমবার সন্ধ্যায় নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক পোস্টে ডোনাল্ড ট্রাম্প এই তথ্য জানান।

দুই নেতার মধ্যকার এই ফোনালাপ বেশ ‘উত্তপ্ত’ ছিল বলে খবর পাওয়া গেছে। ফোনালাপের একপর্যায়ে মার্কিন প্রেসিডেন্ট নেতানিয়াহুকে বলেন, ‘তার (ট্রাম্প) হস্তক্ষেপ না থাকলে নেতানিয়াহু এত দিনে কারাগারে থাকতেন।

ট্রাম্প তার পোস্টে ইসরাইলি প্রধানমন্ত্রীর ডাকনাম উল্লেখ করে বলেন, ‘আজ (সোমবার) বিবি নেতানিয়াহুর সঙ্গে আমার কথা হয়েছে। আমি তাকে লেবাননের বৈরুতে বড় ধরনের অভিযান না চালানোর অনুরোধ করেছি। তিনি তার সৈন্যদের ফিরিয়ে নিয়েছেন। ধন্যবাদ বিবি।’

লেবাননে ইসরাইলের হামলার কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান শান্তি আলোচনা স্থগিত করার বিষয়ে ইরান হুমকি দেওয়ার পর নেতানিয়াহুকে এই ফোন করেন ট্রাম্প। এর আগে নেতানিয়াহু বলেছিলেন, হিজবুল্লাহ যদি ইসরাইলে হামলা বন্ধ না করে, তবে বৈরুতে ‘সন্ত্রাসী লক্ষ্যবস্তু’গুলোতে আঘাত হানবে ইসরাইল।

প্রেসিডেন্ট ট্রাম্প জানান, তিনি হিজবুল্লাহর নেতাদের প্রতিনিধিদের সঙ্গেও কথা বলেছেন এবং তারা ‘ইসরাইল ও দেশটির সৈন্যদের লক্ষ্য করে গুলি চালানো বন্ধ করতে’ সম্মত হয়েছে।

তিনি বলেন, ‘আমি হিজবুল্লাহর নেতাদের প্রতিনিধিদের সঙ্গেও কথা বলেছি এবং তারা ইসরাইল ও তার সৈন্যদের ওপর গুলি চালানো বন্ধ করতে রাজি হয়েছে। একইভাবে, ইসরাইলও তাদের ওপর গুলি চালানো বন্ধ করতে সম্মত হয়েছে। দেখা যাক এটি কত দিন স্থায়ী হয়, আশা করি এটি চিরকাল স্থায়ী হবে।’

মার্কিন সংবাদমাধ্যম ‘অ্যাক্সিওস’ প্রতিবেদন প্রকাশ করেছে, নেতানিয়াহুর সঙ্গে ট্রাম্পের ফোনালাপের সময় পরিস্থিতি বেশ উত্তপ্ত হয়ে উঠেছিল।

নাম প্রকাশে অনিচ্ছুক এক মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে অ্যাক্সিওস জানায়, ট্রাম্প নেতানিয়াহুকে উদ্দেশ্য করে বলেন, ‘তুমি পুরোপুরি পাগল হয়ে গেছ। আমি না থাকলে তুমি এত দিনে কারাগারে থাকতে। আমি তোমার পিঠ বাঁচাচ্ছি। এ হামলার কারণে এখন সবাই তোমাকে ঘৃণা করে। সবাই এখন ইসরাইলকে ঘৃণা করে।’

আরেকটি সূত্র অ্যাক্সিওসকে জানিয়েছে, ট্রাম্প বেশ উত্তেজিত ছিলেন এবং একপর্যায়ে তিনি নেতানিয়াহুর ওপর চিৎকার করে বলেন, ‘তুমি এসব কী করছ?’

অন্য এক কর্মকর্তা জানান, ফোনালাপের সময় ট্রাম্প নেতানিয়াহুকে একেবারে ‘কোণঠাসা’ করে ফেলেছিলেন। জবাবে নেতানিয়াহু বলেন, ‘ঠিক আছে, ঠিক আছে, শুধু নিশ্চিত করুন যেন সবকিছু ঠিকঠাকভাবে সামলানো হয়।’

এর আগে ট্রাম্প সংবাদমাধ্যম ‘এনবিসি নিউজ’-কে সংক্ষিপ্ত এক ফোনালাপে বলেছিলেন, আলোচনা স্থগিত করার (ইরানের) সিদ্ধান্তের বিষয়ে তাকে আগে থেকে জানানো হয়নি, তবে ‘তাদের কথা বলা বন্ধ হলে কোনো সমস্যা নেই’।

তিনি বলেন, ‘এটি বলাই যথোপযুক্ত, কারণ তারা যোদ্ধাদের চেয়ে ভালো আলোচনাকারী। তবে তারা আমাদের এ বিষয়ে কিছু জানায়নি। এর মানে এই নয় যে আমরা সেখানে গিয়ে সব জায়গায় বোমা ফেলা শুরু করব।’

গত সপ্তাহান্ত থেকে সোমবার পর্যন্ত মার্কিন সামরিক বাহিনী এবং ইরানের মধ্যে হামলা-পাল্টা হামলার ঘটনা ঘটেছে, যা দুই পক্ষের মধ্যকার প্রায় দুই মাস বয়সি যুদ্ধবিরতিকে হুমকির মুখে ফেলেছে। এই যুদ্ধবিরতি সত্ত্বেও ইসরাইল লেবাননে তাদের সামরিক অভিযান চালিয়ে যাচ্ছে এবং গত সপ্তাহান্তে ২৬ বছরের মধ্যে লেবাননের সবচেয়ে অভ্যন্তরে প্রবেশ করেছে ইসরাইলি বাহিনী।

সূত্র: দ্য হিন্দু

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© Jeba Television  স্বত্ব সংরক্ষিত ২০২৬ Jeba Television ©
Theme Customized By JTV